for Add

বায়ার্নকে হারালো অ্যাটলেটিকো

Bbরিয়াল মাদ্রিদ-বার্সেলোনার মত বড় দলগুলোকে হর হামেশাই হারিয়ে দিচ্ছে মাঝারি বাজেটের অ্যাটলেটিকো মাদ্রিদ। ইউরোপের বড় মঞ্চেও যেন সেটারই প্রতিচ্ছবি। বিশ্বের অন্যতম সেরা কোচ পেপ গার্দিওলাও রুখতে পারলেন না ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদকে। ঘরের মাঠ ভিসেন্তে কালেদরনে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ১ম লেগে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রাখলো গ্রিজম্যান-টরেসের দল। সেই সঙ্গে ১৯৭৪ সালের ফাইনালে জার্মান দলটির কাছে হেরে যে স্বপ্ন ভেঙেছিল স্পেনের ক্লাবটির, সেটির জ্বালা জুড়ালো।

ম্যাচের আগে ফিরে ফিরে এসেছে ১৯৭৪ সালের ইউরোপিয়ান কাপের সেই ফাইনালের স্মৃতি। বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত ফাইনালটি ড্র হয়েছিল ১-১ গোলে। কিন্তু টাইব্রেকারের নিয়ম না থাকায় ম্যাচটি পুনরায় অনুষ্ঠিত হয়। ফিরতি ম্যাচে ৪-০ গোলে প্রথম বারের মতো ইউরোপের সেরা ক্লাবের মুকুট মাথায় তুলে জার্ড মুলার-ফ্রেঞ্জ বেকেনবাওয়ারদের বায়ার্ন। সেই ইউরোপিয়ান কাপই নাম বদলে বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ। কিন্তু ইউরোপের সেরা ক্লাবগুলোর দ্বৈরথে এই দুই দল আর মুখোমুখি হয়নি কখনোই। দীর্ঘ ৪২ বছর পর যখন দল দুটি একে অন্যের মুখোমুখি, সঙ্গত কারণেই ভেসে উঠেছে সেই স্মৃতি। অ্যাটলেটিকো কি প্রতিশোধ নিতে পারবে? বুধবার রাতে যেন সেই প্রতিশোধই নিল দিয়েগো সিমেওনের দল।

দুদলের লড়াই শুরুর পরই আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠে খেলা। প্রথম ১০ মিনিটে আক্রমণে বেশি উঠে আসে স্বাগতিকরা, যার ফলও পায় তারা। ১১ মিনিটে একক নৈপুণ্যে আটলেটিকোকে এগিয়ে দেন সাউল নিগেস। প্রায় ৩৫ গজ দূরে বল পেয়ে বায়ার্নের দুই খেলোয়াড়কে কাটিয়ে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন। সেখানেও কাছাকাছি থাকা তিন ডিফেন্ডারকে এড়িয়ে দূরের পোস্ট দিয়ে গোল করেন স্পেনের এই মিডফিল্ডার।

প্রথমার্ধের প্রায় ৭১ শতাংশ সময় বল বায়ার্নের দখলে থাকলেও বেশি সুযোগ তৈরি করে স্বাগতিকরাই। মোট চারবার গোলে শট নেয় তারা, গুয়ার্দিওলার দল মাত্র একবার। দ্বিতীয়ার্ধেও গোলের জন্য মরিয়া হয়ে লড়েছে বায়ার্ন। তবে প্রতিপক্ষকে চাপে রাখতে পারলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। ফলে হারের হতাশাতেই মাঠ ছাড়তে হয় পাঁচ বারের চ্যাম্পিয়নদের।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add