for Add

সিমন্সের ব্যাটে জিতে গেলো ক্রিকেট

simons
রাতটা হতে পারত অসাধারণ ব্যাটিংয়ে ক্রমেই নিজেকে ভিনগ্রহবাসী প্রমান করা বিরাট কোহলির, হতে পারতো ভারতের দেড়শো কোটি মানুষের। কিন্তু না, এক প্রকার উড়ে এসে জুড়ে বসা লেন্ডল সিমন্স কেড়ে নিলেন সবটুকু আলো। চোটগ্রস্থ আন্দ্রে ফ্লেচারের জায়গায় সুযোগ পেয়ে ভাগ্যদেবীর অশেষ কৃপায় খেললেন ম্যাচ জয়ী এক ইনিংস। তার ব্যাটে ভর করে ভারতকে ৭ উইকেটে হারিয়ে ওয়েস্ট-ইন্ডীজ উঠে গেল ফাইনালে।

অথচ দ্বিতীয় ওভারে যখন ব্যাট করতে নামলেন তিনি, দলীয় ৬ রানে ব্যাটিংদানব ক্রিস গেইলকে হারিয়ে রীতিমত কাঁপছে ওয়েস্ট ইন্ডিস। দলীয় ১৯ রানে স্যামুয়েলসকে হারিয়ে আরো চাপে পড়ে যায় ক্যারিবিয়ানরা, ১৯৩ রানের জয়ের লক্ষ্য তখন এভারেস্টসম মনে হচ্ছিল। সেখান থেকে তরুন জনসন চার্লসকে সাথে নিয়ে সিমন্সের ঘুরে দাঁড়ানো, তৃতীয় উইকেটে জুটিতে ৬১ বলে ৯৭ রানের ঝড়ো পার্টনারশিপে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচে ফেরালেন তারা। দলীয় ১১৬ রানে চার্লস আউট হয়ে গেলেও সিমন্স ছিলেন অবিচল। আর কাকতালীয়ভাবে ভাগ্যদেবীও তার দিকে মুখ তুলে হাসলেন বারবার। নইলে যে বহু আগেই আউট হতে পারতেন তিনি।

simons-2

দলীয় ৪৪ রানে ব্যাক্তিগত ১৮ রান করা সিমন্সকে অসাধারণ এক ক্যাচে ফিরিয়ে দিতে পারতেন বুমরাহ, যদি না অশ্বিনের ওই বলটি টিভি রিপ্লেতে নো বল হিসেবে ধরা না পড়তো। একই ভুল আবারো করলেন হার্দিক পান্ডে। ১৫ তম ওভারের শেষ বলটা যেখানে হতে পারতো অশ্বিনের হাতে সিমন্সের ইনিংসের সমাপ্তি, সেটা পান্ডের ওভার স্টেপিংয়ে পরিনত হলো নো বলে। দ্বিতীয়বার লাইফ পেয়ে পরের বলটা সিমন্স হাঁকালেন কাউ কর্নারের বাউন্ডারি দিয়ে সরাসরি গ্যালারীতে। মজার ব্যাপারটা হচ্ছে আগের বলটা পাণ্ডে সিমন্সের কোমরের উপর ফুলটস দিয়েছিলেন, কিন্তু আম্পায়ারদ্বয়ের চোখ এড়িয়ে গিয়েছিল সেটা। ক্যাচ হওয়ায় দাগের বাইরে ওভারস্টেপটা ধরা না পড়লে এটাও হয়তো আরো অসংখ্য চোখ এড়িয়ে যাওয়া নো-বলের সাথে হারিয়ে যেতো। সৌভাগ্য উইন্ডিজদের! ২০১৫ সালের বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের সাথে হওয়া হাইট নো-বল রকিসতা তাদের বেলায় হয়নি। বিশ্বকাপ সেমিফাইনাল বলেই কি না কে জানে!

শেষবার জীবন পেলেন ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে। লং অনের উপর দিয়ে হাঁকাতে চেয়েছিলেন। ফিল্ডার রবীন্দ্র জাদেজা শেষমেষ ধরেই ফেললেন বলটি। কিন্তু পা বাউন্ডারি লাইন ছুঁয়ে যাওয়ায় শেষমেশ ছয় হিসেবেই ঘোষণা করা হল শটটাকে। এতো চেষ্টা করেও শেষ পর্যন্ত সিমন্সকে আউট করা গেল না। যাবে কিভাবে? ভাগ্যদেবী যে ম্যাচের চিত্রনাট্যটা সিমন্সকে কেন্দ্র করেই সাজিয়ে ছিলেন।

আর তাই হয়তো ম্যাচের প্রথম অর্ধে যে কোহলিকে মনে হচ্ছিল রোবটের মতো নিঁখুত, ম্যাচের শেষটা হলো তার তীক্ত অভিজ্ঞতা দিয়ে। লেগ সাইডে দেওয়া তার এক লোপ্পা ফুলটসকে আন্দ্রে রাসেল সপাটে হাঁকালেন গ্যালারীতে। কোহলির সাথে সাথে হতাশায় মুষড়ে পড়লো ভারত, অন্য প্রান্তে নন-স্ট্রাইকে তখন সতীর্থদের কোলে বাঁধভাঙ্গা উল্লাসে মেতেছেন লেন্ডল সিমন্স। তিনবার আউট হয়েও যিনি ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন, তার উল্লাসটা তো মাত্রা ছাড়াবেই। আর ফানি গেইমের তকমা পাওয়া টি-টোয়েন্টি ক্রিকেটটা যেন আবার প্রমান করে দিল তার গৌরবময় অনিশ্চয়তা। জিতিয়ে দিল, জিতে গেল ক্রিকেট। আর ক্রিকেটের জয়ের রাতের মধ্যমনি হয়ে থাকলেন সিমন্স!

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add