for Add

পাঞ্জাবের বিরুদ্ধে নামছেন ‘জাদুকর’ মুস্তাফিজ

mustafizআন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবের পর থেকেই ক্রিকেট বিশ্বকে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন মুস্তাফুজির রহমান। ওয়ানডে ক্রিকেটে অভিষেক সিরিজেই সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড, তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ উইকেট, তিন ম্যাচের সিরিজে অভিষেকে সর্বোচ্চ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড, ব্রায়ান ভিটোরির পরে দ্বিতীয় বোলার হিসেবে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই পরপর পাঁচ উইকেট, প্রথম দুই ম্যাচে সর্বোচ্চ ১১ উইকেট, টি-টোয়েন্টি ক্রিক্রেটে সবচেয়ে মিতব্যায়ি বোলিং রেকর্ড, টেস্ট ও ওয়ানডে অভিষেকেই ম্যান অফ দ্যা ম্যাচ হওয়া একমাত্র ক্রিকেটার– মাত্র এক বছরেই কত অসংখ্য রেকর্ডের মালিক হয়েছেন এই বিস্ময়বোলার। আর আইপিএলে প্রথমবারের মত খেলতে গিয়ে যেন বিশ্বকে নতুন করে জানান দিচ্ছেন তার শৌর্য্য!

আইপিএলের অভিষেক ম্যাচেই এবি ডি ভিলিয়ার্স আর শেন ওয়াটসনের মত মারকুটে ব্যাটসম্যানদের পর পর দু’বলে ফিরিয়ে নিজের আগমনী বার্তা জানান দেন এই কাটার মাস্টার। তারপর থেকে মুস্তাফিজ যেন কোন দুর্বোধ্য জাদুকর। প্রতি ম্যাচেই যিনি হাজির হন চমকপ্রদ সব জাদু নিয়ে। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্সের সাথে ম্যাচে বাতাসে বাক খাওয়ানো এক ইন্সুইঙ্গিং ইয়র্কারে যেভাবে ওয়েস্টইন্ডিয়ান অলরাউন্ডার আদ্রে রাসেলকে আক্ষরিক অর্থেই শুইয়ে দিলেন মুস্তাফিজ, তারপর থেকে তার হাত থেকে বেরোনো ডেলিভারীগুলোকে জাদু না বলে আসলেই আর কোন উপায় নেই। হায়দ্রাবাদের অফিসিয়াল ফেসবুক পেইজে তো তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে ‘মিডিয়াম ফাস্ট স্লো অফ স্পিনার লেগ কাটার বোলার!’ হিসেবে। আর তার সম্পর্কে বলতে গিয়ে সাবেক ইংলিশ ক্রিকেটার এবং ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স বলেছেন, ”এই ছেলেটাকে আপনি যতবার দেখবেন, ততবার সে আগের চেয়েও দারুণ কিছু নিয়ে আপনার সামনে হাজির হবে!’

কম যাননি মুস্তাফিজের সতীর্থরাও। ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমারকে মুস্তাফিজ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি তার উচ্ছসিত প্রশংসা করে বলেন, তার সাথে খেলা সবসময়ই একটা চমৎকার ব্যাপার। আমি তার কাছে স্লোয়ার বল শেখার চেষ্টা করছি, কিন্তু আসলে তার মতো করে কেউ পারে না।’

ডেভিড ওয়ার্নার তার এক টুইটে ক’দিন আগে বলেছিলেন, “ফিজি’র (মুস্তাফিজের আদুরে ডাকনাম) বলের গতির পরিবর্তন একেবারে বিচিত্র। আমি বেঙ্গালুরুতে তার সামনে পড়েছিলাম এবং ও আমার স্টাম্প ভাঙতে চেয়েছিল। ও যেভাবে বলের গতি পরিবর্তন করে তা এক ধরনের শিল্প। ‘ বাংলা ছাড়া মুস্তাফিজ ইংরেজী বা হিন্দি কোন ভাষাই সেভাবে ভালো পারেন না। কিন্তু টিম মিটিংয়ে দলের পরিকল্পনায় অংশ নিতে হলে তো তাকে দরকার। তাই মুস্তাফিজের জন্য ইতিহাসে প্রথমবারের মত একজন বাঙ্গালী মুসলমানকে দোভাষী হিসেবে নিয়োগ দিয়েছে হায়দ্রাবাদ কতৃপক্ষ। মুস্তাফিজের সাথে সহজে কমিউনিকেট করার জন্য বাংলা ভাষাই শিখতে শুরু করে দিয়েছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও কোচ টম মুডি।

শেষ ম্যাচে কাটার, অফ-কাটার আর স্লোয়ারে গুজরাটের ব্যাটসম্যানদের কাছে রীতিমত আতঙ্ক হয়ে থাকা মুস্তাফিজ আজকেও বল হাতে কি নতুন জাদু দেখান, তার অপেক্ষায় অধীর আগ্রহে সবাই। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে সান্রাইজার্স হায়দ্রাবাদের ম্যাচটি শুরু হবে রাত আটটায়।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add