for Add

কিংসদের হারাল রাজস্থান

210333নিজস্ব প্রতিবেদক: আইপিএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর রাজস্থান রয়্যালসের সাফল্য আর নেই। বরং কলংক যোগ হয়েছে ৬ষ্ঠ আইপিএলের সময়। দলটির কয়েকজন ক্রিকেটার ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার কারণে। সব কলঙ্ক ধুয়ে-মুছে এবার আইপিএলে নিজেদের সেরাটাই পেতে চায় রাজস্থান। সে লক্ষ্যে এবারের আসরটা শুরু হলো জয় দিয়েই।

কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ২৬ রানের দারুন এক জয় দিয়ে আইপিএলের অষ্টম আসরের শুরু হলো রাজস্থান রয়্যালসের। বলিউডী দুই গ্ল্যামার কন্যার দুই দল। শিল্পা শেঠির রাজস্থান আর প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাব। আবার দুই দলেরই অধিনায়ক অস্ট্রেলিয়ান। রাজস্থানের নেতৃত্বে শেন ওয়াটসনের পরিবর্তে ছিলেন স্টিভেন স্মিথ। আর কিংস ইলেভেন পাঞ্জাবের নেতৃত্বে জর্জ বেইলি। এই দলে রয়েছেন গ্লেন ম্যক্সওয়েলের মত বিধ্বংসী ব্যাটসম্যান আর মিচেল জনসনের মত বিশ্বসেরা পেসার। তবুও শেষ পর্যন্ত হার মানতে হলো কিংসদেরই।

টসে জিতে রাজস্থানকেই প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় কিংস ইলেভেন পাঞ্জাব। শুরুটা ভালোই করেছিল কিংসের বোলাররা। ১৪ রানে দুই ওপেনারকে তুলে নেওয়ার পর ৩৫ রানে তুলে নেয় তিন উইকেট। যদিও স্টিভেন স্মিথ বিপর্যয় সামাল দেন স্টুয়ার্ট বিনিকে সাথে নিয়ে। তবে শেষ দিকে এসে দীপক হুদা ১৫ বলে ৩০ এবং জেমস ফকনার ৩৩ বলে ৪৬ রান করে রাজস্থানকে ৭ উইকেটে ১৬২ রানের লড়াকু ইনিংস এনে দেন।

কিংস ইলেভেন পাঞ্জাবের পক্ষে অনুরিত সিং ৩টি এবং মিচেল জনসন ২টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ওপেনার মুরালি বিজয় ৩২ বলে ৩৭ রান করলেও বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৮ উইকেটে ১৩৬ রানেই থেমে যায় প্রীতি জিনতার দল। অক্ষর প্যাটেল ২৪, ডেভিড মিলার ২৩ এবং জর্জ বেইলি ২৪ রান করেন। রাজস্থানের হয়ে টিম সাউদি ২টি এবং জেমস ফকনার নেন ৩ উইকেট। ম্যাচ সেরা হন জেমস ফকনারই।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add