for Add

রোনালদোকে নিয়ে চিন্তিত নয় পর্তুগাল

cristiano-ronaldo

মেসিবিহীন ইউরোতে সবটুকু আলোই কি কেড়ে নেবেন ক্রিস্টিয়ানো রোনালদো? ইউরো চ্যাম্পিয়নশিপ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই প্রশ্নটাও ক্রমেই দানা বাধার কথা। কিন্তু সম্প্রতি এই আলোচনাটাকে থিতিয়ে দিয়ে চোট বরং বাতাসে ছড়িয়ে দিয়েছে শঙ্কামিশ্রিত প্রশ্ন-চোট কাটিয়ে রোনালদো ইউরোতে খেলতে পারবেন তো?

গত ২০ এপ্রিল ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন রোনালদো। এরপর রায়ো ভায়েকানো ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লিগ ম্যাচ দুটি খেলতে পারেননি। এমনকি রোনালদোকে দর্শক হয়ে থাকতে হয়েছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগ ম্যাচেও। ইউরো শুরু হতে আর দেড় মাসও বাকি নেই। তার আগে রোনালদোর এই চোট নিয়ে শঙ্কার মেঘ উড়ে বেড়ানোরই কথা। তবে রোনালদো ভক্তদের জন্য আশার কথা, রোনালদোর চোট নিয়ে তার দেশ পর্তুগাল মোটেও চিন্তিত নয়। পর্তুগাল জাতীয় দলের কোচ ফার্নান্ডো সান্তোসই বলছেন, ইউরোতে রোনালদোর খেলার ব্যাপার এতটুকু উদ্বিগ্ন নন তিনি। সান্তোস বরং আশাবাদী, ইউরোতে রোনালদোই হবেন সবচেয়ে বড় অনুপ্রেরণা।
আগামী বৃহস্পতিবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগ ম্যাচ রিয়াল মাদ্রিদের। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের কথা ভেবেই কিনা অনুশীলনে ফিরেছেন রোনালদো। তারপরও শঙ্কার মেঘ উড়ছেই। তবে পর্তুগিজ সংবাদ সংস্থা লুসাকে সান্তোস শুনিয়েছেন  অভয়বাণী,‘ভিয়ারিয়ালের ম্যাচে যখন তাকে চোট পেয়ে মাঠ ছাড়তে দেখলাম, আমি ভয়ই পেয়েছিলাম। কিন্তু ইতিমধ্যেই আমরা তার চোটের ব্যাপারে অবগত হয়েছি। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আশা করছি সবকিছুই ঠিকঠাকভাবে হবে।’

রোনালদোর মতো মহাতারকার উপস্থিতি দলকে অনুপ্রাণিত হবে, এটা অনুমিতই। সান্তোসের বিশ্বাস, ইউরোর আগে রোনালদো নিজে অনুপ্রাণিত হবেন রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলে, ‘যেভাবেই হোক, ইউরোতে ক্রিস্টিয়ানো হবে সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম। চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতাটা হবে ওর বড় জন্য অনুপ্রেরণা। তারপর দেখা যাবে ওর পরিস্থিতিটা নিয়ে কি করা যায়। যে খেলোয়াড়টি প্রতি মৌসুমেই ৫০, ৬০, ৭০টি করে গোল করে, অবধারিতভাবেই সে দলের জন্য বিশাল কিছু। একজন প্রকৃত স্ট্রাইকার না হয়েও সে যে পরিমাণ গোল করছে, সেটা অবিশ্বাস্য।’
আগামী ১০ এপ্রিল থেকে ফ্রান্সে শুরু হতে যাচ্ছে ইউরোর ১৫তম আসর। এফ গ্রুপে থাকা পর্তুগালের প্রথম খেলা ১৪ জুন, আইসল্যান্ডের বিপক্ষে। তার আগেই রোনালদো পরিপূর্ণ সুস্থ হয়ে উঠুক, সান্তোস বা পর্তুগিজরাই শুধু নন, পুরো ফুটবল বিশ্বেরই চাওয়া এটাই।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add