for Add
নিজস্ব প্রতিবেদক : ১১ মে ২০১৬, বুধবার, ১৯:৫২:৩৪

তাজিকিস্তানের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ ২০১৯ বাছাই পর্বের প্লে অফ ম্যাচের জন্য অনুশীলন শুরু হয়েছে ফুটবল দলের। আজ (বুধবার) অনুশীলনের প্রথম দিনে রিপোর্ট করেছেন ২১ ফুটবলার। এএফসি কাপ খেলতে ফিলিপাইন গেছেন শেখ জামালের ৭ ফুটবলার। এ ছাড়া কয়েকজন আগামীকাল ক্যাম্পে যোগ দেবেন বলে জানিয়েছেন জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু। এক মাসের জন্য নিয়োগ পাওয়া ডাচ কোচ লোডিভক ডি ক্রুইফ আসবেন ১৫ মে। তার অনুপস্থিতিতে অনুশীলন করাবেন স্থানীয় কোচ সাইফুল বারী টিটু। আগামী ২ জুন তাজিকিস্তানে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। হোম ম্যাচ ৭ জুন।
For add
For add
For add
For add
for Add