for Add
নিজস্ব প্রতিবেদক : ৩ এপ্রিল ২০১৬, রবিবার, ২০:৩০:৫১

এক রাউন্ড হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়েছিলেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। আমিন মোহাম্মদ গ্রুপ ও এএসটি বেভারেজ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার শেষ রাউন্ড তার জন্য ছিল শুধু অপরাজিত থাকার খেলা। শেষ পর্যন্ত অপরাজিতই থেকেছেন চ্যাম্পিয়ন জিয়া। তিনি ৯ খেলায় পূর্ণ ৯ পয়েন্ট অর্জন করে শিরোপা জয় করেন। আট পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ রানারআপ হয়েছেন। সাড়ে সাত পয়েন্ট নিয়ে শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান তৃতীয় হন। সাত পয়েন্ট করে নিয়ে টাই-ব্রেকিংয়ে চতুর্থ হন উতেন, বাংলাদেশ নৌবাহিনীর ইকরামুল হক সিয়াম পঞ্চম, ফিরোজ আহমেদ ষষ্ঠ, সাইফ পাওয়ারটেকের মনির হোসেন সপ্তম এবং শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের সোহেল চৌধুরী অষ্টম স্থান লাভ করেন।
বিশেষ পুরস্কার লাভ করেন যথাক্রমে সেরা মহিলা আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, সেরা বালক ভারতের শ্রুতর্সি রায়, সেরা বালিকা জান্নাতুল ফেরদৌস, সেরা আন রেটেড হাসনাত ইলাহী চৌধুরী, সেরা রেটিং ১৮০০-১৯৯৯ ভারতের আশুতোশ কুমার, রেটিং ১০০০-১৭৯৯ তাহসিন তাজওয়ার জিয়া, সেরা সিনিয়র হানিফ মোল্লা ও সেরা প্রতিবন্দি শামসুল কবীর চৌধুরী।
আজ (রবিবার) জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও সি. আই. ডি প্রধান শেখ হিমায়েত হোসেন পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মুজিবুর রহমান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতথি হিসেবে উপস্থিত ছিলেনঃ ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান ও শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা লায়ন এ কে এম বাশার পি,এম,জে,এফ, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, আমিন মোহাম্মদ গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রমজানুল হক নিহাদ, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব ইমতিয়াজ খান বাবুল ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি শাহাব উদ্দিন শামীম। বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি মো. জাহাঙ্গীর ইসলাম, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি মো. মোকাদ্দেছ হোসাইন ও শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের সহ সভাপতি সভাপতি এস এম মনির খান, শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন মো. সিফাত আল রাফসানজানি, বাংলাদেশ দাবা ফেডারেশনের দুই যুগ্ম সম্পাদক মোরসালিন আহম্মেদ ও শামীম খান, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ও আন্তর্জাতিক দাবা বিচারক মো. হারুন অর রশিদ ও শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের কোষাধ্যক্ষ মো. শাহীন হোসেন।
একজন গ্র্যান্ড মাস্টার, ১জন আন্তর্জাতিক মাস্টার, ১জন মহিলা আন্তর্জাতিক মাস্টার, ৭জন ফিদে মাস্টার এবং ভারতের ৬ জন খেলোয়াড়সহ ১৭৮জন দাবাড়ু এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার বিজয়ীদের নগদ এক লাখ পঁচাত্তর হাজার টাকার অর্থ পুরস্কার, ট্রফি ও সনদ-পত্র দেয়া হয়।
For add
For add
For add
For add
for Add