for Add

টস জিতলেন, ম্যাচ জিতবেন তো?

bd-toss-2
টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে টস নাকম ভাগ্য যেন একেবারই মুখ ফিরিয়ে রেখেছিল টাইগার অধিনায়ক মাশরাফির কাছ থেকে । বাছাই পর্বের ৩ ম্যাচ এবং মূল পর্বের ২টি (পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে) মিলিয়ে কোনটিতেই টসে জয় পাননি মাশরাফি। টস ভাগ্য যখন হাহাকার হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশের জন্য, তখন আজ (বুধবার) ব্যাঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ঘুচলো সেই আক্ষেপ। টাইগার দলপতি সর্বশেষ টসে জিতেছিলেন এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে।
ক্রিকেটে যেখানে টস জেতা মানে প্রতিপক্ষ থেকে শুরুতেই কিছুটা এগিয়ে যাওয়া, সেখানে মাশরাফি টানা সাত ম্যাচ পর টসে জিতলেন। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচে টসে জিতেছিলেন মাশরাফি, সেই ম্যাচে লঙ্কানদের ২৩ রানে হারিয়েছিল বাংলাদেশ। এর পরের ম্যাচে টস হেরেও পাকিস্তানের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ গুলোতে টসে হারলেও জয় পেয়েছে দুটি ম্যাচে (আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ পরিত্যাক্ত হয়)। তবে মূল পর্বে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজয় বরণ করতে হয় বাংলাদেশকে।
টস নিয়ে এত কথনের কারণ বাংলাদেশের ম্যাচের দিন ভারতের আবহাওয়া। বাছাই পর্বের প্রতিটি ম্যাচের দিনই ধর্মশালায় যেখানে বৃষ্টি হানা দিয়েছে, সেখানে টস জেতা বাংলাদেশের জন্য খুবই জরুরি ছিল। পাকিস্তানের বিপক্ষে ইডেনের ম্যাচের দিনও কলকাতায় বৃষ্টি হওয়ায় টসের উপর অনেক কিছু নির্ভর করছিল। কিন্তু ভাগ্যকর্তা যে মুখ ফিরিয়ে রেখেছিলেন মাশরাফির কাছ থেকে। এশিয়া কাপের ফাইনালে বৃষ্টির কারণে কার্টেল ওভারের হওয়া ম্যাচেও টসে হারে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেও টস নিয়ে ভাবছিলেন অনেকে। টস জিতবেন তো মাশরাফি? সেদিনও জেতেননি। অবশেষে ব্যাঙ্গালুরুতে ভারতের বিপক্ষে সেই অপেক্ষা ফুরোলো বাংলাদেশী দর্শকদের।
এখন দেখার বিষয় টস জয়ের মত ম্যাচও জিততে পারেন কিনা মাশরাফিরা। সর্বশেষ ১০ ম্যাচে ২টিতে টস জেতা ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছিল ১টি তে। এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতে বিপক্ষে টসে জিতেও পরে ব্যাট করে ৪৫ রানে হেরেছিল বাংলাদেশ।

প্রথমে ব্যাট করতে নামা ভারত ১০ ওভারে ২ উইকেট  হারিয়ে সংগ্রহ করেছে ৫৯ রান। বাংলাদেশের উইকেট মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add