for Add

টাইগারদের ১ রানে হার

 

tamim

ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে প্রথম জয়ের স্বপ্ন পুরন হলো না  বাংলাদেশের। আজ (বুধবার) ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত ম্যাচে টাইগাররা ১ রানে হেরেছে স্বাগতিকদের কাছে। ভারতের করা ১৪৬ রানের জবাবে বাংলাদেশ  ২০ ওভারে  ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান করে।

ম্যাচের শেষ ৩ বলে ৩ উইকেট হারিয়ে মুঠোয় থাকা জয়টা হাত থেকে ফেলে দেয় বাংলাদেশী ব্যাটসম্যানরা। অথচ ৩ বলে যখন প্রয়োজন ২ রান, তখন উইকেটে ছিলেন মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ। মুশফিক আগের ২ বলে ২ চার মেরে ব্যাঙ্গালুরুকে স্তব্ধ করে দেওয়ার পরও কিনা শেষ বল পর চূড়ান্ত হাসি ভারতীয়দেরই।

হার্দিক পান্ডের করা ২০ তম ওভারের ৪র্থ বলটিকে উড়িয়ে মারতে চেয়েছিলেন মুশফিক। তিনি যে ছয় মেরে জয়ের ভুল স্বপ্ন বুনেছিলেন সেটি প্রমান করে দেন ধাওয়ান ডিপ মিডউইকেটে ক্যাচ লুফে নিয়ে। রান না হলেও স্ট্রাইক পেয়েছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু তিনিও হাটলেন মুশফিকের পথে। পান্ডের ফুলটস বলকে তিনিও চাইলেন সীমানা পার করতে। কিন্তু ফিরলেন ক্যাচ হয়ে। মাহমুদউল্লাহ সহ সবাই তখন আক্ষেপে পুড়ছে। ৩ বলে ২ রান থেকে তখন প্রয়োজন হয়ে গেল ১ বলে ২ রান। শুভাগত হোম তো শেষ বলটি ব্যাটেই লাগাতে পারলেন না। তবুও ছুটেছিলেন ১ রানের জন্য। কিন্তু অন্য প্রান্ত থেকে মুস্তাফিজ যতক্ষণে এ প্রান্তে পৌছলেন ততক্ষণে উইকেট কিপার ধোনি স্ট্যাম্প ভেঙ্গে দিয়েছেন। ভেঙ্গে দিয়েছেন ষোল কোটি মানুষের স্বপ্নও।

বাংলাদেশের ইনিংসে তামিম ইকবাল সর্বোচ্চ ৩৫, সাব্বির রহমান ২৬, সাকিব আল হাসান ২২, সৌম্য সরকার ২১, মাহমুদউল্লাহ ১৮ এবং মুশফিক ১১ রান করেন।

অথচ বোলাররা ভারতীয়দের ১৪৬ রানে বেঁধে রেখে জয়ের মঞ্চ ঠিকই তৈরি করে দিয়েছিলেন। যদিও রোহিত শর্মা এবং শেখর ধাওয়ানের সাবধানি সূচনা ভয়ই যাগাচ্ছিল বাংলাদেশী দর্শকদের মনে। ধোনিরা নিশ্চয়ই চাচ্ছিল শুরুতে সাবধানে খেলে পরে ম্যাচের নিয়ন্ত্রনটা নিতে। কিন্তু তাঁরা কি আর দুঃস্বপ্নেও ভেবেছিল ব্যাঙ্গালুরু হবে বাংলদেশী বোলারদের রাত। সবচেয়ে বড় ব্যাটিং লাইন আপের দলটিকে নির্ধারিত ২০ ওভারে ১৪৬ রান করেই সন্তুষ্ট থাকতে হয়। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র সুরেশ রাইনা(৩০) ত্রিশের কোটা ছুঁতে পেরেছিলেন। কোহলির করা ২৪ রান দ্বিতীয় সর্বোচ্চ। বাংলাদেশের পক্ষে আল আমিন, মুস্তাফিজ ২টি করে এবং শুভাগত, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ ১টি করে উইকেট নেন। ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেয়া রবিচন্দ্র আশ্বিন ম্যাচ সেরার পুরস্কার পান।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add