for Add
নিজস্ব প্রতিবেদক : ২৯ এপ্রিল ২০১৬, শুক্রবার, ১৬:৩৮:৫০
লা লিগায় মৌসুমের শেষ তিন ম্যাচ গ্যালারিতে বসেই দেখতে হবে অ্যাটলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনকে। ২৩ এপ্রিল মালাগার বিপক্ষে ডাগআউট থেকে বল ছুঁড়ে মেরে ভিজিটরদের কাউন্টার অ্যাটাকের প্রচেষ্টা বিনষ্ট করেন সিমিওনে। তাৎক্ষণিকভাবে ম্যাচ রেফারি তাকে সাইডলাইন (টাচলাইন) থেকে বহিষ্কার করেন। পরে স্প্যানিশ ফুটবল ফেডারেশন সিমিওনের ওপর তিন ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করে। এই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন সিমিওনে। কিন্তু কাজ হয়নি তাতে। নিষেধাজ্ঞা বহাল রেখেছে আপিল কমিটি।
ফলে লিগের বাকি তিন ম্যাচ দর্শক হয়েই দেখতে হবে আর্জেন্টাইন এই কোচকে। বার্সেলোনার সমান ৮২ পয়েন্ট নিয়ে লিগ শিরোপা দৌড়ে থাকা অ্যাটলেতিকোর জন্য সিমিওনের নিষেধাজ্ঞাটি বড় এক ধাক্কাই বটে।
For add
For add
For add
For add
for Add