for Add
নিজস্ব প্রতিবেদক : ৯ মে ২০১৬, সোমবার, ২১:৩০:৩৩

আইপিএল মাতানো মুস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে। বিগ ব্যাশের কয়েকটি দলই তাকে পেতে চাচ্ছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার খবর অনুযায়ী মুস্তাফিজকে শুধু কয়েকটি দল পেতেই চাচ্ছে না, রীতিমতো তাকে নিয়ে শুরু হয়েছে কাড়াকাড়ি। বাংলাদেশের বাঁ-হাতি এই পেসারকে দলে পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তিন দল-মেলবোর্ন রেনেগেডজ, সিডনি সিক্সার্স ও সিডনি থান্ডার্স।
ডিসেম্বরে অনুষ্ঠিতব্য বিগ ব্যাশের ষষ্ঠ আসরের সূচি এখনও চূড়ান্ত না হলেও এরই মধ্যে দলগুলো নিজেদের ঘর গুছিয়ে নিতে শুরু করেছে। আটটা দলের মধ্যে কেবল মেলবোর্ন স্টারস দু’জন বিদেশি খেলোয়াড়ের কোটা পূরণ করে ফেলেছে।
বাকি সাত দলের কমপক্ষে একজন করে বিদেশি খেলোয়াড় এখনও দরকার। আর সেদিক থেকে কাটার মাস্টার মুস্তাফিজকে পাওয়ার দৌঁড়ে এখন অবধি সবচেয়ে এগিয়ে আছে মেলবোর্ন রেনেগেডজ। কারণ, এই দলের পরিচালক হিসেবে কাজ করছেন আইপিএল-এ মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দারাবাদের কোচ টম মুডি।
এখন পর্যন্ত একমাত্র বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে খেলেছেন সাকিব আল হাসান। সাকিব বিগ ব্যাশের দ্বিতীয় ও চতুর্থ আসরে যথাক্রমে খেলেছেন অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডজের হয়ে।
For add
For add
For add
For add
for Add