for Add
নিজস্ব প্রতিবেদক : ৬ এপ্রিল ২০১৬, বুধবার, ১৯:০৫:২৯

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসার আগে বোর্ডের সঙ্গে ঝামেলায় জার্সি সংগ্রহ করতেই সমস্যা হয়েছিল স্যামি-গেইলদের। ভারত থেকে ট্রফি জয়ের পর এখন বদলে গেছে ক্যারিবীয় ক্রিকেটারদের ভাগ্য। এক কথায় এখন তারা দু’হাত ভরেই পাচ্ছেন চার দিক থেকে। ম্যাচ ফি আর স্পন্সরমানির অংশ পাচ্ছেন-যা তাদের আর্থিকভাবে প্রতিষ্ঠিত করছে। সেই সঙ্গে পাচ্ছে বড় বড় সম্মানও। এই যেমন নামেই হতে যাচ্ছে সেন্ট লুসিয়ার বিউসিজুর ক্রিকেট গ্রাউন্ডের নাম। ঐ ক্রিকেট গ্রাউন্ডের নাম পরিবর্তন হয়ে হতে যাচ্ছে `ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম`।
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে পুরস্কার গ্রহণ করতে এসে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডকে এক হাত নিয়ে স্যামি বলেন, ‘বোর্ড শুধু অবহেলা করে গেছে আমাদের। আমরা গ্রানাডার প্রেসিডেন্টের কাছ থেকে ইমেইলে শুভেচ্ছা বার্তা পেয়েছিলাম; কিন্তু আমাদের বোর্ডের কাছ থেকে তেমন কিছুই পাইনি। আমাদের কেউ খোঁজ রাখে না। এমনকি জানিও না পরবর্তীতে আর দেশের হয়ে খেলতে পারবো কি না। পরনে জার্সিটা পর্যন্ত নিজেদের জোগাড় করে খেলতে হয়েছে আমাদের।’
স্যামির এমন কথা বলার পরেই বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে সভাপতি ক্যামেরন জানান আগামী মাসেই ক্রিকেটারদের সাথে বসবে বোর্ড। তবে স্যামির কথাকেও হালকাভাবে নেননি তিনি। ক্যামেরন বলেন, ‘মে মাসেই আমরা বোর্ড থেকে ক্রিকেটারদের সাথে দেখা করবো। তাদের সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করবো। নির্বাচক, কর্মকর্তা ও ম্যানজমেন্ট ক্রিকেটারএর সব ধরনের সুযোগ সুবিধার নিশ্চয়তা দিতে চাই।’
For add
For add
For add
For add
for Add