for Add

শ্রীলংকাকে হেলায় হারাল ওয়েস্ট ইন্ডিজ

237617টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। একাদশে গেইল থাকলেও ইনজুরির কারণে ব্যাটিংয়ে নামতে পারেন নি। গেইলবিহীন ওয়েস্ট ইন্ডিজ হেসে-খেলে জয় তুলে নিয়েছে লঙ্কানদের বিপক্ষে।
টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১২২ রান করে শ্রীলঙ্কা। জবাবে ১০ বল ও ৭ উইকেট হাতে রেখে জয়ের স্বাদ নেয় ওয়েস্ট ইন্ডিজ। বেঙ্গালুরুর রানস্বর্গ উইকেটে টসে জিতে বোলিং নেওয়াটা বোকামি ছাড়া আর কিছু না। কারণ এ মাঠে প্রথম ইনিংসে গড় রান ১৭০-১৮০ রানের কাছাকাছি। পরে ব্যাটিং করে এ রান করা সত্যিই কষ্টসাধ্য।

তবুও বিশ্বকাপে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ওয়েস্ট ইন্ডিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯ উইকেটে ১২২ রান করে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নরা।

ইনিংসের শুরু আন্দ্রে রাসেলের ওভারে ১৩ রান তুলে বড় স্কোরের ইঙ্গিত দিচ্ছিল লঙ্কানদের দুই ওপেনার তিলকারত্মে দিলশান ও দিনেশ চান্দিমাল। কিন্তু চতুর্থ ওভারে বোলিং পরিবর্তন এনে সাফল্য পান স্যামি। ব্রেথওয়েটের বলে সাজঘরে ফিরেন দিলশান(১২)। ২০ রানে প্রথম উইকেট হারানোর পর ৪৭ রান পর্যন্ত যেতে আরও ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা। একে একে সাজঘরে ফিরেন দিনেশ চান্দিমাল (১৬), লাহিরু থিরিমান্নে (৫), চামারা কাপুগেদারা (৬) ও মিলিন্দা সিরিয়ার্ধনে (০)।

ষষ্ঠ উইকেটে ৪৪ রান যোগ করেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুউস ও থিসারা পেরেরা। বলের সঙ্গে পাল্লা দিয়ে ব্যাটিং করতে থাকেন এ দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান। কিন্তু দলীয় ৯১ রানে ম্যাথুউসকে হতাশ হয়ে ফিরতে হয় সাজঘরে। ব্রাভোর ফুলটস স্লোয়ার ডেলিভারী বুঝতে না পেরে আগেই বসে পরেছিলেন ম্যাথুস। ব্যাটের কানায় বল লেগে চলে যায় কিপার রামদিনের হাতে। তার ২০ রানের ইনিংসটি সেখানেই থেমে যায়। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় থিসারা পেরেরা। ইনিংসের শেষ বলের আগের ওভারে আউট হওয়ার আগে পারেরার ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৪০ রান। ২৯ বলে ৫ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজান পেরেরা।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি উইকেট নেন লেগ স্পিনার স্যামুয়েল বাদ্রি। ২টি নেন ডোয়াইন ব্রাভো। ১টি করে উইকেট নেন আন্দ্রে রাসেল ও চার্লস ব্রেথওয়েট। সহজ টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। ফিল্ডিংয়ের সময় চোট পান ক্রিস গেইল। বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লাগায় ব্যাটিংয়ে নামেননি গেইল। তবে গেইলের অভাব পূরণ করে দেন আন্দ্রে ফ্লেচার। প্রথম ম্যাচে সুযোগ না পাওয়া ফ্লেচার অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলে দলকে জিতেয়ে মাঠ ছাড়েন। ৬৪ বলে ৬ চার ও ৫ ছক্কায়্ ইনিংসটি খেলে ম্যাচসেরার পুরস্কারও জিতেন ফ্লেচার। ইনিংসের শুরু থেকেই মারমুখী ছিলেন ফ্লেচার। মাঝে জনসন চার্সল (১০), মারলন স্যামুলেয়স (৩) ও দিনেশ রামদিন (৫) সাজঘরে ফিরে গেলে কিছু ছন্দপতন ঘটে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে। ছন্দপতনের কারণে গেইলকে মাঠে নামাতে চায় টিম ম্যানেজম্যান্ট। কিন্তু ফিল্ডিংয়ে ১৭ ওভারের আগের থেকে মাঠের বাইরে থাকায় নিজেদের চতুর্থ উইকেট পতনের আগে মাঠে নামার অনুমতি পাননি গেইল।

চতুর্থ উইকেটে অপরাজিত ৫৫ রানের জুটি গড়ে দলকে জয়ের স্বাদ দেন ফ্লেচার ও আন্দ্রে রাসেল। জয়সূচক ছক্কা হাঁকিয়ে রাসেল ২০ রানে অপরাজিত থাকেন। এ জয়ে সেমিফাইনালে উঠার পথে অনেকটা এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add