for Add

রেকর্ড গড়ে আউট হলেন ইমরুল

212181নিজস্ব প্রতিবেদক: রেকর্ডের পর রেকর্ড। খুলনা টেস্ট যেন রেকর্ড প্রসবীনি। নিজেদের রেকর্ড, বিশ্বরেকর্ড, ব্যাক্তিগ রেকর্ড- কী হয়নি এই টেস্টে! আর এতগুলো রেকর্ডের জন্মদাতা তামিম ইকবাল এবং ইমরুল কায়েস। শেষ পর্যন্ত ৩১২ রানের রেকর্ড জুটি গড়ার পর, নিজের ১৫০ রানের মাথায় আউট হলেন বাংলাদেশের ওপেনার ইমরুল কায়েস। জুলফিকার বাবরের বলে তুলে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে অতিরিক্ত ফিল্ডারের হাতে ক্যাচ দেন তিনি।

টেস্টে নিজের ব্যাক্তিগত সর্বোচ্চ রান ছিল ১৩০। পাকিস্তানের বিপক্ষে খুলনায় সেই রেকর্ডটাও ছাড়িয়ে গেলেন। করলেন নিজের ব্যাক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। বলাই বাহুল্য, এটাই ইমরুলের প্রথম ১৫০ রানের স্কোর। ব্যাক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসে নিজেকে ছাড়িয়ে গেছেন তামিম ইকবালও। ২০১০ সালে ভারতের বিপক্ষে ১৫১ রানের ইনিংস খেলেছিলেন তামিম। এবার সেটাকেও ছাড়িয়ে গেলেন তিনি।

শুধু তাই নয়, টানা তিন টেস্টে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে রেকর্ডের পাতায় নাম লেখালেন তামিম। এর আগে গত বছর শেষ দিকে জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই টেস্টে সেঞ্চুরি করেছিলেন তামিম। দুটি ইনিংসই ছিল ১০৯ রানের। ধারাবাহিকতা এবার ওয়ানডে সিরিজে যেমন, টেস্ট সিরিজেও তেমন ধরে রেখেছেন তিনি।

তামিম-ইমরুল মিলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে যে কোন উইকেট জুটিতে গড়েছেন সর্বোচ্চ রানের ইনিংস। চতুর্থ দিনই ২০১৩ সালে আশরাফুল আর মুশফিকের (পঞ্চম উইকেটে) করা ২৬৭ রানের রেকর্ড জুটিকে ছাড়িয়ে যান তারা দু’জন। আর প্রথম উইকেটে জুটিতে বাংলাদেশের রেকর্ড ছিল ২২৪ রানের। ওই জুটিও গড়েছিলেন তামিম-ইমরুল। চতুর্থ দিন অপরাজিত ছিলেন ২৭৩ রানে। তামিম ১৩৮ এবং ইমরুল ব্যাট করছিলেন ১৩২ রান নিয়ে।

পঞ্চম দিন এসে নিজেদের রেকর্ডই নয়, তামিম-ইমরুল ভেঙেছেন একটি বিশ্ব রেকর্ডও। দ্বিতীয় ইনিংসের প্রথম উইকেটে গড়েছেন সর্বোচ্চ রানের জুটি। বিচ্ছিন্ন হয়েছেন ৩১২ রানে। এর আগে প্রায় ৫৫ বছর আগে, ১৯৬০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ ২৯০ রানের জুটি গড়েছিলেন কলিন কাউড্রে এবং জিওফ ফুলার। এছাড়া ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউস এবং মার্কাস ট্রেসকোথিক গড়েছিলেন ২৭৩ রানের জুটি।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add