for Add

টেস্টে পয়েন্ট বেড়েছে টাইগারদের

bd-cricket
টেস্ট ক্রিকেটে পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। তবে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আছে আগের ১০ নম্বরেই। আজ (মঙ্গলবার)
টেস্ট র‌্যাংকিংয়ে হালনাগাদ করেছে আইসিসি। অবস্থান না বদলালেও নয় নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধান কমিয়েছে টাইগাররা। ক্যারিবিয়ানদের সঙ্গে ৮ রেটিং পয়েন্ট কমেছে বাংলাদেশের।

২০১৫ সাল অনেকটা স্বপ্নের মত কাটিয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে দুর্দান্ত সাফল্যের পাশাপাশি টেস্টেও দারুণ সফল তারা। যদিও ২০১৫ সালে পাঁচ টেস্টে কোন জয় পায়নি। তবে এই পাঁচ টেস্টের মাত্র একটিতে হেরেছে। বাকি চারটি হয়েছে ড্র। তারই সুফল আইসিসি র্যাংকিংয়ে এই নতুন হালনাগাদে পেল টাইগাররা।

বার্ষিক হালনাগাদে ২০১৫-১৬ মৌসুমের শতভাগ ফল যোগ করা হয়েছে। এছাড়া ২০১৩-১৪ ও ২০১৪-১৫ মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় ৫০ শতাংশ নেওয়া হয়েছে। আর তাতে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে মোট ১০, হয়েছে ৫৭। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট কমেছে ১১। যার ফলে তাদের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৬৫-তে।
এর আগের হালনাগাদে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের ব্যবধান ছিল ২৯ পয়েন্ট। ৮ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ছিল ৭৬। আর ৪৭ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে ছিল বাংলাদেশ।

নতুন এই হালনাগাদে ১১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের রেটিং পয়েন্ট বেড়েছে ৬। ১১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে ভারত। রেটিং বেড়েছে ২, আর ১ পয়েন্ট কম নিয়ে তাদের পরেই আছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। যদিও পাকিস্তান রেটিংয়ে এগিয়েছে অনেক। ৫ পয়েন্ট এগিয়েছে তারা।

শুধু পাকিস্তান নয়, রেটিং পয়েন্টে এগিয়েছে ইংল্যান্ড-নিউজিল্যান্ডও। ১০৫ পয়েন্ট নিয়ে তারা ৫ম স্থান থেকে উঠে এসেছে ৪র্থ স্থানে। রেটিং বেড়েছে ৩ পয়েন্ট। ৯৮ পয়েণ্ট নিয়ে ৬ষ্ঠ স্থান থেকে উঠে এসেছে পঞ্চম স্থানে। তাদের রেটিং বেড়েছে ২ পয়েন্ট।

তবে এই হালনাগাদে সবচেয়ে বড় পতন হয়েছে দক্ষিণ আফ্রিকার। ১৭ পয়েন্ট কমে তিন নম্বর থেকে এক লাফে ছয় নম্বরে নেমে গেছে প্রোটিয়ারা। তাদের পয়েন্ট ছিল ১০৯। সেখান থেকে হয়েছে ৯২। এর মাঝে মওসুমের শুরুতে মাসিক র্যাংকিংয়ে শীর্ষেও এসেছিল একবার। কিন্তু বাংলাদেশ সফরের পর থেকে একের পর এক হার তাদের র্যাংকিংয়ে বিশাল প্রভাব ফেলেছে।

৮৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানেই রইল শ্রীলংকা। তবে তাদের রেটিং কমেছে ১ পয়েন্ট। ১১ পয়েন্ট কমে ৬৫ রেটিং নিয়ে ৮ম স্থানে ওয়েস্ট ইন্ডিজ এবং ১০ রেটিং বাড়লেও ৫৭ পয়েন্ট নিয়ে নমব স্থানে রয়েছে বাংলাদেশ।

অপর টেস্ট প্লেইং দেশ জিম্বাবুয়ে আসেনি এই তালিকায়। তাদের রেটিং পয়েন্ট ১২ হলেও হালনাগাদে তালিকায় প্রবেশ করাতে হলে প্রয়োজনীয় টেস্ট খেলেনি জিম্বাবুয়ে। আরও দুটি ম্যাচ খেললেই তবে তারা এই তালিকায় প্রবেশ করতো।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add