for Add

১৩২ বছরের অপেক্ষা ঘুচলো লেস্টারের

lestre
লেস্টারবাসীর চোখ ছিল স্ট্যাম স্টামফোর্ড ব্রিজে। চেলসি আর টটেনহামের ম্যাচের উপর যে নির্ভর করছিল লেস্টার সিটির শিরোপা সোমবারই নিশ্চিত হবে, নাকি অপেক্ষা আরও বাড়বে। সমীকরণটা ছিল সহজ-টটেনহাম না জিতলেই ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন লেস্টার সিটি। ম্যাচটা শেষ হতে না হতেই রাস্তায় নেমে এল লেস্টারবাসী। কেউ কেউ রানিয়েরির নামে স্লোগান। কেউ কেউ ভার্ডি কিংবা মাহরেজের নামে। নীল-সাদা জার্সিধারী ভক্তদের অনেকে আবেগে কাঁদছে। রূপকথার গল্পটা এভাবে সত্যি হয়ে যাবে, লেস্টার সিটি সমর্থকেরা হয়তো ভাবেনি। টটেনহামের সঙ্গে চেলসির ম্যাচটা ২-২ গোলে ড্র হওয়ার পরেই নিশ্চিত হয়েছে, শিরোপা উঠছে লেস্টারের হাতেই। ১৩২ বছরের অপেক্ষা ঘোচালো লেস্টার সিটি। বিরতির সময় যখন টটেনহাম ২-০ গোলে এগিয়ে গিয়েছিল, মনে হয়েছিল লেস্টারকে বোধ হয় আরও একটা ম্যাচ অপেক্ষা করতে হবে। কিন্তু সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় চেলসি।

lestre-2

৫৮ মিনিটে গ্যারি কাহিলের গোলে ব্যবধান কমানোর পর ৮৩ মিনিটে হ্যাজার্ডের দুর্দান্ত এক গোলে সমতা ফেরায় স্বাগতিকেরা। গত বছর এই হ্যাজার্ডের গোলেই ইংলিশ লিগ নিশ্চিত করেছিল চেলসি। আর এবার সেই হ্যাজার্ডই গোল করে লেস্টারকে উপহার দিলেন শিরোপা! ১৯৭৮ সালে নটিংহাম ফরেস্টের পর আবার নতুন কোনো চ্যাম্পিয়ন পেল ইংল্যান্ড।

lestre-3

লেস্টারের উদ্‌যাপনটাও হয়েছে অন্য রকম। রানিয়েরি কাল ম্যাচের সময় ইংল্যান্ডে ছিলেন না, মায়ের সঙ্গে দেখা করতে উড়ে গিয়েছিলেন জন্মভূমি ইতালিতে। সেখান থেকে ফেরার সময়ই হয়তো পেয়েছেন খবরটা। লেস্টারের ফুটবলারদেরও কাল ছুটি ছিল। চেলসি-টটেনহাম ম্যাচ দেখতে অনেকেই জড়ো হয়েছিলেন ভার্ডির বাসায়। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই শিশুর মতো উল্লাসে মেতে ওঠেন সবাই। হেঁড়ে গলায় গান গেয়ে, একে–ওকে জড়িয়ে ধরে আনন্দ করতে থাকেন। লেস্টারের ক্রিস্টিয়ান ফুকসের পোস্ট করা ভিডিওটা এর মধ্যেই ছড়িয়ে পড়েছে ফেসবুক-টুইটারে। নিজেদের ইতিহাসের প্রথম শিরোপা, তাও আবার গত বছর অবনমন অঞ্চল থেকে উঠে এসে—ভার্ডিরা আবেগে বেসামাল হয়ে গেলে খুব একটা দোষ দেওয়া যাবে না!

১৩২ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল ক্লাবটি। অবশেষে এতগুলো বছর পেরিয়ে এসে জিতল শীর্ষ লিগের শিরোপা!

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add