for Add
নিজস্ব প্রতিবেদক : ২৯ এপ্রিল ২০১৬, শুক্রবার, ১৭:২৫:৪১
বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন ভারত সফরে পূর্ব নির্ধারিত ১টি টেস্টের সঙ্গে অতিরিক্ত একটি ম্যাচ খেলার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ বছরের অগস্টে প্রথম ভারত সফর করার কথা বাংলাদেশের। অগস্টের শেষ এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ধোনি-কোহলিদের যে ফাঁকা স্লট রয়েছে, সেখানে টাইগারদের সঙ্গে অন্য ফর্ম্যাটের আরও একটি ম্যাচ করানো যায় কি না তা নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছে বিসিসিআই। সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসি’র সভায় বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর সে আশ্বাসই দিয়েছেন বিসিবিকে। বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘টেস্টের সঙ্গে অন্য কোনও ফর্ম্যাটের ম্যাচ যুক্ত করা যায় কি না, বিসিবি’র পক্ষ থেকে এই প্রস্তাবই দেওয়া হয়েছিল বেশ কিছুদিন আগে। আমাদের এই অনুরোধকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বিসিসিআই। ’
টেস্টের বাইরে ম্যাচ বাড়লে বোনাস ম্যাচের সংখ্যাটা একের বেশিও হতে পারে বলে জানিয়ে সুজন বলেন, ‘৩ ম্যাচের ওয়ানডে সিরিজ, অথবা ২ ম্যাচের টি-২০ সিরিজ হলে ভাল হয়। আমরা এই দু’টি বিকল্প প্রস্তাব দিয়েছি। ’
ব্যস্ত আন্তর্জাতিক সূচিতে অগস্টের শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ, আপাতত এটাই ভারতের জন্য সুবিধাজনক স্লট। ওয়েস্ট ইন্ডিজ সফরে ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলে দেশে ফিরেই টেস্ট ম্যাচের পাশাপাশি অন্য একটি সিরিজে ক্রিকেটারদের নামিয়ে দেওয়াটা যুক্তি সংগত হবে কি না, বিসিসিআই ভাবছে সেটি নিয়েও। তাই আইসিসির সভায় বিসিবিকে পাকা কথা দিতে পারেনি ভারতীয় বোর্ড। ভারত সফরে পূর্ব নির্ধারিত একমাত্র টেস্টের সঙ্গে অন্য ফর্ম্যাটের ক্রিকেট সিরিজ যুক্ত হলে সফরটি পিছিয়ে যেতে পারে। এমনকী পৃথক দুই ফর্ম্যাটের ম্যাচ খেলতে দু’বার ভারত সফর করতে হতে পারে বাংলাদেশের, এমন বিকল্প ভাবনাও নাকি আছে বিসিসিআইয়ের। অগস্টের শেষ দিকে ভারতের বেশির ভাগ ভেন্যুতে বৈরি আবহাওয়া থাকে, সে জন্যই টেস্ট আয়োজনে সুবিধাজনক ভেন্যু খোঁজার পাশাপাশি সফরটি পিছিয়ে দেওয়ার কথাও ভাবছে বিসিসিআই। সফরটি হতে পারে ২ ধাপে, প্রথম ধাপে টেস্ট খেলে ফিরে আসবে বাংলাদেশ। পরের ধাপে ওয়ানডে অথবা টি-২০ সিরিজ খেলতে যাবে তারা।
তবে সিরিজ যে হচ্ছেই সে বিষয়ে আশাবাদী দুই বোর্ডই।
For add
For add
For add
For add
for Add