for Add

সাব্বিরের সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের জয়

sabbir

সাব্বির রহমানের দুর্দান্ত সেঞ্চুরিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১১৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। চার ম্যাচে তিন জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলো দলটি। অপর দিকে এ পরাজয়ে দ্বিতীয় স্থান থেকে এক ধাপ নিচে নেমে গেলে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।

প্রাইম ব্যাংকের দেওয়া ৩১৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শেখ জামাল। স্কোরবোর্ডে কোন রান না তুলতেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মাহবুবুল করীমকে হারায় তারা। দলীয় ২৪ রানেই দলের শীর্ষ চার উইকেট হারায় ধানমন্ডির দলটি।

তবে পঞ্চম উইকেটে নাজমুস সাদাতকে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক মাহমুদউল্লাহ। ৬২ রানের জুটি গড়ার পর সুইপ করতে গিয়ে স্কয়ার লেগে সহজ ক্যাচ দিয়ে আউট হন তিনি। তবে এক প্রান্ত ধরে রেখে হাফ সেঞ্চুরি তুলে নেন সাদাত। তবে শেষ রক্ষা হয়নি জামালের। তাতে কেবল হারের ব্যবধানই কমে। শেষ পর্যন্ত ২০৫ রান করে অলআউট হয়ে যায় তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন সাদাত। ১০৩ বলে ৪টি ছক্কা ও ১টি চারের সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া মুক্তার আলী ৩৬ বলে ৪০ ও মাহমুদউল্লাহ করেন ৫৫ বলে ৩৭ রান। প্রাইম ব্যাংকের পক্ষে রায়হান উদ্দিন ও নাজমুল হোসেন ৩টি করে উইকেট পান। এছাড়া সাব্বির রহমান ২টি উইকেট নেন।

এর আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা পায় প্রাইম ব্যাংক। দুই ওপেনার
মেহেদী মারুফ ও শানাজ আহমেদের দায়িত্বশীল ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৭৯ রান সংগ্রহ করে তারা। এরপর মারুফ আউট হয়ে গেলে সাব্বির আহমেদকে নিয়ে দলের জন্য আরও ৬১ রান সংগ্রহ করেন শানাজ।

দলীয় ১৪০ রানে মেন্ডিসের বলে শানাজের বিদায়ের পর নুরুল হোসেন সোহানকে নিয়ে দারুণ এক জুটি গড়েন সাব্বির। তৃতীয় উইকেট জুটিতে ১৩৩ রান যোগ করে দলকে বড় স্কোরের ভিত গড়ে দেন এ দুই ব্যাটসম্যান। তবে এরপরই শেখ জামাল অধিনায়ক মাহমুদউল্লাহর বোলিং তোপে পড়ে প্রাইম ব্যাংক। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩১৮ রানের বড় সংগ্রহ পায় প্রাইম।

এদিন ক্যারিয়ারের দ্বিতীয় লিস্ট এ সেঞ্চুরি তুলে নেন সাব্বির। দলের পক্ষে সর্বোচ্চ ১০০ রান করেন এ ড্যাসিং ব্যাটসম্যান। ৯৭ বলে খেলা ইনিংসটি সাজানো ছিল ৮টি চার এবং ১টি ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ বলে ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৬ রান করেন শানাজ।

৬৭ বলে ৭টি চারের সাহায্যে ৬৩ রানের ইনিংস খেলেন তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান সোহান। এছাড়া মারুফ ৩৫ রান করেন। শেখ জামালের পক্ষে ৬৬ রান দিয়ে একাই ৫টি উইকেট নেন মাহমুদউল্লাহ। এছাড়া শফিউল ইসলাম ২টি উইকেট পান।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add