for Add

কে হাসবে শেষ হাসি

sami-morgun
শ্বাসরুদ্ধকর এক ফাইনালের প্রত্যাশায় গোটা ক্রিকেটবিশ্ব। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬ এর মাসব্যাপী মহারণের সমাপ্তি আগামীকাল (রবিবা্র) কলকাতার ইডেন গার্ডেনে। যে মহারণে মুখোমুখি হচ্ছে ২০১০ সালের বিশ্বকাপ জেতা ইংল্যান্ড আর ২০১২ সালের ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয়বারের মত বিশ্বকাপ জয়ের সুযোগের সামনে দাঁড়িয়ে রোমাঞ্চিত দু’দলের ক্রিকেটাররাই।

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় একটি ওয়েবসাইট ম্যাচ প্রিভিউ শুরু করেছে মজার এক তথ্য দিয়ে। টেস্ট ক্রিকেটের জন্ম ইংল্যান্ডে, সবচেয়ে অসাধারণ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ ; ওয়ানডে ক্রিকেটের জন্ম ইংল্যান্ডে, সবচেয়ে অসাধারণ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ ; টি-টোয়েন্টি ক্রিকেটের জন্মও হয়েছে ইংল্যাণ্ডে, এই মুহূর্তে সবচেয়ে অসাধারণ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি নিয়ে কোনো নিশ্চয়তা না থাকলেও ইংল্যান্ড অবশ্যই আগামীকাল এই বৃত্ত ভাঙ্গতে চাইবে। ছিনিয়ে নিতে চাইবে বিশ্বকাপ ট্রফি।

ফর্ম আর টেম্পারমেন্টের তুলনা করলে অবশ্য ক্যারিবিয়ান জলদস্যুরা একটু হলেও এগিয়ে থাকছে। সেমিফাইনালের অসম্ভব স্নায়ুক্ষয়ী ম্যাচে ১৯২ রান টপকাতে নেমে দ্বিতীয় ওভারে বাজির ঘোড়া ক্রিস গেইলকে হারিয়ে ফেলার পরও সিমন্স-চার্লসদের ব্যাটে চড়ে যেভাবে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারতকে দুমড়ে মুচড়ে দিল তারা, তাতে তাদের বিরুদ্ধে অন্য দলের পক্ষে বাজি ধরার মানুষ কমই পাওয়ার কথা। ভাগ্যের অকুণ্ঠ সহায়তার কথা বাদ দিলেও নিঃসন্দেহে বলা যায় যে, এই ওয়েস্ট ইন্ডিজকে হারানো অনেক কঠিন। পাওয়ার হিটিংকে পুরোপুরি এক অন্য মাত্রায় নিয়ে যাওয়া দলটির ব্যাটিংয়ের অন্যতম দুই ভরসা ক্রিস গেইল এবং বড় ম্যাচের পারফর্মার মারলন স্যামুয়েলসের কাছ থেকে একটা বড় ইনিংস পাওনা রয়ে গেছে। এদিকে বল হাতে মিডিয়াম পেসাররা ক্রমেই হয়ে উঠেছেন ভয়ংকর, তাদের সামনে খাবি খেয়েছেন নামকরা ব্যাটসম্যানরাও। সবকিছু মিলিয়ে ফাইনালে ট্রফি তুলে ধরার আশা করতেন পারেন স্যামিরা।

তবে ইংল্যান্ডও কিন্তু কম যায় না। পুরো টুর্নামেন্টে বাকি দলগুলোকে স্রেফ উড়িয়ে দিয়ে সেমিফাইনালে আসা নিউজিল্যান্ড বোধহয় ভাবতেও পারেনি, বদলে যাওয়া ইংল্যান্ড কি ভয়ংকর রূপে অপেক্ষা করছে তাদের জন্য। যে ইংলিশরা ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের কাছে আত্মসমর্পন করেছিল, তারা যে এক বছরের মাথায় নিউজিল্যান্ডের মত দলকে এভাবে ১৭ বল হাতে রেখে সাত উইকেটে উড়িয়ে দেবে, কে ভেবেছিল? জেসন রয়, অ্যালেক্স হেলস, জশ বাটলার, ইয়ন মরগান সেই অসম্ভবকে সম্ভব করেছেন। চোখ কচলে তাকাতে বাধ্য করছেন পৃথিবীকে। আর ডেভিড উইলি, ক্রিস জর্ডান, রশিদ আলীদের সমন্বয়ে ইংল্যান্ড বোলিং লাইনআপের কঞ্জুস কিপটে বোলিং থামিয়ে দিচ্ছে প্রতিপক্ষের দুর্দমনীয় ব্যাটিং লাইনআপকে অল্প রানেই। ওয়েস্ট ইন্ডিজের দানবীয় ব্যাটিং লাইনআপের সাথে তাদের যে একটা অনবদ্য যুদ্ধ হবে, সে তো বোঝাই যাচ্ছে। ২০১০ সালের পর দ্বিতীয়বারের মত শিরোপা হাতে তুলতে এঁদের উপর ভরসা করতেই পারেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গান।
সবকিছু মিলিয়ে ইডেন গার্ডেনে সন্ধ্যা সাড়ে সাতটায় হতে যাওয়া আগামীকালের ফাইনাল পরিনত হয়েছে অসাধারণ এক দ্বৈরথে। ক্যারিবিয়ান সাগরের পাইরেটসদের সাথে ইংলিশ লায়নসদের এই মহারণে জিতবে কে, তা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add