for Add
নিজস্ব প্রতিবেদক : ৪ এপ্রিল ২০১৬, সোমবার, ১৭:৩২:৪৯
টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরমেন্সের উপর ভিত্তি করে আজ (সোমবার) ১২ জনের একটি দল ঘোষণা করেছে আইসিসি। যেখানে দাদ্বশ খেলোয়াড় হিসেবে জায়গা করে নিযেছেন বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমান। ইনজুরির কারনে পুরো টুর্নামেন্ট খেলা হয়নি তার। মাত্র ৩টি ম্যাচ খেলেই নজর কেড়েছিলেন সবার। টুর্নামেন্টের শেষে সেরা বোলিং ফিগারও তাঁর-নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রানে নিয়েছিলেন ৫ উইকেট। যার পুরস্কারই পেলেন মুস্তাফিজ। টাইমস অব ইন্ডিয়ার সেরা একাদশে যায়গা করে নেওয়ার পর আইসিসি দলে জা্য়গা করে নিলেন সাতক্ষিরার তরুণ।
আইসিসি ঘোষিত এই দলটি নির্বাচন করেছেন সাবেক বিশ্ব তারকা এবং নন্দিত ধারাভাষ্যকারদের নিয়ে গঠিত একটি নির্বাচক প্যানেল। তাঁদের নির্বাচিত এই দলে ইংল্যান্ড থেকে সর্বোচ্চ ৪ জন খেলোয়াড় সুযোগ পেয়েছেন। দুই জন করে রয়েছেন ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের। একজন করে রয়েছেন অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা থেকে। অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে বিরাট কোহলিকে।
আইসিসির টি-টোয়েন্টি দল : জেসন রয়, কুইন্টন ডি কক, বিরাট কোহলি (অধিনায়ক) জো রুট, জজ বাটলার, শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল, মিচেল সান্টনার, ডেভিড উইলি, স্যামুয়েল বদ্রি, আশিস নেহরা এবং মুস্তাফিজুর রহমান (দ্বাদশ)।
For add
For add
For add
For add
for Add