for Add
নিজস্ব প্রতিবেদক : ৩ মে ২০১৬, মঙ্গলবার, ১৮:১৫:৩৩

এশিয়ান জুনিয়র ওপেন রাপিড চেস চ্যাম্পিয়নশিপ আজ (মঙ্গলবার) সকাল সাড়ে এগারটা থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে । এ আসরে বাংলাদেশের দুই প্রতিযোগী ফিদেমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান এবং জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন অভিক সরকার অংশ নিচ্ছেন । ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ১১টি দেশের ৬০জন খেলোয়াড় অংশ নিচ্ছেন । এতে স্বাগতিক ভারতেরই ৪৬জন রয়েছেন । টাইটেল হোল্ডার রয়েছেন মোট ১৭জন। এরমধ্যে ৩জন গ্র্যান্ডমাস্টার, ৫জন আন্তর্জাতিকমাস্টার, ৭জন ফিদেমাস্টার এবং ২জন ক্যান্ডিডেডমাস্টার ।
For add
For add
For add
For add
for Add