for Add

‘ভুল থেকে শিক্ষা নিতে হবে’

Rafique-Cricketer

হল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জয় যে সহজ হবে না সেটা ডেইলি স্পোর্টস ২৪ ডটকমকে দেয়া সাক্ষাৎকারে আগেই বলেছিলেন মোহাম্মদ রফিক। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ এবং দলের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে বললেন অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই।

* হল্যান্ডের বিপক্ষে টাইগারদের পারফরম্যান্স কেমন দেখলেন?
রফিক: এশিয়া কাপে ঢাকায় যেমন খেলেছে সেই বিবেচনায় বলবো বাংলাদেশ ম্যাচটা জিতেছে ঠিকই, কিন্তু দেশের মানুষ যেরকম আশা করেছিল তেমনটা হয়নি। তামিম ছাড়া আর কেউই রান করতে পারেনি। দ্বিতীয় সর্বোচ্চ রান দু’জনের ১৫ করে (সৌম্য এবং সাব্বির) এবং এক জনের ১০ (মাহামুদউল্লাহ)। তামিম আউট হয়ে গেলে কিন্তু বিপদ হয়ে যেত। এমন কি ১২৫-১৩০ রান হলেও দল ফেঁসে যেত।

* এমন খারপ করার কারণ কি বলে মনে হয়? কন্ডিশন কি প্রতিবন্ধকতা ছিল?
রফিকঃ পেশাদার ক্রিকেটে এধরনের অজুহাতের কোন সুযোগ নেই। যে কন্ডিশনই হোক চিন্তা থাকতে হবে আমরা কিভাবে ম্যাচ জিতবো। সারা দুনিয়া ঘুরে যখন আপনি খেলবেন তখন সব যায়গার কন্ডিশন কিন্তু আপনার নিজের দেশের মত হবে না। পেশাদাররা যে যেখানে খেলবে সেখানকার আবহাওয়ার সাথে দ্রুত মানিয়ে নিতে হবে। এটাই হবে বাস্তবতা।

* দুই দলের লড়াইয়ে আমাদেরই জয় হয়েছে। কিন্তু হল্যান্ডও তো লড়ে গেল শেষ পর্যন্ত…
রফিকঃ ওরা (হল্যান্ড) খুবই ভালো ক্রিকেট খেলেছে। ওরা যেমন খেলেছে তাতে তামিম রান না করলে আমদের জন্য জয় পাওয়া মুশকিল হতো। সুতরাং আমি বলবো হল্যান্ড খারাপ ক্রিকেট খেলেনি, অনেক ভালো ক্রিকেট খেলেছে। ম্যাচ না জিতলেও আমার কাছে মনে হয় ওদের দিক থেকে ওরা খুশি।

* বাংলাদেশের বোলিং কেমন মনে হলো?
রফিকঃ বোলিং খারাপ হয়েছে বলবো না। তবে আরও ভালো করতে হবে। এই লেভেলে ভালো ক্রিকেট খেলতে পারফর্ম করাটা সবচেয়ে বড় কথা। সঙ্গে এভারেজও থাকতে হবে। দুইজন ভালো বল করলাম আর তিনজন খারাপ, এমন হলে চলবে না। ওই তিনজনও কিভাবে ভালো করবে সেই দিকটা দেখতে হবে। একজন খারাপ করলে অন্য জনকে টেনে নিয়ে যেতে হবে। বোলিংয়ে একটা জিনিস খারাপ লেগেছে যে পাওয়ার প্লেতে ৪ জন বোলার ব্যাবহার করেছি আমরা। এত বড় মঞ্চে এই ধরনের পরীক্ষা-নিরীক্ষার কোন প্রয়োজন নেই। কারন এখানে পরীক্ষা-নিরীক্ষায় একটু ভুল হলেই আপনি ফেঁসে যেতে পারেন। হতে পারে টি-টোয়েন্টি। তারপরও আমি বলবো পাওয়ার প্লেতে একজন বোলারকে অন্তত দুই অভার দেখা উচিত । এরপর প্রয়োজনে পরিবর্তন হবে। কিন্তু ছয় ওভারের মধ্যে ৪ জন বোলার পরিবর্তন এমনটা সত্যি আমি দেখিনি কখনও। টিম ম্যানেজমেন্ট বা অধিনায়কের কি প্ল্যানিং ছিল আমি জানি না। আমার চোখে পড়েছে তাই বলছি, ছয় ওভারে ৪ জন বোলার ব্যাবহার করা ঠিক না। সর্বোচ্চ ৩ জন হলে ঠিক আছে।

* ব্যাটিংয়ে সাকিব-মুশফিকের ফর্ম কি ভাবাচ্ছে আপনাকে?
রফিকঃ ওরা কোয়ালিটি প্লেয়ার। কোন কারনে ওরা পারফরর্ম করতে পারছে না। এখন এটা নিয়ে ম্যানেজমেন্টকেই ভাবতে হবে। বাংলাদেশে কিন্তু এখন অনেক প্লেয়ার। এখন কারও নামে ক্রিকেট খেলা হয় না। যে পারফর্ম করবে সেই ভালো খেলবে।

* তাসকিন-সানির বোলিং অ্যাকশন নিয়ে ওঠা প্রশ্নের বিপরীতে হাথুরুসিংহে উল্টো প্রশ্ন তুলেছেন আম্পয়ারদের ভূমিকা নিয়ে। এ বিষয়ে আপনার বক্তব্য কি?
রফিকঃ আমরা টিভিতে দেখতেছি আর ওনারা (টিম ম্যানেজম্যান্ট) কাছ থেকে দেখতেছেন। ম্যাচ রেফারি বা আম্পায়াররা যে অভিযোগ দেয় সেটা কাছ থেকে দেখার কারণে ম্যানেজমেন্টই আসলে ভালো বলতে পারে। কারন আপনি আমি টিভিতে দেখতেছি বা শুনেছি। ওখানে কি রিপোর্ট দেয়া হয়েছে সেটা কিন্তু আমরা দেখিনি। সুতরাং যে সেক্টরে যে কাজ করে তারাই জবাবটা ভালো দিতে পারবে। আপনি-আমি ব্যাপারটা দেখেছি বা শুনেছি কেবল। সমাধান তো আর আমাদের হাতে নেই। সমাধান ওদেরকেই করতে হবে।

* আয়ারল্যান্ডের বিপক্ষে শুক্রবারের ম্যাচ নিয়ে কি বলবেন?
রফিকঃ বিশ্বকাপের মত আসরে যখন আপনি খেলবেন তখন প্রতিটি ম্যাচই কিন্তু গুরুত্বপূর্ণ। মূলপর্বে যেতে হলে এখানে আমাদের সব ম্যাচই জিততে হবে এবং পুরো দলকেই পারফর্ম করতে হবে। ভাবতে হবে এখানে কাদের সঙ্গে খেলছেন এবং এরপর কাদের সঙ্গে খেলবেন। বাছাই পর্বের প্রতিপক্ষের সঙ্গেই যদি এমন পরিস্থিতি হয় তখন মূলপর্বে বড় টিমের সঙ্গে আপনি কিভাবে কুলাবেন? সামনে অস্ট্রেলিয়া-ভারতের মত দলের সঙ্গে যখন আপনি লড়বেন তখন আয়ারল্যান্ড-হল্যান্ডের মত দলের সঙ্গে সেই পার্থক্যটা প্রমাণ করতে হবে, যে আমরা আরও বড় লক্ষ্য নিয়ে এখানে এসেছে। এদের সঙ্গে লড়াই করে জিততে হলে বড় দলের সঙ্গে লড়া কঠিন হবে।

* হল্যান্ডের মত আয়ারল্যান্ডও কি ভয় হতে পারে?
রফিকঃ ক্রিকেট খেলাটা এমন যে এর উত্তর আপনি কখনও খুঁজে পাবেন না। হল্যান্ডের ম্যাচের চেয়ে ভালোও হতে পারে আবার এরচেয়ে খারাপও হতে পারে। যে পর্যন্ত খেলা শুরু না হবে বা ফল না হবে ততক্ষণ আসলে কিছুই বলা সম্ভব না।

* নিজের মনের কথাটা বলুন তাহলে। শুক্রবার কে জিতবে?
রফিকঃ আমরা তো সব সময়ই চাই বাংলাদেশ জিতবে এবং মূল পর্বে খেলবে। ইনশা-আল্লাহ বাংলাদেশ জিতবে। আগের ম্যাচের ভুল গুলোর কথা মাথায় রেখে যার যেটা দায়িত্ব সেটা ঠিকভাবে করতে হবে।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add