for Add

শেষ মুহূর্তের গোলে ড্র লেস্টারের

Leicester
এগিয়ে গিয়েও মৌসুমে সারা জাগানো দল লেস্টার সিটি ড্র নিয়ে মাঠ ছেড়েছে। গতকাল (রবিবার) ঘরের মাঠে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সাথে ২-২ গোলে ড্র করে ভার্ডি-মাহরেজের দল।

লেস্টার সিটির মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ম্যাচের ১৮ মিনিটেই দারুণ ফর্মে থাকা জেমি ভার্ডির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। রিয়াদ মাহরেজের বাড়ানো বল ধরে বক্সের বাঁ-দিক থেকে জোরালো কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই ইংলিশ স্ট্রাইকার। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিক শিবির।

বিরতি থেকে ফিরে গোলের জন্য আক্রমণ চালাতে থাকে স্বাগতিকরা। ম্যাচের ৫৩ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন ভার্ডি। তবে এর দুই মিনিট পরেই বড় ধাক্কাটা খায় স্বাগতিকরা। ডাইভের অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ে দলের সেরা তারকা ভার্ডি।

প্রতিপক্ষে এক জন কম থাকার সুযোগে একের পর এক আক্রমণ করতে থাকে ওয়েস্ট হ্যাম। ম্যাচের ৬২ মিনিটে সফরকারী দলের ডিফেন্ডার উইন্সটন রেইডের ফ্লিক পোস্টে লাগলে হতাশ হতে হয় দলটিকে। তবে ম্যাচের ৮৪ মিনিটে অবশেষে সমতায় ফেরে ওয়েস্ট হ্যাম। ডি-বক্সের মধ্যে ওয়েস মর্গ্যান ডিফেন্ডার উইন্সটন রেইডকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তা থেকে লক্ষ্যভেদ করেন অ্যান্ডি ক্যারল। এর দুই মিনিট পর বাঁ-দিক থেকে জোরালো শটে বল জালে জড়িয়ে ওয়েস্ট হ্যামের জয়ের সম্ভাবনা জোরালো করেন ইংলিশ ডিফেন্ডার অ্যারন ক্রেসওয়েল।

এক সময় মনে হচ্ছিল ঘরের মাঠে চলতি মৌসুমে দ্বিতীয় হারের স্বাদ পেতে যাচ্ছে লেস্টার। তবে যোগ করা সময়ের শেষ মুহূর্তে পাওয়া পেনাল্টি থেকে গোল করে ১ পয়েন্ট নিশ্চিত করেন বদলি নামা আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনার্দো উলোয়া। এই ড্রতে লিগের শিরোপা জয়ের পথে থাকা দলটি তাই বড় ধাক্কা খাওয়া থেকে বেঁচে গেছে।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add