for Add
নিজস্ব প্রতিবেদক : ২১ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার, ২০:০০:০১
ক্রিকেটের আবেদন বাড়াতে ম্যাচ প্রতি পয়েন্ট সিস্টেম প্রবর্তনের চিন্তা-ভাবনা করছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এই ব্যবস্থায় ক্রিকেটের তিন ফরম্যাটের যে কোন ম্যাচেই পয়েন্ট থাকবে, জয়ী দল একটা নির্দিস্ট হারে পয়েন্ট পাবে এবং একটা দলের তিন ফরম্যাটেই সামগ্রিক পয়েন্টের প্রাপ্যতার উপর নির্ভর করেই র্যাংকিং নির্ধারিত হবে বলে চিন্তা-ভাবনা চলছে। দুবাইয়ে আসন্ন আইসিসির সভায় এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছেন আইসিসির কর্তাব্যাক্তিরা।
ক্রমেই দ্রুত থেকে দ্রুততর হচ্ছে পৃথিবী। মানুষের ব্যস্ততা বাড়ছে। দ্রুত বিনোদনের জন্য এখন উপকরনের অভাব নেই। এই প্রেক্ষাপটে দীর্ঘসময় চলা টেস্ট বা ওয়ানডে ক্রিকেটের প্রতি দর্শকদের আকর্ষন কমে এসেছে অনেক আগেই। এতে আরো হাওয়া দিচ্ছে এক ম্যাচ বা দু ম্যাচ আগেই নিষ্পত্তি হয়ে যাওয়া সিরিজগুলো। দ্বিপক্ষীয় যেসব সিরিজগুলো এক-দু ম্যাচ আগেই নিষ্পত্তি হয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে দর্শকের ততটা আগ্রহ না থাকাটাই স্বাভাবিক। আর র্যাংকিংয়ের ওঠানামা যে পয়েন্টের ভিত্তিতে হয়, সেই পয়েন্ট কোন দল কিভাবে পাচ্ছে সেটা সহজবোধ্য না হওয়ায় ক্রিকেটটা কেন যেন এখনও সাধারনের খেলা উঠতে পারেনি। ঠিক এই জায়গাটাতেই পরিবর্তন আনার চিন্তা করছে আইসিসি।
এ ব্যাপারে ইংলিশ নির্বাচক অ্যান্ড্রু স্ট্রস ‘ক্রিকেট পেপার’ নামে একটি সাময়িকীকে বলেছিলেন,’দর্শকদের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত করবার উপায় কি? আমার মনে হয় এর জন্য আপনাকে প্রতি ম্যাচেই উত্তেজনাটা ধরে রাখতে হবে। যদি এটা স্রেফ দুটো দলের একটা টেস্ট ম্যাচ হয় বা একটা ওয়ানডে সিরিজে জয়-পরাজয় নির্ধারনের ব্যাপার হয়, তবে স্বভাবতই আপনি সামগ্রিক বিচারে দর্শকদের বড় একটা অংশ হারিয়ে ফেলবেন। পয়েন্ট সিস্টেম থাকলে যেকোন দলের খেলাতেই উত্তেজনাটা বজায় থাকবে। ’
তিনি আরো যোগ করেন, ‘আমি ব্যক্তিগতভাবে ক্রিকেটের তিন ফরম্যাট টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টির পয়েন্টভিত্তিক র্যাংকিংয়ের মাধ্যমে একটা বড় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের আয়োজনের স্বপ্ন দেখি। এরকম কিছু করার করবার ইচ্ছেটা আমার বহুদিনের। ’
For add
For add
For add
For add
for Add