for Add

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

মাহবুবুলের কাছে আবাহনীর হার

Mahbubul-Karim-new

লটারি ভাগ্যে শক্তিশালী দল পাওয়া মানেই যে জয়ের নিশ্চয়তা নয়, সেটা নিজেদের দ্বিতীয় ম্যাচেই টের পেয়েছে আবাহনী। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজ তারকাবহুল আবাহনী হেরে গেছে শেখ জামাল ধানমন্ডির কাছে। আরও একটু স্পষ্ট করে বললে, আবাহনী আসলে ধরাশায়ী মাহবুবুল করিমের কাছে।

ডানহাতি এই ওপেনারের ১৩০ রানের ইনিংসের সুবাদেই শেখ জামাল উতরাতে পেরেছে আবাহনীর ছুড়ে দেওয়া ২৮৮ রানের লক্ষ্য। পেয়েছে ৪ উইকেটের জয়। কলাবাগান ক্রিকেট একাডেমীর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেও শেখ জামাল ৮ উইকেটের সহজ জয় পেয়েছিল এই মাহবুবুল করিমের ব্যাটে চড়েই। ১৫৩ রানের জয়ের লক্ষ্যে মাহবুবুল করিম করেছিলেন ৭৮ রান।

আজ (মঙ্গলবার) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিন হাফসেঞ্চুরিতে ২৮৭ রানের বড় পুঁজিই পেয়েছিল আবাহনী। অধিনায়ক তামিম ইকবাল ১১ চারের সহায়তায় ৯১ বলে করেন ৯০ রান। ভারতীয় ক্রিকেটার কাউল ৬৩, শান্ত অপরাজিত ৫২ ও মোসাদ্দেক হোসেন অপরাজিত থাকেন ৪৬ রান করে।

Sk২৮৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শেখ জামাল উদ্বোধনী জুটিতে করে ৬৭ রান। ২৬ রান করে জয়রাজ শেখ ফিরে যাওয়া পর মার্শাল আইয়ুবকে (৪৭) নিয়ে মাহবুবুল করিম দ্বিতীয় উইকেটে গড়েন ১২৫ রানের জুটি। এরপরও অবশ্য শেখ জামালকে জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে শেষ বল পর্যন্ত। হয়েছে নখ কামড়ানো উত্তেজনাকর নাটকও। শেষ ওভারে জয়ের জন্য শেখ জামালের দরকার ছিল ৭ রান। তাসকিন আহমেদ প্রথম দুই বলে তুলে নেন দুই উইকেট। ফেরান অ্যাঞ্জেলো পেরেরা ও নাজমুস সাদাতকে। তৃতীয় বলে মুক্তার আলী নেন ১ রান। চতুর্থ বল ডট। পঞ্চম বলে সোহাগ গাজী নিতে পারেন মাত্র ১ রান। শেষ বলে তাই শেখ জামালের দরকার ছিল ৫ রান। স্ট্রাইকে মুক্তার আলী। হঠাৎ করেই ঘুড়ে যাওয়া ম্যাচে আবাহনীর পাল্লাই ভারি মনে হচ্ছিল তখন। কিন্তু মিরপুরে মুক্তার আলী ফিরিয়ে আনেন ১৯৮৬ সালে শারজায় পাকিস্তান কিংবদন্তি জাদেভ মিয়াদাদের সেই শেষ বলে জয় মেরে জয় ছিনিয়ে আনার স্মৃতি। এক অর্থে মিয়াদাদকেও টপকে গেছেন মুক্তার! কারণ ভারতের বিপক্ষে এশিয়া কাপের সেই ফাইনালে জয়ের জন্য শেষ বলে পাকিস্তানের দরকার ছিল ৪ রান। আজ জয়ের জন্য শেষ বলে শেখ জামালের দরকার ছিল ৫ রান! মুক্তার তাসকিনকে উড়িয়ে মারেন মাঠের বাইরে, ছক্কা! শেখ জামাল পেয়ে যায় অবিশ্বাস্য জয়!

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add