for Add

শীর্ষে থেকেই কোয়ার্টারে ব্রাজিল

brazilনিজস্ব প্রতিবেদক: আশা-নিরাশার এক দোলাচলের মধ্য দিয়ে ভেনেজুয়েলার বিপক্ষে এই ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল৷ তবে সমর্থকদের সব দুশ্চিন্তা দুর করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে নেইমারহীন দুঙ্গার দল। গ্রুপের শেষ ম্যাচে ভেনেজুয়েলাকে ২-১ গোলে হারিয়ে দিল সাম্বার দেশ৷ ব্রাজিলের পক্ষে একটি করে গোল করেন পরিবর্তিত অধিনায়ক থিয়াগো সিলভা এবং রবের্তো ফিরমিনো। ভেনেজুয়েলার হয়ে একমাত্র গোলটি করেন নিকোলাস ফেদোর।

এই জয়ের সুবাদে ‘সি’ গ্রুপের সেরা দল হয়ে নক-আউট পর্বে গেল সেলেসাওরা৷ ব্রাজিলের পয়েন্ট ৬। রানার্সআপ পেরুর পয়েন্ট ৪। ব্রাজিলের এই জয়ে হাসি ফুটেছে কলম্বিয়ার মুখেও। তিন গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে সেরা দুটির একটি হয়ে শেষ আটের টিকিট পেয়ে গিয়েছে ফ্যাকাও-রদ্রিগেজরা। কলম্বিয়ার পয়েন্টও ৪। আর ৩ পয়েন্ট পাওয়া ভেনেজুয়েলা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেল।

দলের সেরা তারকা নেইমার না থাকায় আক্রমণভাগে ঘাটতি থাকলেও সিলভার নৈপুণ্যে শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। ৯ মিনিটে রবিনহোর কর্নারে ১২ গজ দূর থেকে ভলি করে বল জালে জড়ান পিএসজির এই ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান রবের্তো ফিরমিনো। উইলিয়ানের পাস থেকে গোল করেন তিনি। ৮৪ মিনিটে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলেন ভেনেজুয়েলার স্ট্রাইকার নিকোলাস। তবে শেষরক্ষা হয়নি, জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add