for Add

দুর্দান্ত জয়ে সিরিজ বাঁচাল উইন্ডিজ

212463নিজস্ব প্রতিবেদক: ড্যারেন ব্র্যাভো আর জারমেন ব্ল্যাকউডের বড় পার্টনারশিপে ভর করে বার্বাডোজ টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ ড্র করলো ওয়েস্ট ইন্ডিজ। রবিবার তৃতীয় টেস্টের তৃতীয় দিনে ঘুরে দাঁড়ানো ক্যারিবিয়ান ব্রিগেড ৫ উইকেটে জয় তুলে নিল।

তৃতীয় দিন ইংল্যান্ড ১২৩ রানে অলআউট হয়ে যাওয়ায় জয়ের জন্য ১৯২ রানের লক্ষ্য ছিল দিনেশ রামদিনের দলের। এই লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতে বিপদে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে পঞ্চম উইকেটে ব্র্যাভো (৮২) আর ব্ল্যাকউডের (অপরাজিত ৪৭) ১০৮ রানের জুটিতে জয়ের পথে এগিয়ে যায় তারা।

ইংল্যান্ডের জন্য হতাশাতেই শেষ হলো সিরিজটি। প্রথম টেস্ট ড্রয়ের পর গ্রেনাডা টেস্ট জিতে ভালো একটা শেষের অপেক্ষায় ছিল অ্যালিস্টার কুকের দল। প্রথম ইনিংসে ৬৮ রানের লিড পেলেও দ্বিতীয় ইনিংসের ব্যাটিংই তাদের ডুবিয়েছে। দ্বিতীয় ইনিংসে মাত্র তিন জন ক্রিকেটার দুই অঙ্কের রানে পৌঁছেছেন। সর্বোচ্চ ৩৫ রান করে অপরাজিত ছিলেন জস বাটলার। জ্যাসন হোল্ডার, জেরোম টেলর ও ভিরাসামি পেরুমল নেন তিনটি করে উইকেট।

পেস আর স্পিন সহায়ক উইকেটে ১৯২ রান করাটাও সহজ ছিল না ওয়েস্ট ইন্ডিজের জন্য। দলের সবচেয়ে বড় ব্যাটিং ভরসা শিবনারায়ন চন্দ্রপল যখন শূন্য রানে জেমস অ্যান্ডারসনের বলে বোল্ড হয়ে ফেরেন, তখন ক্যারিবিয়ানদের রান ৪ উইকেটে ৮০।

তবে ব্র্যাভো আর ম্যাচ সেরা ব্ল্যাকউডের প্রতিরোধে তিন দিনেই জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের সেরা ক্রিকেটর নির্বাচিত হয়েছেন ১৮ গড়ে ১৭ উইকেট পাওয়া ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন।bravo111111-655x360

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add