for Add

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

মৌসুমের প্রথম জয় ব্রাদার্সের

Tusharঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলতি আসরে প্রথম জয় পেয়েছে ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। জাতীয় দলের সাবেক তারকা তুষার ইমরান এবং জিম্বাবুয়ান শন উইলিয়ামসের দায়িত্বশীল ব্যাটিংয়ে কলাবাগান ক্রিকেট একাডেমীর বিপক্ষে ছয় উইকেটের সহজ জয় পায় ঐতিহ্যবাহী দলটি।

মিরপুরে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫ রানের ওপেনিং জুটিতে ভালো শুরু পায় কলাবাগান। কিন্তু তারপরেই নামে ধস। দলের পক্ষে মাহমুদুল হোসেনের ৫৪, ওপেনার ইরফান শুক্কুরের ৪২ এবং অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ২১ রানের ইনিংসই ছিল কলাবাগান ক্রিকেট একাডেমীর ৫০ ওভারে ৭ উইকেটে ২১৪ রানের সংগ্রহের হাইলাইটস। ব্রাদার্সের পক্ষে দুটি করে উইকেট পান সঞ্জিত সাহা ও মোহাম্মদ শহীদ।

২১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দু্ই ওপেনার নাফিস ইকবাল ও শাহরিয়ার নাফিসের শুরুটা ভালো হলেও দুজনেই রানআউটের ফাঁদে কাটা পড়ার পর চাপে পড়ে ব্রাদার্স। জাকির হাসানকেও দ্রুতই হারিয়ে ফেলার পর চতুর্থ উইকেটে হাল ধরেন জিম্বাবুয়ান রিক্রুট শন উইলিয়ামস এবং তুষার ইমরান। তাদের ১২৫ রানের জুটিতে জয়ের পথে ফেরে ব্রাদার্স। ৮১ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৭০ রান করে দলীয় ১৮৭ রানের সময় উইলিয়ামস আউট হয়ে গেলেও রুমান আহমেদকে নিয়ে দলকে জয়ের বন্দরে ভেড়ান তুষার ইমরান। ৮৯ বলে তার ৬৭ রানের ইনিংসে চারের মার ছিল ৪টি। ব্রাদার্স জয় পায় ৬ উইকেটে।

সংক্ষিপ্ত স্কোর:

কলাবাগান একাডেমি: ৫০ ওভারে ২১৩/৭ (শুক্কুর ৪২, মাইশুকুর ১৯, তাপস ৩০, মাহমুদুল ৫৪, মিরাজ ২১, নুরুজ্জামান ১৭, দিদার ০, নূর ১৫*, বিশ্বনাথ ২*; শহিদ ২/৪৩, নূর আলম ১/৪৩, সঞ্জিত ২/২৩, তুষার ০/১৬, আসিফ ০/২৫, রায়হানুদ্দিন ০/৩৬, উইলিয়ামস ০/২৪)।

ব্রাদার্স: ৪৫.৩ ওভারে ২১৪/৪ (শাহরিয়ার ২৬, নাফিস ১৩, জাকির ১৬, তুষার ৬৭*, উইলিয়ামস ৭০, রুমান ৬*; রিফাত ০/১২, আবু জায়েদ ০/৩২, মিরাজ ০/২৩, বিশ্বনাথ ১/৪৭, মাহমুদুল ১/৫০, নূর হোসেন ০/২২, দিদার ০/১১, তাপস ০/১৪)।

ফল: ব্রাদার্স ইউনিউয়ন ৬ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: তুষার ইমরান

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add