for Add

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

মাশরাফির দলের টানা দুই হার

Dhaka-Premier-Cricket-2016
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা দুই ম্যাচে পরাজয় বরণ করলো মাশরাফি বিন মর্তুজার কলাবাগান ক্রীড়াচক্র। প্রথম ম্যাচে আবাহনী লি. এর কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হারের পর আজ (মঙ্গলবার) প্রাইম দোলেশ্বরের কাছে তারা হারে ৪ রানে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ২৮৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ ওভারে মাশরাফিদের প্রয়োজন ছিল মাত্র ৯ রান। কিন্তু শেষ তিন বলে তিন ব্যাটসম্যান রান-আউট হলে জয়ের স্বপ্ন ধুলোয় মিশে যায় তাদের। বিপরীতে টানা দুই জয় তুলে নেয় প্রাইম দোলেশ্বর।

নাসির হোসেন ৭৫ বলে ৯৭ এবং আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইমতিয়াজ হোসেনে ৭৩ রানে ভর করে ২৮৭ রানের বড় সংগ্রহ পায় দোলেশ্বর। এ ছাড়া অধিনায়ক ফরহাদ রেজা ৪৭ এবং রকিবুল হাসান ৩৪ রান করেন। কলাবাগানের পক্ষে মাশরাফি ৩টি, আব্দুর রাজ্জাক ও দেওয়ান সাব্বির ২টি এবং নিহাদুজ্জামান ১টি উইকেট নেন।

জবাবে দিতে নেমে দুই ওপেনার সাদমান ইসলাম ও জসীমউদ্দিনের শুরুটা ছিল দারুণ। উদ্বোধনী জুটিতে ৫৭ রান তোলেন এই দুই ব্যাটসম্যান। এরপর তাসামুল হকের ৪৪, মেহরাব হোসেন জুনিয়রের ৮৬, তানভির হায়দারের ৪৪ রানে জয়ের প্রায় কাছাকাছিই চলে গিয়েছিল দলটি। কিন্তু শেষ দিকের ব্যাটসম্যানদের ভুলে পরাজয় এড়াতে পারেননি তারা। কলাবাগানের ছয় ব্যাটসম্যান রান আউটের শিকার হন। দোলেশ্বরেরর হয়ে রাহাতুল ফেরদৌস ৩টি এবং ফরহাদ রেজা ১ উইকেট নেন।

ম্যাচ সেরা হয়েছেন প্রাইম দোলেশ্বরের নাসির হোসেন।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add