for Add

রাতে আইপিএল উদ্বোধন

Logo-IPL

আজ (শুক্রবার) রাতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরের। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের চোখও এবার থাকবে এই টুর্নামেন্টে। সেটা মুস্তাফিজুর ও সাকিব আল হাসানের কারণে। সাকিব কয়েক বছর ধরে নিয়মিত খেলে আসলেও মুস্তাফিজ এবারই প্রথম। গত একটি বছরে কাটার আর সুইং মাস্টার মুস্তাফিজ বিশ্ব ক্রিকেটে এক অতি পরিচিত নাম। তিনি খেলবেন সানরাইজার্স হায়দরাবাদে। সাকিব বরবারের মতো কলকাতা নাইটরাইডার্সে।

আজ উদ্বোধন হলেও আগামীকাল (শনিবার) শুরু হবে মাঠের লড়াই। মুম্বাইর এনএসসিআই-এসভিপি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। বলিউড স্টার থেকে মেজর লেজর পারফর্ম করবেন এই অনুষ্ঠানে। কে কে থাকছেন এই বর্ণিল অনুষ্ঠানে। সবার আগ্রহ তাতে। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান।

বলিউডের এই সময়ের জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফ অনুষ্ঠানের মূল আকর্ষণ। থাকছেন নায়ক রনবীর সিং। বলিউডে আস্তানা গড়া লংকান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজও কাঁপাবেন মঞ্চ। হালের জনপ্রিয় র‌্যাপ সিঙ্গার ইয়ো ইয়ো হানি সিং, আন্তর্জাতিক র‌্যাপ সিঙ্গার ক্রিস ব্রাউন, মেজর লেজার থাকছেন এই অনুষ্ঠানে। এছাড়া বর্ণীল লেজার শো ও আতশবাজিতো থাকছেই। উদ্বোধনী অনুষ্ঠানে টি২০ বিশ্বকাপের আবহ টেনে আনবেন ক্যারিবীয় ক্রিকেটার ব্রাভো। বিশ্বকাপে তার ‘চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন’ গানটি বেশ জনপ্রিয় হয়েছে। তার তালে তালে নেচেছেন অনেকেই। উদ্বোধনী মঞ্চে ব্রাভো আবির্ভূত হবেন গায়ক ও নাচিয়ে হিসাবে, ক্রিকেটার হিসাবে নয়।

katrina

যারা পারফরর্ম করবেন, তারা বেশ রোমাঞ্চিত। ক্যাটরিনা কাইফই যেমন বলেছেন, ‘ক্রিকেট আর বলিউড সব সময় সহাবস্থান করেছে। আমি পারফরম্যান্স নিয়ে খুবই উত্তেজিত।’। অন্যদিকে হার্টথ্রুব নায়ক রনবীর সিং বলেছেন, ‘আমার পারফরম্যান্সের মধ্যে আপনারা ক্রিকেট ও জয়ের স্পিরিট দেখতে পাবেন। সারা বিশ্বের সব ক্রিকেট ভক্তদের আমি উত্সর্গ করছি আমার পারফরম্যান্স।’

লাস্যময়ী লংকান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ বলেছেন, ‘আমার পারফরম্যান্সের মধ্যে আপনারা প্লেয়ারদের একাগ্রতা দেখতে পাবেন। আমি খুবই উত্তেজিত।’ ইয়ো ইয়ো হানি সিংতো ফাটিয়ে দিতে চাচ্ছেন সব, ‘আমার ভক্তদের জন্য ফাটিয়ে পারফর্ম করতে চাই। বেশ কিছু ইয়ো ইয়ো হানি সিং গানে আমি পারফর্ম করবো। দুনিয়াকে দেখাতে চাই কী ভাবে খেলা ও গান কাঁধে কাঁধ মিলিয়ে চলে।’

jacqueline

অন্যদিকে প্রথমবারের মতো ভারতে পারফর্ম করার আগে বেশ উত্তেজিত ক্রিস ব্রাউনও, ‘এই প্রথম আমরা ভারতে পারফর্ম করবো। খুব উত্তেজিত’। আর মেজর লেজার বলছে, ‘আইপিএলে গোটা শহর এক হয়ে যায়। সবাই এনজয় করেন। মেজর লেজরের সবাই ভারতে আসতে পেরে গর্বিত।’

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add