for Add

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

মাশরাফিদের টানা তিন হার

Dhaka-Premier-Cricket-2016তৃতীয় ম্যাচেও পরাজয়ের বৃত্ত থেকে বেরোতে পারলো না মাশরাফির নেতৃত্বে থাকা কলাবাগান ক্রীড়া চক্র। ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের(ডিপিএল) এর আজকের (শনিবার) ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শুভাগত হোমের নেতৃত্বাধীন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৪৭ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে কলাবাগানের বিরুদ্ধে। তিন ম্যাচে এটা  প্রাইম ব্যাংকের দ্বিতীয় জয়।

মিরপুর শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে তিনটি হাফ সেঞ্চুরির সুবাদে ৪৮.৪ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ২৮০ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক। জবাবে প্রাইম ব্যাংকের বোলারদের নৈপুণ্যে জয় থেকে ৪৮ রান দূরে কলাবাগানের ইনিংস থেমে যায়। ৪.২ ওভার তখনো বাকি।

ওপেনার মেহেদি মারুফ ৩৭ রান করে আউট হলেও তিন নম্বরে নামা ইনফর্ম সাব্বির হোসেনের ৪৯ বলে ৮ চারে ৫৩ রান, ক্যাপ্টেন শুভাগত হোমের ইনিংস সর্বোচ্চ ৬০ রান, তায়েবুর রহমানের ৫২ রান, এবং শেষদিকে রায়হান উদ্দিনের ২৬ রানে ২৮০ রানের পুজি পায় প্রাইম ব্যাংক। ১০২ ডিগ্রি জ্বর নিয়েও খেলতে নামা অধিনায়ক মাশরাফি বল হাতে ছিলেন অসাধারন। ১০ ওভারের পুরো কোটায় ৫৬ রান নিয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট। এছাড়াও আব্দুর রাজ্জাক, দেওয়ান সাব্বির এবং শরিফুল্লাহ প্রত্যেকে নিয়েছেন দুটি করে উইকেট।

২৮১ রানে বড় লক্ষ্য তাড়া করতে নেমে সাদমান ইসলাম-জসীমউদ্দীনের ৭৯ রানে জুটিতে বেশ ভালো একটা শুরু পায় কলাবাগান। এমনকি এক পর্যায়ে ৩২ ওভারে তাদের রান ছিল তিন উইকেটে ১৪৪। কিন্তু সেখান থেকে হঠাৎ রায়হান উদ্দিনের ঘুর্নির সামনে পথ হারায় তারা। ৪ উইকেট তুলে নেন তিনি, কলাবাগান ৪৫ ওভারে অলআউট হয় ২৩৩ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান আসে জিম্বাবুইয়ান রিক্রুট মাসাকাদজার ব্যাট থেকে, সাদমান করেন ৪৫ রান। প্রাইম ব্যাংকের পক্ষে রায়হানের ৪ উইকেট ছাড়াও জাতীয় দলের পেসার রুবেল হোসেন মনির হোসেন এবং শুভাগত হোম নেন দুটি করে উইকেট। ম্যাচ সেরা হয়েছেন শুভাগত হোম।

সংক্ষিপ্ত স্কোর:

প্রাইম ব্যাংক: ৪৮.৪ ওভারে ২৮০ (মেহেদি ৩৭, নুরুল ১৮, সাব্বির ৫৩, মুনাবিরা ৩, শুভাগত ৬০, তাইবুর ৫২, ইয়াসির ৯, রায়হান ২৬, রুবেল ১০, নাজমুল অপু ১, মনির ১*; নিহাদুজ্জামান ০/৪৩, সাব্বির ২/৪৪, মাশরাফি ৪/৫৬, রাজ্জাক ২/৫০, তানভীর ০/১২, শরিফুল্লাহ ২/৫৬, তাসামুল ০/১৭)।

কলাবাগান: ৪৫.৪ ওভারে ২৩৩ (সাদমান ৪৫, জসিমউদ্দিন ২৫, মাসাকাদজা ৬১, মেহরাব ২৭, তানভীর ০, শরিফুল্লাহ ১৫, তাসামুল ৮, রাজ্জাক ১৯, নিহাদুজ্জামান ৮, মাশরাফি ০, সাব্বির ১০*; রুবেল ২/৫১, শুভাগত ২/৪৪, নাজমুল অপু ০/৪৩, মুনাবিরা ০/১৬, মনির ২/৩৬, রায়হান ৪/৩৮)।

ফল: প্রাইম ব্যাংক ৪৭ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: শুভাগত হোম।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add