for Add
নিজস্ব প্রতিবেদক : ১৬ এপ্রিল ২০১৬, শনিবার, ১৮:২৫:৪২

পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক হয়েছেন সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। এর আগে পাকিস্তানের সাবেক কোচ ওয়াকার ইউনুস পিসিবির কাছে অনুরোধ করেছিলেন ইনজামাম উল হককে প্রধান নির্বাচক করার জন্য। প্রধান নির্বাচক পদে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইকবাল কাশিম, মহসিন খান এবং রশিদ লতিফকেও নেয়ার ব্যপারেও কথা বলেছিল; কিন্তু সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ইনজামামকেই বেছে নিলো পাকিস্তান।
পিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা কয়েকদিনের ভেতরেই জানানো হবে। পাকিস্তানের প্রধান নির্বাচক হওয়ার আগে আফগানিস্তানের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছিলেন ইনজামাম। পাকিস্তানের প্রধান নির্বাচক হওয়ার জন্য তাকে ইতোমধ্যে আফগান ক্রিকেট বোর্ড ছাড়পত্রও দিয়েছে। যে কারণেই পাকিস্তানের সাথে কাজ করতে আর বাধা রইল না ইনজামামের।
পাকিস্তানের হয়ে ৩১টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ইনজামাম। যার ভেতর ১১টি জয় এবং ১১টি হার রয়েছে এবং নয়টি ড্র হয়ছে। ৮৭টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়ে ৫১টি ম্যাচেই জয়ের স্বাদ পেয়েছেন তিনি।
For add
For add
For add
For add
for Add