for Add

জামালের কষ্টার্জিত জয়

jamal

স্বাধীনতা কাপে এবার আর গোল উৎসব নয়। উল্টো উত্তর বারিধারার বিপক্ষে জয় পেতে বেশ ঘাম ঝড়াতে হলো শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। ঘাম বলতে সেটা যে চৈত্রের অসহনীয় দাবদাহে তা নয়। ঢাকার গরম আসলে পরীক্ষা নিয়েছে দুই দলেরই। সঙ্গে শেখ জামালের পরীক্ষা নিয়ে ছেড়েছে এক মৌসুম পর পুনঃরায় প্রিমিয়ারে ফেরা উত্তর বারিধারা। ভাগ্য তাদের ভালো যে ২০ মিনিটে আত্মঘাতি গোল খেয়ে বসেছিল বারিধারা। তানাহলে ১-০ গোলের জয় নিয়ে আর ফেরা হতো না শফিকুল ইসলাম মানিকের দলকে।

তবে কষ্টার্জিত জয় পেলেও টানা তিন ম্যাচ জিতে সেমির পথে এক পা দিয়ে রাখলো সর্বশেষ পেশাদার লিগ চ্যাম্পিয়নরা। নিজের প্রথম ম্যাচে মোহামেডানকে ২-০ গোলে হারানোর পর ব্রাদার্সের বিপক্ষে গোল উৎসবে মেতেছিল তারা। গোপীবাগের দলটিকে হারিয়েছিল ৫-০ গোলে। হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসন এনসেলমে করেছিলেন হ্যাটট্রিক। হ্যাটট্রিকের দৌঁড়ে ভালোভাবেই ছিলেন এমেকা ডার্লিংটনও (২টি গোল করেছিলেন)। কিন্তু আজ (শনিবার) আর প্রতিপক্ষের গোলমুখ খুলতে পারেননি তাদের কেউই। তবে নিচ থেকে খেলাটা তৈরি করে দেওয়ার কাজ ভালোই করেছেন ডিফেন্ডার লিংকন। ফরোয়ার্ডদের ব্যার্থতার দিনে এই গরমেও পুরোমাঠ দৌঁড়ে খেলা এই ডিফেন্ডার কোচের আলাদা বাহবাই পাবেন।

বারিধারার আত্মঘাতি যে গোল থেকে শেখ জামালের জয় নিয়ে বাড়ি ফেরা, সেটির পেছনেও বড় অবদান লিংকনের। তার দেওয়া ক্রসই হেড করে ক্লিয়ার করতে চেয়েছিলেন বারিধারা ডিফেন্ডার মনির আলম। কিন্তু আগুয়ান বারিধারা গোল কিপার তা নাগালই পান নি। বল ঢোকে যায় নিজেদের জালে। এমন সর্বনাশ না হলে হয়ত শেখ জামালের বিপক্ষে অন্তত এক পয়েন্ট নিয়ে ফিরতে পারতো তারা। এক পয়েন্ট কেন, শেখ জামালের খারাপ দিনে আরও বড় কিছুরই সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু এবারের টুর্নামেন্টে ছোট দলগুলোর স্কোরিং সমস্যার প্রদর্শনী ধরে রেখেছে তারাও। যে কারণে গোলের একাধিক সুযোগ হেলায় নষ্ট করেছে তাদের আক্রমণ ভাগের খেলোয়াড়রা।

টুর্নামেন্টে বারিধারা হারলো টানা তিন ম্যাচ। ফলে স্বাধীনতা কাপ থেকে তাদের ছিটকে পড়াটা এক রকম নিশ্চিত।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add