for Add

চেন্নাইকে দাপটে হারাল কেকেআর

সুপার কিংস: ১৬৫/৯ (ম্যাকালাম ৩২, হগ ৪/২৯)৷ নাইটরাইডার্স: ১৬৯/৩ (উথাপ্পা ৮০*,  রাসেল ৫৫*)৷ ফল: সাত উইকেটে জয়ী কেকেআর৷ ম্যাচ সেরা: আন্দ্রে রাসেল৷

212151নিজস্ব প্রতিবেদক: চিপকে পরাভুত নাইটরা ইডেনে থামাল চেন্নাই এক্সপ্রেসকে! চেন্নাই সুপার কিংসকে দাপটের সঙ্গে সাত উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকায় ফের তিন নম্বরে উঠে এল কেকেআর৷ নাইটদের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখলেন রবিন উথাপ্পা এবং ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল।

ইডেনের মন্থর পিচে নাইটদের সামনে ১৬৬ রানের টার্গেটটা নেতান্তই কম ছিল না। শুরুটা ভালো হলেও দলীয় ৩৩ রানে অধিনায়ক গৌতম গম্ভীরের ডাগ-আউটে ফেরা নাইটদের জয়ের পথ কঠিন করে দিয়েছিল৷ কিন্তু রবিন উথাপ্পার দায়িত্বশীল ও আন্দ্রে রাসেলের ঝড়ো ইনিংস তা হতে দেয়নি৷

এক বল বাকি থাকতে মাত্র তিন উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় কলকাতা৷ গম্ভীরের (১৯) পর মানিষ পাণ্ডে (৩) এবং সুরাইয়াকুমার যাদব (২) দ্রুত ডাগ-আউটে ফেরায় প্রথম ১০ ওভারে নাইটদের রান তোলার গতিও ছিল অত্যন্ত মন্থর৷

স্কোরবোর্ডে ছিল মাত্র তিন উইকেটে ৬৬৷ কিন্তু রাসেলের আগমনে পাল্টে যায় ম্যাচের রং৷ জ্যামাইকান অল-রাউন্ডারের ‘মাসেল’ ইনিংসে দিশাহারা হয়ে যায় চেন্নাই বোলাররা৷ ৩২ বলে চারটি ছক্কা ও চারটি বাউন্ডারিসহ ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচের সেরা রাসেল৷ আর ৫৮ বলে সাতটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৮০ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন উথাপ্পা৷

আগের ম্যাচে চিপকে মাত্র ২ রানে হেরে বৃহস্পতিবার ইডেনে ‘বদলা’র ম্যাচে নেমেছিল গম্ভীর অ্যান্ড কোং৷ টস জিতে এদিনও ধোনিদের প্রথম ব্যাট করতে আমন্ত্রণ জানান নাইট অধিনায়ক গম্ভীর৷

212159ইনিংসের প্রথম বলেই ডোয়াইন স্মিথকে ডাগ-আউটে ফিরিয়ে নাইটদের স্বপ্নের শুরু দেন প্যাট কামিন্স। ব্রেন্ডন ম্যাকালাম মাত্র ১২ বলে ৩৩ রানের ইনিংস খেললেও তা দীর্ঘস্থায়ী হয়নি৷ ব্র্যাড হগের বলে এলবিডব্লিউ হন সুপার কিংসের কিউই ওপেনার৷ রায়না, ধোনি, ডু’প্লেসিস দ্রুত ফিরে যাওয়ায় বড় রানের সম্ভাবনা কমে যায় চেন্নাইয়ের৷

কিন্তু শেষ দিকে পবন নেগির ঝড়ো (১৩ বলে ২৭) ইনিংসে দেড়শর গণ্ডি টপকায় সিএসকে৷ ডোয়াইন ব্র্যাভো ৩০ ও রবীন্দ্র জাদেজা ২৪ রান করেন৷ বল হাতে দুরন্ত হগ৷ চার ওভারে ২৯ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন ৪৪ বছরের সাবেক বাম হাতি অজি স্পিনার৷ নাইটদের পরের ম্যাচ শনিবার বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে৷

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add