for Add
নিজস্ব প্রতিবেদক : ৭ মে ২০১৬, শনিবার, ২০:৩৪:৪৪
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিষিদ্ধ চার খেলোয়াড়কে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নিষিদ্ধ হওয়া মামুনুল, ইয়াছিন, সোহেল রানা ও জাহিদ হোসেন যদি বিনা শর্তে বাফুফের কাছে ক্ষমা চান তাহলে তাদের জাতীয় দলে ফেরানো হবে বলে জানিয়েছেন বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। আজ (শনিবার) বাফুফের নিবনির্বাচিত কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাফুফে কার্যনির্বাহী কমিটির সভা শেষে কাজী নাবিল আহমেদ বলেন, ‘জাতীয় দলের যে চারজন খেলোয়াড়কে নিষিদ্ধ করা হয়েছে, তারা যদি ক্ষমা প্রার্থনা করেন; তবে আমরা বিষয়টি বিবেচনা করব। যাতে করে তাদের পুনরায় জাতীয় দলে অন্তর্ভুক্ত করা যায়। আমরা আশা করব এতে করে আগামীতে আমাদের রেজাল্ট ভালো হবে। এই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করি। জাতীয় দলের স্বার্থে এবং দেশের স্বার্থেই এই খেলোয়াড়দের প্রয়োজন। তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। সামনের মাসেই জাতীয় দলের দুটি ম্যাচ আছে। এখানে তাদের দরকার।’
গত বছর সাফ ফুটবল চলাকালে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চলতি বছর ২ মার্চ নিষিদ্ধ করা হয় জাতীয় দলের তৎকালীন অধিনায়ক মামুনুল ইসলামসহ ৪ ফুটবলারকে। যার মধ্যে মামুনুল ও জাহিদ হোসেনকে ১ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। অপর দুই ফুটবলার ইয়াসিন খান ও সোহেল রানাকে নিষিদ্ধ করা হয়েছিল ৬ মাসের জন্য। এ ছাড়া তদন্তের আওতায় থাকা বাকি ৩ ফুটবলার গোলরক্ষক শহিদুল আলম সোহেল, আতিকুর রহমান মিশু ও ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্নাকে করা হয়েছিল সতর্ক।
For add
For add
For add
For add
for Add