for Add

এবার জয় নিয়েই মাঠ ছাড়লেন মুশফিক

msc-cricket
ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে আগের ম্যাচে সেঞ্চুরি করেও দলকে জয় এনে দিতে ব্যর্থ হয়েছিলেন মুশফিকুর রহিম। আজ (মঙ্গলবার) হাফসেঞ্চুরি করেই সেই আফসোস ঘুচিয়েছেন তিনি। অপরাজিত ৫১ রানের ইনিংস খেলে মুশফিক ফিরেছেন দলের জয়কে সঙ্গী করে। লিজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে মোহামেডানের ৭ উইকেটের জয়ের মূল নায়ক অবশ্য মুশফিক নন। পারফরম্যান্সের দ্রুতিতে তার চেয়েও বেশি উজ্জ্বল ছিলেন দুজন। শ্রীলঙ্কান ব্যাটসম্যান উপুল থারাঙ্গা করেছেন ম্যাচ সর্বোচ্চ ৭১ রান। তার আগে রুপগঞ্জকে ২১২ রানে বেধে ফেলতে নাঈম ইসলাম জুনিয়র নিয়েছেন ৪ উইকেট।
সূচী অনুযায়ী ম্যাচটি হওয়ার কথা ছিল গতকাল (সোমবার)। কিন্তু আগের দিন রাতের বৃষ্টির কারণে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের মাঠ ভেজা থাকায় খেলা হয়নি। রিজার্ভ ডে’তে টস জিতে প্রথমে বোলিং নেন মোহামেডান অধিনায়ক মুশফিকুর রহিম। কিন্তু মুশফিকের এই সিদ্ধান্তকে প্রায় প্রশ্নের মুখেই ঠেলে দিয়েছিলেন প্রতিপক্ষ রুপগঞ্জের দুই ওপেনার মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিক। উদ্বোধনী জুটিতে মিজানুর-জুনায়েদ ২৩ ওভারেই তুলে ফেলেন ১০৭ রান। বড় সংগ্রহের স্বপ্নই হয়তো দেখছিল রুপগঞ্জ। কিন্তু নাঈম ইসলাম জুনিয়র বোলিংয়ে আসতেই বদলে যায় ম্যাচের রঙ। বাঁ-হাতি স্পিনার নিজের প্রথম ওভারেই তৃতীয় বলেই এলবির ফাদে ফেলেন জুনায়েদকে(৩৯)। পরের ওভারেই ফেরান মিজানুর রহমানকে।

msc-cricket.jpg-2
জুনিয়র উইকেট প্রাপ্তির উল্লাস করবে আর সিনিয়র শুধু করতালিই বাজাবে! সিনিয়র নাঈম ইসলামও (নাঈম ইসলাম) তাই গর্জে উঠেন বল হাতে। ঘুর্ণির মায়াজাল বিছিয়ে তিনিও মোহামেডানকে ভাসান ডাবল উইকেটের আনন্দে। ফিরিয়ে দেন সৌম্য সরকার (২০) ও মোহাম্মদ মিথুনকে (৯)। একটু পরই নাহিদুলের স্ট্যাম্প উপড়ে ফেলেন নাঈদ ইসলাম জুনিয়র। দুই নাঈমের ভেল্কিতে বিনা উইকেটে ১০৭ রানের দল থেকে রুপগঞ্জ মুহূর্তেই পরিণত হয় ৫ উইকেটে ১৫৩ রানের দলে। এরপর আর রুপগঞ্জের কেউ মাথা উচু করে দাড়াতে পারেনি। শেষ পর্যন্ত ৪৯.৩ ওভারে ২১২ রান করে অলআউট।
২১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মোহামেডানের দুই ওপেনার সৈকত আলী ও এজাজ আহমেদ গড়েন ৫২ রানের উদ্বোধনী জুটি। এই দুজনের বিদায়ের পর তৃতীয় উইকেটে থারাঙ্গা-মুশফিকের ১০৬ রানের জুটিতে মোহামেডান পৌঁছে যায় জয়ের দ্বারপ্রান্তে। থারাঙ্গা ৭১ রান করে ফিরে গেলেও আরিফুল হককে সঙ্গে নিয়ে মুশফিক বাকি পথটুকু পাড়ি দিয়েছেন অনায়সেই। শেষ দিকে অবশ্য মুশফিককে আড়াল করে আরিফুলই পালন করেছেন মূখ্য ভূমিকা। ৩ ছক্কা ১ চারে আরিফুলের ১৭ বলে ২৪ রানের ঝড়ো ইনিংসে মোহামেডান এবারের প্রিমিয়ার লিগে দ্বিতীয় জয়টি পেয়ে যায় ৪৬ ওভারেই। ৪৮ রানে ৪ উইকেট নিয়ে নাঈম ইসলাম জুনিয়র হয়েছেন ম্যাচসেরা।

সংক্ষিপ্ত স্কোর
রুপগঞ্জ : ৪৯.৩ ওভারে ২১২ (মিজানুর ৬৩, জুনায়েদ ৩৯, মোশাররফ ২৪, সৌম্য ২০; নাঈম ইসলাম জুনিয়র ৪৮/৪, হাবিবুর রহমান ৩/২৬, নাঈম ইসলাম ৩৮/২, সুভাশিস ৩২/১)।
মোহামেডান : ৪৬ ওভারে ২১৫/৩ (থারাঙ্গা ৭১, মুশফিক ৫১*, সৈকত ৩৪, এজাজ ২৬, আরিফুল ২৪*; আসিফ ২৬/১, আবু হায়দার ২৮/১, মুরাদ ৪১/১)।
ফলঃ মোহামেডান ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচঃ নাঈম ইসলাম জুনিয়র।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add