for Add

পাঁচে পাঁচ রাজস্থান

চেন্নাই সুপার কিংস: ১৫৬/৪ (ব্র্যাভো ৬২*, ধোনি ৩১*) । রাজস্থান রয়্যালস: ১৫৭/২ ( রাহানে ৭৫, ওয়াটসন ৭৩ )। ফল: আট উইকেটে জয়ী রাজস্থান, ম্যাচের সেরা: অজিঙ্কা রাহানে

211121নিজস্ব প্রতিবেদক: রয়্যালসের রাজকীয় জয়! চেন্নাই এক্সপ্রেস থামিয়ে পাঁচে পাঁচ রাজস্থানের। মোতেরায় রোববারের লড়াইটা ছিল এক দলের বিজয়রথ থামিয়ে অন্য দলের এগিয়ে যাওয়া। লক্ষ্যে সফল রাজস্থান রয়্যালস। চতুর্থ ম্যাচেই থেমে গেল চেন্নাই সুপার কিংসের দৌড়। আর টানা পাঁচ ম্যাচে জয় নিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে রাজস্থান।

চেন্নাইকে আট উইকেটে হারিয়ে আইপিএল এইটে স্বপ্নের জয় পেল শিল্পা শেঠির রাজস্থান। ১৫৭ রান তাড়া করে হাসতে হাসতে ম্যাচ জিতে নিল রাহুল দ্রাবিড়ের মেন্টরশিপে থাকা রয়্যালসবাহিনী। টানা পাঁচ ম্যাচ জিতে আইপিএল এইটের স্বপ্নের উড়ান ওড়াল রাজস্থান।
অজিঙ্কা রাহানে ও শেন ওয়াটসনের ওপেনিং জুটির রেকর্ড পার্টনারশিপে থেমে যায় চেন্নাই এক্সপ্রেস। শেষ দিকে ওয়াটসন ও স্টিভেন স্মিথ তাড়াহুড়ো না-করলে ১০ উইকেটে জিততে পারত রয়্যালসবাহিনী।৭৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রাহানে। ৫৫ বলের ইনিংসে দু’টি ওভার বাউন্ডারি এরং ছ’টি বাউন্ডারি মারেন তিনি। এর আগে ৪৭ বলে চারটি ছক্কা ও ছ’টি চার মেরে ৭৩ রানে ডাগ-আউটে ফেরেন অধিনায়ক ওয়াটসন।

এর আগে ডোয়াইন ব্রাভোর সাহসী ইনিংসে মোতেরায় রাজস্থান রয়্যালসের সামনে ১৫৭ রানের টার্গেট দেয় চেন্নাই। ৬৫ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ইনিংসকে টেনে তোলেন ব্রাভো। আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুই ওপেনারের ব্যাটিং তাণ্ডবে ১৮৩ রান তাড়া করে সহজ জয় পেলেও এদিন রাজস্থানের বিরুদ্ধে শুরুটা ভালো হয়নি ধোনিদের। দলীয় ১৫ রানে ব্রেন্ডন ম্যাককালাম ডাগ আউটে ফেরার পর রানের গতি থমকে যায়।

পাশাপাশি দ্রুত তিন উইকেট হারায় চেন্নাই। কিন্তু অন্য ওপেনার ডোয়াইন স্মিথের লড়াকু ৪০ এবং ব্রাভোর ৩৬ বলে ৬২ রানের অপরাজিত ইনিংসে দেড়শোর গণ্ডি টপকায় সিএসকে। তাকে যোগ্য সহযোগিতা দেন অধিনায়ক ধোনি। ৩৭ বলে ৩১ রান করেন তিনি। রাজস্থানের সফলতম বোলার ক্রিস মরিস। চার ওভারে মাত্র ১৯ রান দিয়ে একটি উইকেট তুলে নেন তিনি।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add