for Add

সাকিবদের কাছে মুস্তাফিজদের হার

mustafiz

সাকিবের দলের কাছে হেরে গেল মুস্তাফিজের দল। আজ (শনিবার) আইপিএলের নিজেদের তৃতীয় ম্যাচে মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় অবস্থানটা আরো সুসংহত করলো সাকিবদের দল।
প্রথমে ব্যাট করতে নেমে কলকাতার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৪২ রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তিন ওভারে কোন উইকেট না পেলেও মাত্র ১৮ রান দেন। সাথে বিপক্ষ দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ইয়ন মর্গানকে গুরুত্বপুর্ন মুহূর্তে দর্শনীয় ক্যাচে সাজঘরে ফেরান। পাশাপাশি আশিষ রেড্ডিকে রানআউট করে সানরাইজার্সকে অল্প রানে বেধে রাখতে গুরুত্বপুর্ন ভূমিকা পালন করেন। সানরাইজার্সের মর্গানের ৪৩ বলে ৫১ রান ছাড়া নামান ওঝার ২৮ বলে ৩৭ রান ছিল উল্লেখযোগ্য। কলকাতার উমেশ ইয়াদভ নেন তিন উইকেট, মর্নে মরকেল পান দুটি উইকেট।

১৪৩ রানের লক্ষ্যে খেলতে নেমে সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নারের বোলার পরিবর্তনের দুর্বল কৌশলে শুরু থেকেই হাত খুলে খেলতে থাকেন কলকাতার ওপেনারেরা। ১৩ তম ওভারে দলীয় ৯২ রানে রবিন ঊথাপ্পাকে আশিষ রেড্ডী ৩৮ রানে ফেরালেও ততক্ষনে ম্যাচ অনেকটাই সানরাইজার্সের নিয়ন্ত্রনের বাইরে চলে গিয়েছে। তবুও শেষ চেষ্টা করেছিলেন বিস্ময়বোলার মুস্তাফিজ। অধিনায়কের উদাসীনতায় অনেক পরে বোলিংয়ে আসা এই বাঁহাতি সিমার আন্দ্রে রাসেলকে এক অনবদ্য ইয়র্কারে মাটিতে লুটোপুটি খাইয়ে প্রমান করেন যে তাকে আরো আগে বোলিংয়ে আনলে হয়তো সময়মত ব্রেক থ্রু পেতো সানরাইজার্স। চার ওভারে ২৯ রান দিয়ে এক উইকেট পাওয়া মুস্তাফিজের বোলিং ফিগারটা আরো ভালো হত শেষ ওভারে একটা করে চার আর ছয় না খেলে। তবুও অল্প দিনেই নিজের জাত চেনানো এই বোলার যে দিন দিন আরো দুর্বোধ্য হয়ে উঠছেন, তার প্রমান ইয়র্কার সামলাতে গিয়ে মাটিতে গড়াগড়ি খেয়ে খুব ভালোভাবেই পেলেন আন্দ্রে রাসেল। কলকাতা ম্যাচটা জিতে নেয় গৌতম গম্ভীরের অনবদ্য ৬০ বলে ৯০ রানের ইনিংসের কল্যানে, যাতে ছিল ১৩ চার ও একটি ছয়ের মার।

দুই ম্যাচে দুটোতেই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে সানরাইজার্স। অপরদিকে অধিনায়ক গম্ভীরের তিন ম্যাচে ১৯২ রানের সংগ্রহের উপর ভর করে দুই জয় নিয়ে দ্বিতীয় অবস্থানে কলকাতা।

ভিডিওতে মুস্তাফিজুর রহমানের বোলিং

[youtube http://www.youtube.com/watch?v=oxYYEpOnvcQ]

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add