for Add

কেন এই ফলো অন লজ্জা?

215523নিজস্ব প্রতিবেদক: বৃষ্টিই নিশ্চিত করে দিয়েছিল ফতুল্লা টেস্টের ভাগ্য- নিষ্প্রান ড্র। শেষ পর্যন্ত সেটাই হলোই । কিন্তু ড্র’য়ের আগে যে লজ্জার তিলকটা লাগল, সেই দায় শুধুই ব্যাটসম্যানদেরই। যে ম্যাচে অর্ধেকেরও বেশি সময় খেয়ে ফেলেছে বৃষ্টি, যে ম্যাচে বাংলাদেশ ব্যাটিং করার সুযোগই পেল মাত্র ৮০.৫ ওভার (দুই ইনিংস মিলিয়ে), সেই ম্যাচে কেন ফলো অন লজ্জায় পড়তে হবে?

প্রথম চার দিনের মতো আজ (রোববার) শেষ দিনেও হানা দেয় বৃষ্টি। খেয়ে ফেলে দিনের প্রথম সেশন। টেস্টের চেতনা বলে, নিশ্চিত ড্রয়ের ম্যাচে দেখেশুনে ব্যাটিং করে দিনের বাকি দুটি সেশন কাটিয়ে দেওয়াই ছিল বাংলাদেশের একমাত্র পথ। অথচ বাংলাদেশের ব্যাটসম্যানেরা কি না হাঁটলেন মেরে খেলার নীতিতে!

মাঠে নেমেই একেকজন সজোরে চালাতে থাকলেন ব্যাট। যেন দ্রুত রান তুলতে পারলেই জিতে যাবে তারা! এই মেরে খেলতে গিয়ে উইকেট আত্মাহুতি দিয়ে এলেন একের পর এক। ফল, মাত্র ৭ রানের জন্য পেতে হলো ফলোঅন লজ্জা। ভারতের ৬ উইকেটে ৪৬২ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট ২৫৬ রানে। প্রথম ইনিংসে ২০৬ রানে এগিয়ে থাকা ভারত ব্যাটিংয়ে না নেমে বাংলাদেশকেই ঠেলে দেয় দ্বিতীয় দফা ব্যাটিং করতে।

২০০৪ সালে চট্টগ্রাম টেস্টে ২০৭ রানে এগিয়ে থেকে ভারত ফলোঅন করিয়েছিল বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংসে হাবিবুল বাশারের বাংলাদেশ মাত্র ২৬.৪ ওভারে ১২৪ রানে গুটিয়ে গিয়ে ম্যাচ হারে ইনিংস ও ৮৩ রানে। ২০৬ রানে এগিয়ে থেকে ১১ বছর আগের সেই স্মৃতিই কী মনে পড়ে গিয়েছিল বিরাট কোহলির?

এসে পড়লেও বিরাট কোহলি জানতেন এবারও সেই ঘঁনার পুনরাবৃত্তির সুযোগ নেই। সেবার বাংলাদেশকে অলআউট করার জন্য সৌরভ গাঙ্গুলির হাতে সময় ছিল অফুরন্ত। আজ কোহলির হাতে বাংলাদেশকে আরেকবার অলআউট করার সময় পর্যাপ্ত ছিল না। তারপরও বাংলাদেশকে দিয়ে ফলোঅন করালেন কোহলি। ওয়ানডে সিরিজের আগে প্রতিপক্ষকে মনস্থাতিত্ত্বকভাবে ঘায়েল করার সুযোগটা কোহলি হাতছাড়া করবেন কেন!

আগের দিনের ৩ উইকেটে ১১১ রান নিয়ে শুরু করে আজ দিনের শুরুতেই বাজে শট খেলে উইকেট বিসর্জন দিয়ে এলেন সাকিব। বাকিরাও যেন অনুসরণ করলেন তাকেই! ব্যাটসম্যানেরা তো বটেই, এই দায়িত্বহীন ব্যাটিংয়ের দায় নিতে হবে টিম ম্যানেজমেন্টকেও। কেন তারা ব্যাটসম্যানদের ব্যাটিং পরিকল্পনা ঠিক করে দিলেন না?

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add