for Add
নিজস্ব প্রতিবেদক : ৩ এপ্রিল ২০১৬, রবিবার, ১২:২৩:০৮

ফুটবলের মহানায়ক প্রয়াত ইয়োহান ক্রুইফকে শ্রদ্ধা জানিয়েছে ন্যু ক্যাম্প। ম্যাচ শুরুর আগে খেলোয়াড়-কর্মকর্তারা পালন করেছেন এক মিনিট নীরবতা। এল ক্লাসিকোর এ ম্যাচে ক্রুইফকে আরও বড় কিছু দেওয়ার প্রতিজ্ঞা ছিল মেসিদের। রিয়ালের বিপক্ষে জয়টাই হতে পারতো সেই বড় কিছু। ব্যক্তিগত একটা অর্জনের সামনেও দাঁড়িয়েছিলেন লিওনেল মেসি। ক্যারিয়ারের ৫০০ তম গোলটিও এ ম্যাচে করতে চেয়েছিলেন আর্জেন্টিাইন ফরোয়ার্ড। কিছুই হয়নি। এল ক্লাসিকোর সব আলো যে কেড়ে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার গোলেই যে এল ক্লাসিকোতে হেসেছে রিয়াল মাদ্রিদ। ০-১ গোলে পিছিয়ে পড়া ম্যাচটি রিয়াল ২-১ ব্যবধানে জিতেছে দারুণ রোমাঞ্চের জন্ম দিয়ে। জয়টা তারা পেয়েছে ১০ জনের দল নিয়ে।
শিরোপার দৌঁড়ে ভালো অবস্থানে নেই রোনালদোরা। বার্সার চেয়ে ১০ পয়েন্ট পেছনে থেকে ন্যু কাম্পে নেমেছিল জিদানের শিষ্যরা। দারুন জয়ে ব্যবধান কমে এখন ৭ এ। তবে টেবিলে অবস্থান দুই দলের আগের মতো। বার্সা ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে, ৬৯ পয়েন্ট নিয়ে তৃতীয় রিয়াল মাদ্রিদ। ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অ্যাটলেটিকো মাদ্রিদ। এখনো আমাদের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে-এল ক্লাসিকোর আগে এমন একটা হুমকি দিয়ে রেখেছিলেন গ্যারেথ বেল। বার্সাকে হারানোর পর বেলের ওই আত্মবিশ্বাসে অবশ্যই যোগ হলো নতুন শক্তি।

এটি ছিল জিনেদিন জিদানের কোচ হিসেবে অভিষেক এল ক্লাসিকো। ২০০৭-০৮ মৌসুমে বার্নড সুস্টারের পর এই প্রথম রিয়ালের কোনো কোচ অভিষেক ক্লাসিকোতেই জয় পেলেন। এ ম্যাচটি নিশ্চয়ই স্মরণীয় হয়ে থাকবে এ ফরাসি সুপারস্টারের। রোনালদো প্রমান করেছেন বড় ম্যাচ তার কারিশমা। ন্যু কাম্পে টানা ৩৯ ম্যাচে অপরাজিত থাকা মেসিদের রেকর্ডটাও ভেঙ্গে দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার। নিয়েছেন প্রথম লেগে হারার প্রতিশোধও। ঘরের মাঠে ওই ম্যাচে রোনালদোদের ৪-০ গোলে হারিয়ে লজ্জা দিয়েছিল কাতালানরা।
৫৬ মিনিটে লিড নেয় স্বাগতিকরা। রেকিটিকের কর্ণার থেকে উড়ে আসা বলে দারুণ এক হেডে রিয়ালের জালে বল জড়ান পিকে। ৬২ মিনিটে সমতায় ফেরে জিদান শিষ্যরা। টনি ক্রুসের পাস থেকে বেনেজেমা দুর্দান্ত বাই-সাইকেল কিকে বার্সার জালে বল জড়ান। শেষ দশ মিনিটে শুরু হয় দুই দলের জোরোলো আক্রমণ। ৮২ মিনিটে বার্সার জালে বল জড়ান ওয়েলস তারকা বেল। কিন্তু হেড করার আগ মুহূর্তে মাশচেরানো ফেলে দেওয়ার কারণে ফাউল হলে গোলবঞ্চিত হতে হয় বেলকে।
পরের মিনিটে দশজনের দলে পরিণত হয় রিয়াল। সুয়ারেজকে অবৈধ বাধা দিলে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয় রিয়ালের দলপতি রামোসকে। দুই মিনিট পর লিড নেয় রিয়াল। বেলের দেওয়া বল বুক দিয়ে নামিয়ে ঠান্ডা মাথায় বার্সার জালে পাঠান রোনালদো।
For add
For add
For add
For add
for Add