for Add

শেখ জামাল ২ : ০ মোহামেডান

ভাগ্যকে দুষতেই পারে মোহামেডান

Logo-Independence-cupএক দল স্বাধীনতা কাপের সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন, আরেক দল সর্বশেষ পেশাদার লিগের। এমন কি গত মৌসুমের একমাত্র টুর্নামেন্ট-ফেডারেশন কাপেরও চ্যাম্পিয়ন তারা। প্রথম দলটি ঐতিয্যবাহী ঢাকা মোহামেডান এবং দ্বিতীয়টি শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আজ (সোমবার) ঢাকার ফুটবলের এই দুই শক্তির লড়াই হলো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। যেখানে মোহামেডানের বিরুদ্ধে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়লো শেখ জামাল।

বেশ ক’বছর ধরেই তরুন খেলোয়াড়দের প্রাধান্য দিয়ে দল গড়ে আসছে মোহামেডান। যে কারনে শিরোপার লড়াইয়ে পিছিয়েই থাকে দলটি। তারপরও মাঠের লড়াইয়ে দলটির সাফল্য প্রশংসারই দাবি রাখে। সর্বশেষ পেশাদার লিগেই যেমন তৃতীয় স্থানে থেকে শেষ করেছিল দলটি। এবারও কোচ জসিম উদ্দিন জোসীর হাতে এক ঝাক তরুনকে তুলে দিয়েছিল দেশের ঐতিহ্যবাহী এই ক্লাবটি। অপর দিকে শেখ জামাল ভালো দল গড়লেও আট ফুটবলার নিয়ে জটিলতায় একটু অগোছালো অবস্থারে মধ্য দিয়েই যাচ্ছিল। প্রথম ম্যাচে মাঠে নামার আগে আদালত থেকে আট ফুটবলারকে ফিরে পাওয়ার পুনঃ রায় পেয়েছে তারা। বাফুফের বিরুদ্ধে মামলায় শেখ জামালের জয়ে খেলোয়াড়রাও হয়তো উজ্জিবিতই হয়ে থাকবেন। মাঠে তাই শফিকুল ইসলাম মানিকের দলটিকে বেশ গোছানোই দেখা গেল। মাঠে খেলোয়াড়দের বোঝা-পড়ায় দারুন এক জয় নিয়েই মাঠ ছেড়েছে দলটি।

তবে মোহামেডান এই হারের জন্য কেবল ভাগ্যকেই দুষতে পারে। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়লেও সেই অর্ধেই যে তিন তিনটি নিশ্চিত গোল পেলো না দলটি, এর ব্যাখ্যা কি হতে পারে এটা হয়ত জানা নেই কারও। খেলা শেষে মাঠে আসা মোহামেডান দর্শকদের তাই হাহাকার নিয়েই বাড়ি ফিরতে হলো। সবচেয়ে বড় হাহাকার হয়ত খেলোযাড়দেরই।

msc-vs-sk-jamal

৯ মিনিটে এনামুলের গোলে এগিয়ে গিয়েছিল শেখ জামাল। ৭ মিনিট পরই ব্যবধান দ্বিগুন করেন জামাল অধিনায়ক ওয়েডসন। কিন্তু ২ গোলে পিছিয়ে পড়েও একটুর জন্য ভড়কে যায়নি মোহামেডান খেলোয়াড়রা। একের পর এক আক্রমন-প্রতিআক্রমন দেখেছে দর্শকরা। ১৮ মিনিটেই ব্যাবধান কমাতে পারতো মোহামেডান। বা-প্রান্ত থেকে মাশুক মিয়া জনির শট জামালের গোল কিপার মাজহারুল ইসলাম হিমেল ফিস্ট করে কর্ণারের বিনিময়ে বাঁচিয়ে ছিলেন। কর্ণার কিক থেকে মোহামেডান যে গোল পায় নি তার জন্য তারা কেবল ভাগ্যকেই দুষতেই পারে। কর্ণার কিকটি রুখতে পোস্ট থেকে বেরিয়ে এসেছিলেন জামাল গোল কিপার। জটলা থেকে রিডওয়াবের নেওয়া শট দুর্দান্ত হেডে রুখে দেন ডিফেন্ডার আনিসুল ইসলাম সুইট। ৩১ মিনিটেও মোহামেডান ফরোয়ার্ড সজীবের দূর পাল্লার শট অল্পের জন্য লক্ষভ্রষ্ঠ হয়। দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি আক্রমন করেছে মোহামেডান স্টাইকাররা। কিন্তু গোল মিসের মহড়া আর দুর্ভাগ্যের জন্য গোল পাওয়া হয়নি তাদের। শেখ জামাল মাঠ ছেড়েছে পূর্ন পয়েন্ট নিয়েই।

আগামীকাল (মঙ্গলবার) টুর্নামেন্টে দুটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় বিকেল সাড়ে ৪টায় লড়বে আরামবাগ ক্রীড়া সংঘ এবং শেখ রাসেল ক্রীড়া চক্র। পরের খেলায় সাড়ে ৬টায় মুখোমুখি হবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র এবং চট্টগ্রাম আবাহনী

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add