for Add
নিজস্ব প্রতিবেদক : ১৫ মে ২০১৬, রবিবার, ১৯:৩১:০৭

সমমনা দাবা পরিষদ আজ (রবিবার) গুলশানস্থ হোটেলে ওয়েস্টিনের বলরুমে বাংলাদেশ দাবা ফেডারেশনের নির্বাচন-২০১৬ উপলক্ষ্যে এক মত বিনিয়ম সভার আয়োজন করে। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা স্টক একচেঞ্জের পরিচালক এবং শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মো. রকিবুর রহমান। সমমনা দাবা পরিষদের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের প্রাক্তন সহ সভাপতি সৈয়দ শাহাব্ উদ্দিন শামীম, বাংলাদেশ দাবা ফেডারেশনের প্রাক্তন সহ সভাপতি কে এম শহিদউল্যা, সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন, লাইফ ইনসিওরেন্স কোম্পানী বাংলাদেশের পরিচালক চৌধুরী নাফিস শারাফত, বাংলাদেশ দাবা ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক, ওমিকন গ্রুপের সিইও এবং ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, রূপায়ন গ্রুপের পরিচালক মাহির আলী খান রাতুল। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক ও ডেইলি সানের এডিটর ফিদে মাস্টার জামিলুর রহমান, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, এসোসিয়েশন অব চেস প্লেয়ার্সের সভাপতি মোহাম্মদ এনায়েত হোসেন, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমান ও আন্তর্জাতিক দাবা বিচারক মো. আলমাসুর রহমান।
বক্তারা আগামীতে দাবা খেলাকে আন্তর্জাতিক এবং জাতীয় উভয় অঙ্গনেই আরো এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। দাবা খেলার জন্য একটি স্থায়ী জায়গা এবং বিভিন্ন সিদ্ধান্তে সিনিয়র খেলোয়াড়দের সম্পৃক্ত করার জন্যও মত প্রকাশ করা হয়। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা দাবার উন্নয়নে এগিয়ে আশায় গ্র্যান্ড মাস্টারগণ, আন্তর্জাতিক মাস্টারদ্বয়, আন্তর্জাতিক মহিলা মাস্টার ও ফিদে মাস্টারবৃন্দ উৎসাহিত ও অনুপ্রানিত বোধ করেন। সংগঠকবৃন্দ বলেন আগামীতে তারা স্কুল পর্যায়ে দাবা, বয়স ভিত্তিক দাবা প্রতিযোগিতা, গ্র্যান্ড মাস্টার ও আন্তর্জাতিক মাস্টার দাবা প্রতিযোগিতার আয়োজন ধারাবাহিকভাবে করবে। উপস্থিত সকলে বাংলাদেশ দাবা ফেডারেশনের নির্বাচনে সমমনা দাবা পরিষদের বিজয় লাভের জন্য শুভ কামনা করেন।
For add
For add
For add
For add
for Add