for Add

টি-টোয়েন্টি বিশ্বকাপ সফলের পাঁচ কারণ

wi

টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০১৬ এর সফল সমাপ্তি হলো। ভারতের আয়োজনে ক্রিকেটের সংক্ষিপ্ততম এই ফরম্যাটের ষষ্ঠ আসর মূলত সফলতা পেয়েছে অসাধারণ শ্বাসরুদ্ধকর কিছু ম্যাচ এবং দল নির্বিশেষে দর্শকদের অকুণ্ঠ উপস্থিতিতে। স্পোর্টসজউইকির সৌজন্যে এবারের বিশ্বকাপ সফল হবার পেছনে পাঁচটি মূল কারন তুলে ধরা হলো-

১। স্বাগতিক ভারত যদিও ফাইনালে পৌঁছাতে পারেনি, তবুও ফাইনালে কলকাতার ইডেন গার্ডেনে জড়ো হয়েছিল ৬৫০০০ দর্শক। ফাইনালের ভরপুর গ্যালারিই প্রমান করেছে পুরো টুর্নামেন্ট জুড়ে ভারতীয় দর্শকরা দলে দলে মাঠে এসেছেন, ক্রিকেট উপভোগ করেছেন এবং গ্যালারি মাতিয়ে রাখতে বড় ভূমিকা পালন করেছেন। বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে ওয়েস্টইন্ডিজের ম্যাচে দর্শকদের একটা বড় অংশ উপস্থিত হয়েছিলেন ক্রিস গেইলের ব্যাটিং দেখার জন্য। টুর্নামেন্ট সফল করতে দর্শকদের এই সক্রিয় অংশগ্রহন একটা বড় ভূমিকা রেখেছে।

২। টি-টোয়েন্টি ক্রিকেট স্নায়ুক্ষয়ী উত্তেজনার খেলা। প্রতি মুহূর্তে রং বদলে যাওয়ায় কোন দলকেই এখানে নিরঙ্কুশ ফেভারিট বলা সম্ভব না। ভারত-বাংলাদেশ ম্যাচের শেষ বল পর্যন্ত চরম অনিশ্চয়তা কিংবা ওয়েস্টইন্ডিজ-ইংল্যান্ডের শেষ ওভারের শ্বাসরুদ্ধকর থ্রিলার ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে করেছে আর সব আসরের চেয়ে ব্যাতিক্রম ও অনন্য। এবারের আসরের সফলতার পেছনেও রয়েছে এই ম্যাচগুলো।

৩। টি-টোয়েন্টি ফরম্যাটের কিছু অসাধারণ মানের ব্যাটসম্যান জ্বলে উঠেছেন এবারের আসরে। বিরাট কোহলি, ক্রিস গেইল, জো রুট, জেসন রয়ের মারকাটারি সব ইনিংস এবারের আসরকে করেছে অবিস্মরণীয়। বিশেষ করে গ্রুপ পর্বের শেষ ম্যাচ এবং সেমিফাইনালে বিরাট কোহলি অসামান্য দুটো ইনিংস, ক্যারিবিয়ানদের পাওয়ার ব্যাটিং, ক্রিস গেইলের ৪৮ বলে সেঞ্চুরি এবং জো রুট ও জেসন রয়ের ঝড়ো ব্যাটিং হয়ে থাকবে এই আসরের প্রধান বিজ্ঞাপন।
.

৪। স্পিনারের বিশেষ করে লেগ স্পিনারদের অনবদ্য বোলিং এবং ম্যাচের গুরুত্বপুর্ন মুহূর্তগুলোতে উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ঘটনাগুলো বাড়তি রঙ ছড়িয়েছে এবারের আসরে। আফগানিস্তানের রশিদ খান, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির, নিউজিল্যান্ডের ইশ সোধি ও মিচেল স্যান্টনার, ওয়েস্টইন্ডিজের স্যামুয়েল বদ্রীসহ প্রায় সব দলের স্পিনাররাই এবারের আসরে অসাধারণ বোলিং করে ক্রুশিয়াল মুহূর্তে রান আটকে উইকেট নিয়ে ম্যাচের গতিপথ পাল্টে দিয়েছেন।

৫। চুক্তি নিয়ে বোর্ডের সাথে খারাপ সম্পর্কের পরেও পুরো টুর্নামেন্ট জুড়ে ওয়েস্টইন্ডিজ ক্রিকেট দলের অনবদ্য পারফরম্যান্স এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় বিজ্ঞাপন। সুনীল নারিন, কাইরন পোলার্ড, ড্যারেন ব্রাভোর মত খুবই প্রয়োজনীয় ক্রিকেটারদের হারিয়েও তারা দমে যায়নি। টুর্নামেন্টের শুরুতে তাদের সম্ভবনার কথা কেউ ভাবেনি। ব্রেইনলেস টিম বলেও টিটকারি করা হয়েছে। তারা একের পর এক ম্যাচ জিতে চ্যাম্পিয়ন গান গেয়ে চ্যাম্পিয়ন স্টাইলে সেলিব্রেট করে প্রতিটা মুহূর্ত উপভোগ করে এই আসরকে দিয়েছে পুরোটুকু পুর্নতা। চাইলেও ভোলা যাবে না ক্যারিবিয়ানদের চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন উদযাপন।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add