for Add
নিজস্ব প্রতিবেদক : ৬ এপ্রিল ২০১৬, বুধবার, ২০:৪৮:০৫
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন জগৎবিখ্যাত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে ৪৬ মিলিয়ন মানুষ আইসিসির এই বৈশ্বিক আয়োজনে সম্পৃক্ত ছিল। তারা স্ট্যাটাস দিয়েছেন, লাইক-কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ফেসবুকে ম্যাচগুলো নিয়ে নিজেদের মতামত ও অনুভূতি জানিয়েছেন। ১৫ই ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচের সময় ৮.২ মিলিয়ন মানুষ ফেসবুকের মাধ্যমে লগডঅন অবস্থায় ছিলেন। ফাইনাল ম্যাচ দেখেছেন ৬.১ মিলিয়ন মানুষ। আর আইসিসি ও দলগুলোর অফিশিয়াল পেইজের ভিডিওগুলো দেখা হয়েছে প্রায় ১৮০ মিলিয়ন বার।
ফেসবুকের প্রোফাইল পিক চেঞ্জ অ্যাপ প্রোফাইল ফ্রেইমের বানানো বিশ্বকাপ প্রোফাইল ফ্রেইম ১৭ মিলিয়ন বার আপলোড হয়েছে। সবচেয়ে বেশিবার ট্যাগকৃত ক্রিকেটারদের মধ্যে ছিলেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, শহীদ আফ্রিদি, রোহিত শর্মা, তামিম ইকবাল। নারী ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশের জাহানারা আলমও ছিলেন।
For add
For add
For add
For add
for Add