for Add

চ্যাম্পিয়ন্স লিগ

সেমিতে মুখোমুখি রিয়াল-ম্যানসিটি

Champions-League

ম্যানচেস্টার সিটির ড্র ভাগ্যটাই আসলে খারাপ। চ্যাম্পিয়ন্স লিগে এর আগে দু’বার মাত্র গ্রুপপর্ব পেরিয়ে শেষ ষোলতে উঠেছে ইংলিশ ক্লাবটি, ২০১৩-১৪ ও ২০১৪-১৫। ড্র ভাগ্য দু’বারই দ্বিতীয় রাউন্ডে তাদের দাঁড় করিয়েছে বার্সেলোনার সামনে। দু’বারই হেরে শেষ ষোল থেকেই বিদায়। এবার সেই শেষ ষোল’র গেড়োই শুধু খুলেনি, কোয়ার্টার ফাইনালেও জিতে সিটি প্রথম বারের মতো জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। কিন্তু আরও ভালো কিছুর স্বপ্ন দেখতে গিয়ে সিটি শিবিরে আতঙ্কের কালো ছায়াও কী হানা দিচ্ছে না? ড্র ভাগ্য আবারও যে তাদের দাঁড় করিয়েছে স্প্যানিশ ক্লাবেরই সামনে। প্রথম সেমিফাইনালে সিটির প্রতিপক্ষ রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি অ্যাটলেটিকো মাদ্রিদ।

বার্সেলোনার কাছে হারের তিক্ততা তো আছেই, রিয়ালের বিপক্ষেও ইতিহাসটা সিটির পক্ষে নয়। ২০১২-১৩ মৌসুমে ড্র ভাগ্যে একই গ্রুপে পড়েছিল রিয়াল-সিটি। রিয়ালের মাঠে গিয়ে প্রথম লেগে ৩-২ গোলে হার। ফিরতি লেগে নিজেদের মাঠে সিটি ড্র করতে পেরেছিল ১-১ গোলে। প্রতিপক্ষ হিসেবে সেই সিটিকে পেয়ে রিয়াল শিবির তৃপ্তির ঢেঁকুরই তোলার কথা। কারণ বায়ার্ন মিউনিখ বা নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের তুলনায় প্রতিপক্ষ হিসেবে সিটি যেন একটু সহজই।

Champions-League-2বায়ার্ন-অ্যাটলেটিকোর দ্বৈরথ ফিরিয়ে আনছে ১৯৭৩-৭৪ মৌসুমের ফাইনালের স্মৃতি। তখন অবশ্য টুর্নামেন্টটির নাম ছিল ইউরোপিয়ান ক্লাব ফুটবল। সেবার বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় বায়ার্ন-অ্যাটলেটিকো। কিংবদন্তি জার্ড মুলার ও উলি হোয়েনেরস বিস্ময়কর নৈপূণ্যে অ্যাটলেটিকোকে ৪-০ গোলে হারিয়ে প্রথম বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল বায়ার্ন। যে শিরোপা দিয়ে জার্মান ক্লাবটি ইউরোপিয়ান ক্লাব ফুটবলে রাজত্বের সূচনা করে। কারণ পরের দুই মৌসুমেও চ্যাম্পিয়ন হয় বায়ার্নই। দীর্ঘ ৪২ বছর পর সেই দুটি দল আবার মুখোমুখি। ড্রয়ের পর থেকে অ্যাটলেটিকো নিশ্চয় সেই হারের প্রতিশোধ নেওয়ার স্বপ্ন দেখতেও শুরু করে দিয়েছে।
এক অর্থে প্রতিশোধ নেওয়ার সুযোগ বায়ার্নের সামনেও। গত বছর ফাইনালে বার্সেলোনার কাছে হেরে ভেস্তে যায় বায়ার্নের শিরোপা স্বপ্ন। বার্সেলেনা না হোক, অ্যাটলেটিকো তো সেই স্পেনেরই প্রতিনিধি। বায়ার্নকে অনুপ্রেরণা জোগাবে আরও একটা ব্যাপারও। এই মৌসুম শেষেই বায়ার্ন ছেড়ে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেবেন পেপ গার্দিওলা। কোচ হিসেবে বার্সেলোনাকে দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জেতালেও গার্দিওলা বায়ার্নকে সেই স্বাদ এখনো দিতে পারেননি। চলে যাওয়ার আগে এই খামতিটা নিশ্চয় ঘোচাতে চাইবেন তিনি।
তবে শিরোপা নয়, আপাত চার দলেরই ভাবনা সেমিফাইনাল বৈতরণী পার হওয়া। সেমিফাইনাল বেড়া ডিঙিয়ে ২৮ মে মিলানের সান সিরো স্টেডিয়ামের ফাইনালে মুখোমুখি হবে কোন দুটি দল সেই উত্তর পেতে অপেক্ষা করতে হবে ৪ মে পর্যন্ত।
২৬ এপ্রিল প্রথম সেমিফাইনালের প্রথম লেগ ম্যাচটি সিটির মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে। ফিরতি লেগ ম্যাচটি রিয়ালের মাঠ বার্নাব্যুতে ৪ মে। ২৭ এপ্রিল দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে স্বাগতিক হবে অ্যাটলেটিকো। ৩ মে ফিরতি লেগ ম্যাচটি বায়ার্নের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায়।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add